Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগুনের ঝুঁকি: ১৬ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যাংকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 September 2025
আগুনের ঝুঁকি: ১৬ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যাংকার
Share on FacebookShare on Twitter

চীনা ইলেকট্রনিকস নির্মাতা অ্যাংকার আবারও তাদের একাধিক মডেলের পাওয়ার ব্যাংক বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগুন লাগা এবং অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকির কারণে এই রিকল বা প্রত্যাহার প্রক্রিয়া চালু করেছে। এবার কোম্পানিটি প্রায় ৫ লাখ ইউনিট বাজার থেকে প্রত্যাহার করবে। গত জুনে ১১ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশনের (সিপিএসসি) রিকল নম্বর ২৫-৪৬৬ অনুযায়ী, এবার প্রায় ৪ লাখ ৮১ হাজার ইউনিট পাওয়ার ব্যাংক এই রিকলের আওতায় এসেছে। এগুলোর মডেল নম্বর হচ্ছে—এ১৬৪৭ (২২ দশমিক ৫ ওয়াট), এ১৬৫২ (৭ দশমিক ৫ ওয়াট), এ১২৫৭ (২২ দশমিক ৫ ওয়াট), এ১৬৮১ (৩০ ওয়াট) এবং এ১৬৮৯ (৩০ ওয়াট)।

গত ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত এই পাওয়ার ব্যাংকগুলো বিক্রি হয়েছে। এগুলো আমাজন, বেস্ট বাই, টারগেট ও ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রি হয়। এদের দাম সাধারণত ৩০ থেকে ৫০ ডলারের মধ্যে ছিল।

সিপিএসসি জানিয়েছে, এই ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংকের কারণে ৩৩টি আগুন লাগার বা বিস্ফোরণের প্রতিবেদন পাওয়া গেছে। এতে চারজন সামান্য পুড়ে গেছেন এবং এক ক্ষেত্রে সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে।

গ্রাহকদের অবিলম্বে এসব পাওয়ার ব্যাংক ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের ডিভাইসটি এই রিকলের আওতাভুক্ত কি না, তা অ্যাংকরের অফিশিয়াল রিকল পেজে যাচাই করতে হবে। এই তালিকায় ব্যবহারকারীর ডিভাইসটি থাকলে রেজিস্ট্রেশন করে রিকলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রিকল প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রাহকদের পাওয়ার ব্যাংকের মডেল ও সিরিয়াল নম্বর স্পষ্ট দেখা যাচ্ছে এমন একটি ছবি তুলতে হবে এবং ডিভাইসটির ওপর স্থায়ী মার্কারে ইংরেজিতে ‘রিকলড’ লিখে পাঠাতে হবে। এরপর অ্যাংকার গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবে। সাধারণ আবর্জনার সঙ্গে এসব ব্যাটারি ফেলা যাবে না।

অ্যাংকার এই অসুবিধার জন্য গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত অথবা তাদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য একটি গিফট কার্ড দেওয়ার বিকল্প দিচ্ছে।

এর আগে জুনে, অ্যাংকার ১১ লাখের বেশি এ১২৬৩ মডেলের পাওয়ার ব্যাংক বাজার থেকে প্রত্যাহার করেছিল। এর পরই কয়েক সপ্তাহের মধ্যে তারা আরও পাঁচটি মডেল (উপরিউক্ত মডেলগুলো) স্বেচ্ছায় রিকলের তালিকায় যুক্ত করে। এবার সেগুলো সিপিএসসির অফিশিয়াল রিকল তালিকায়ও যুক্ত হলো।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেকেই এখন অ্যাংকারের পরিবর্তে অন্য ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকের দিকে ঝুঁকছেন। ভালো মানের, নির্ভরযোগ্য এবং বিভিন্ন দামের পাওয়ার ব্যাংক বাজারে পাওয়া যাচ্ছে, যা ব্যবহারকারীদের চাহিদা মেটাতে সক্ষম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন কম্পিউটার
ছাড় ও অফার

ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফারে ই-বাইকসহ নিশ্চিত উপহার ও মূল্যছাড়

গুগলের জেমিনি লাইভে
প্রযুক্তি সংবাদ

গুগলের জেমিনি লাইভে নতুন সুবিধা

বাংলাদেশ ফিনান্সিয়াল প্রযুক্তিতে বিস্ময়কর সফলতা অর্জন করেছে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

বাংলাদেশ ফিনান্সিয়াল প্রযুক্তিতে বিস্ময়কর সফলতা অর্জন করেছে: মোস্তাফা জব্বার

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি
নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি

আইসিটি’র নতুন সচিব শীষ হায়দার
প্রযুক্তি সংবাদ

আইসিটি’র নতুন সচিব শীষ হায়দার

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2025

আগুনের ঝুঁকি: ১৬ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যাংকার

Techzoom.TV |
TechzoomTV