Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাওয়ারপয়েন্টে উপস্থাপনা সহজ করতে সাত কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
পাওয়ারপয়েন্টে উপস্থাপনা সহজ করতে সাত কৌশল
Share on FacebookShare on Twitter

পাওয়ারপয়েন্ট ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অল্প কিছু পরিবর্তন করতে গিয়েই ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। স্লাইড সাজানো, সঠিক ফন্ট খুঁজে বের করা আর সবকিছু সামঞ্জস্যপূর্ণ রাখাসহ বিভিন্ন কাজে বাড়তি সময় লাগে। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে কাজ দ্রুত শেষ করা যায় আর উপস্থাপনাও হয় আরো আকর্ষণীয়। নিচে পাওয়ারপয়েন্টে সময় বাঁচানোর সাতটি উপায় তুলে ধরা হলো।

স্টক লাইব্রেরি থেকে ছবি ব্যবহার
পাওয়ারপয়েন্টের উপস্থাপনায় ভিজুয়াল উপাদান জরুরি। এতে স্টক লাইব্রেরির অপশন আছে, যেখানে ছবি, আইকন, ইলাস্ট্রেশন ও ভিডিও পাওয়া যায়। ইনসার্ট ট্যাব থেকে ছবি বা আইকন বেছে নিয়ে স্লাইডে সহজেই যোগ করা যায়। এতে স্লাইড আরো আকর্ষণীয় হয়।

কিবোর্ডের শর্টকাট ব্যবহার

সবচেয়ে সহজ কৌশল হলো কিবোর্ড শর্টকাট ব্যবহার করা। যেমন কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V, আগের কাজে ফেরানোর জন্য Ctrl+Z ও নকল করার জন্য Ctrl+D। এর বাইরেও স্লাইড বানানো ও সম্পাদনার জন্য অনেক শর্টকাট আছে। এগুলো একবার আয়ত্ত করলে কাজ দ্রুত শেষ হয়। এতে করে মূল বিষয়ের দিকে বেশি মনোযোগ দেয়া যায়।

কয়েকটি আকার বা আকৃতি একসঙ্গে পরিবর্তন

স্লাইডে ছবি, আইকন বা আকৃতি বসানোর পর যদি সবক’টির মাপ ঠিক না থাকে, আলাদা করে পরিবর্তন করতে সময় বেশি লাগে। এর সমাধান হলো একসঙ্গে সব নির্বাচন করা। শিফট চেপে ধরে একসঙ্গে সব ক্লিক করতে হবে অথবা সিলেকশন বক্সে আনতে হবে। একবার নির্বাচন হয়ে গেলে একটি কোণ ধরে টানলেই সবক’টির মাপ একসঙ্গে পরিবর্তন হবে।

নতুন স্লাইড না বানিয়ে পুরনো স্লাইড ব্যবহার

শুরু থেকে স্লাইড বানাতে সময় লাগে বেশি। আগে তৈরি করা প্রাসঙ্গিক স্লাইড পুনরায় ব্যবহার করা যায়। এজন্য ইনসার্ট ট্যাব থেকে নিউ স্লাইডে ক্লিক করে ‘রিইউজ স্লাইডস’ বেছে নিতে হবে। ডান পাশে একটি প্যানেল আসবে, সেখান থেকে ব্রাউজ করে পুরনো স্লাইড খুঁজে পাওয়া যাবে। চাইলে আগের ডিজাইন রেখেও নতুন স্লাইড যোগ করা সম্ভব।

ফরম্যাট পেইন্টার ও স্লাইড মাস্টারের ব্যবহার

পুরনো স্লাইড ব্যবহার করলে ফন্ট, রঙ বা বর্ডার অনেক সময় এক রকম থাকে না। ফরম্যাট পেইন্টার ব্যবহার করে সহজে এগুলো এক রকম করা যায়। কোনো একটি ডিজাইন বেছে নিয়ে ফরম্যাট পেইন্টার টুল ব্যবহার করলে সেটি অন্য বস্তুর সঙ্গে মিলে যাবে। একাধিক বস্তুর জন্য এটি সক্রিয় রাখলে একসঙ্গে পরিবর্তন করা যায়। একইভাবে স্লাইড মাস্টার ব্যবহার করলে ফন্ট, রঙ বা ডিজাইন পরিবর্তন করলে তা সংশ্লিষ্ট সব স্লাইডে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে যাবে।

ডিজাইন সাজেশন ব্যবহার

সময় কম থাকলে বা নতুন আইডিয়া না এলে ডিজাইনার ফিচার কাজে আসে। স্লাইডে লেখা বা ছবি দেয়ার পর ডিজাইন আইডিয়াসে ক্লিক করলে বিভিন্ন সাজেশন পাওয়া যায়। এতে বিষয়বস্তু অনুযায়ী টাইমলাইন ভিউ বা অন্যান্য ডিজাইন সাজেস্ট করা হয়। পছন্দ না হলে আবার সহজেই আগের অবস্থায় ফিরে যাওয়া যায়।

কুইক অ্যাকসেস টুলবার সাজানো

পাওয়ারপয়েন্টে প্রয়োজনীয় টুল খুঁজে বের করতে সময় নষ্ট হয়। কুইক অ্যাকসেস টুলবারে সবচেয়ে ব্যবহৃত কমান্ড যোগ করা যায়। ওপরে থাকা ছোট তীর চিহ্নে ক্লিক করে মোর কমান্ডস বেছে নিতে হয়। সেখান থেকে কমান্ড নির্বাচন করে যোগ করলে সেভ, আনডু, ফরম্যাট পেইন্টারসহ দরকারি টুল সবসময় হাতের কাছে থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়
প্রযুক্তি সংবাদ

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়

Galaxy A57: স্যামসাংয়ের মিড-রেঞ্জ ফোনে বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা
নির্বাচিত

Galaxy A57: স্যামসাংয়ের মিড-রেঞ্জ ফোনে বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা

দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন এর তালিকা
নির্বাচিত

দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন এর তালিকা

পাঁচ ক্যামেরার নকিয়া ফোন সফটওয়্যার আপডেট পেলো
নির্বাচিত

পাঁচ ক্যামেরার নকিয়া ফোন সফটওয়্যার আপডেট পেলো

করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট
নির্বাচিত

হ্যাকিং নিয়ে হ্যাকার ও সরকার পাল্টাপাল্টি অবস্থান

Load More

ট্রেন্ডিং টপিক

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ সেপ্টেম্বর ২০২৫

পাওয়ারপয়েন্টে উপস্থাপনা সহজ করতে সাত কৌশল

Techzoom.TV |
TechzoomTV