Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 September 2025
বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি
Share on FacebookShare on Twitter

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘শাওমি ১৭’ বাজারে আনার পর পরই বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। উদ্বোধনের মাত্র ৫ মিনিটের মধ্যেই এ সিরিজ আগের সব বিক্রির রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি শাওমি বাজারে এনেছে শাওমি ১৭, শাওমি ১৭ প্রো ও শাওমি ১৭ প্রো ম্যাক্স। ঘোষণার পর চীনের বাজারে বিক্রি শুরু হয় তিনটি মডেল। কোম্পানির প্রকাশিত পোস্টার অনুযায়ী, শুরুতেই এ সিরিজ অভূতপূর্ব সাড়া ফেলে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বিক্রির সংখ্যা জানানো হয়নি।

নতুন ফোনটি সদ্য প্রকাশিত আইফোন ১৭ সিরিজের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি বলে মনে করছেন স্মার্টফোন খাতসংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির দাবি, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সমৃদ্ধ এ সিরিজ এরই মধ্যে শাওমির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া ফ্ল্যাগশিপ হতে চলেছে। বিশ্লেষকদের মতে, বিক্রির এ সাফল্যের পেছনে বাড়তি মডেলের অন্তর্ভুক্তি ভূমিকা রেখেছে। গত বছর বাজারে আসা শাওমি ১৫ সিরিজে প্রথমে ছিল মাত্র দুটি মডেল—শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো। কয়েক মাস পর বিশ্ববাজারে যুক্ত হয় শাওমি ১৫ আল্ট্রা।

অন্যদিকে এ বছর শাওমি ১৭ সিরিজ একসঙ্গে তিনটি মডেল নিয়ে এসেছে, যা বিক্রিতে বাড়তি সুবিধা দিয়েছে। বিশেষ করে প্রো সংস্করণগুলো গ্রাহকদের কাছে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছে কোম্পানি। এ মডেলগুলোয় গ্রাহকরা পাচ্ছেন নতুন ডিজাইনের ভিন্ন সংস্করণ, যা বিক্রিকে আরো গতি দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শাওমির কর্মকর্তাদের মতে, প্রযুক্তিগত উন্নয়ন শাওমি ১৭ সিরিজকে কোম্পানির অন্যতম সর্বাধিক বিক্রিত ফ্ল্যাগশিপে পরিণত করতে পারে। যদিও সঠিক বিক্রির পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি, তবে শুরুর প্রতিক্রিয়া শাওমির জন্য ইতিবাচক বাজার ইঙ্গিত দিচ্ছে।

কোম্পানির প্রধান নির্বাহী লেই জুন জানান, সবচেয়ে সস্তা মডেলের দাম নির্ধারণ হয়েছে ৪ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি), সর্বোচ্চ মডেলের দাম ৫ হাজার ৯৯৯ ইউয়ান (১ লাখ টাকার ঊর্ধ্বে)। ফোনটির দাম সম্প্রতি উন্মোচিত আইফোন ১৭-এর মূল মডেলের তুলনায় ১০০ ডলার কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি ১৫শাওমি ১৫ প্রোশাওমি ১৭শাওমি ১৭ সিরিজস্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের রাজত্ব
নির্বাচিত

৫জি স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের রাজত্ব

পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা
প্রযুক্তি বাজার

পারকিনসন’স রোগের লক্ষণ ধরতে পারে অ্যাপল ওয়াচ: গবেষণা

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন
প্রযুক্তি বাজার

২০২৬ সালে ফোল্ডেবল ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন

‘নগদ’ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই ৫০ টাকা বোনাস
নির্বাচিত

‘নগদ’ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই ৫০ টাকা বোনাস

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি
টেলিকম

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি

‘ডিজিটাল বাংলাদেশের চাকা সচল রাখতে কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীরা’
প্রযুক্তি বাজার

কম্পিউটারের উপর এখনই ভ্যাট-ট্যাক্স আরোপ না করার আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2025

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix