Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
Share on FacebookShare on Twitter

সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত টেক সম্মেলন ড্রিমফোর্সে সেলসফোর্সের প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক তাদের কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারা স্ল্যাককে একটি ‘এজেন্টিক অপারেটিং সিস্টেম’ হিসেবে উপস্থাপন করেছে, যেখানে মানুষ, ডেটা, এজেন্ট, এআই একত্রিত হয়ে একটি কথোপকথনভিত্তিক ওয়ার্কস্পেসে কাজের প্রতিটি ধাপ বা ওয়ার্কফ্লো সম্পন্ন করবে। কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ কাজের মৌলিক ধারণা বদলে দিচ্ছে, যেখানে মানুষ ও এআই এজেন্টরা নির্বিঘ্নে তথ্য ও কথোপকথনের ভিত্তিতে একত্রে কাজ করবে, যা বাড়াবে উৎপাদনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের গতি।

এই আপডেটে সেলসফোর্সের এজেন্টফোর্স সেলস, আইটি ও এইচআর সার্ভিস এবং ট্যাবলোকে স্ল্যাকে সংযুক্ত করা হয়েছে। এতে টিমগুলো আলাদা কোনো অ্যাপ বা ড্যাশবোর্ডের সাহায্য ছাড়াই গ্রাহকদের তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও এআই টুলসমূহ ব্যবহার করতে পারবে। সম্প্রতি বিশ্বখ্যাত রিসার্চ ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের এক গবেষণায় দেখা গেছে, কর্মীদের প্রোডাক্টিভিটি ৩০ শতাংশ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের লাভ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আবার গ্লোবাল মার্কেট-ইন্টেলিজেন্স এবং এডভাইসরি সার্ভিসেস ফার্ম আইডিসির পূর্বাভাস মতে, ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে এআইয়ের প্রভাব ২২ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।

প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এজেন্টফোর্স চ্যানেল এক্সপার্ট, যা ইন-চ্যানেল এআই এজেন্ট হিসেবে কাজ করবে। গ্রাহকদের থেকে প্রায়ই আসা প্রশ্নসমূহ ছাড়াও এটি বিভিন্ন প্রক্রিয়া ও নিয়ম-কানুন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। এতে এসকল কাজে কর্মীদের সময় দিতে হবে না যার ফলে কৌশলগত কাজে আরও মনোযোগী হতে পারবে তারা। অন্য ফিচারসমূহের মধ্যে এজেন্টফোর্স সেলস পাইপলাইন ব্যবস্থাপনার রিয়েল-টাইম ইনসাইটস ও রেকর্ড আপডেট করে থাকে। অন্যদিকে এজেন্টফোর্স আইটি ও এইচআর সার্ভিসগুলো মানবসম্পদ বিষয়ক সমাধান দেয় ও এজেন্টফোর্স ট্যাবলো কথোপকথনের মাঝে লাইভ ড্যাশবোর্ড ও বিশ্লেষণ যুক্ত করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে।

এছাড়াও স্ল্যাক তাদের স্ল্যাকবটকে পুনর্নির্মাণ করেছে, যা এখন ব্যক্তিগত এআই সহকারী হিসেবে কাজ করে থাকে। প্রজেক্ট প্ল্যান তৈরি, রিপোর্ট বিশ্লেষণ, করণীয় নির্ধারণ এবং গুগল ড্রাইভ, সেলসফোর্স, ওয়ান ড্রাইভে ইত্যাদিতে প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এটি। সেলসফোর্স টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি হোয়াইট বলেন, ‘স্ল্যাকবট আমাদের দেখাচ্ছে উৎপাদনশীলতার আগামী যুগ কেমন হবে: এআই প্রত্যেক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সহচর হিসেবে কাজ করবে। এতে আমাদের সেলসফোর্সের টিমসমূহের অগোছালো কাজ গোছাতে কম সময় লাগছে ফলে গ্রাহকদের উপকারে আসে এমন অর্থবহ কাজে অধিক সময় দিতে সক্ষম হচ্ছেন তারা।’

নতুন আপডেটে ডেভেলপার ও এন্টারপ্রাইজসমূহের জন্য রিয়েল টাইম সার্চ (আরটিএস) এপিআই, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সার্ভার এবং এআই ডেভেলপার টুলকিটের মতো টুলস যুক্ত করা হয়েছে, যার ফলে ওপেন এআই, এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, ড্রপবক্স ও নোশনের মতো পার্টনার প্রতিষ্ঠানসমূহ স্ল্যাক ব্যবহার করে কনটেক্সট-এওয়্যার এআই এজেন্ট তৈরি করতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনথ্রোপিকওপেন এআইগুগলড্রপবক্সপারপ্লেক্সিটিস্ল্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

পাঁচ বছর পর ফের টিকটক কেনার আলোচনায় মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

পাঁচ বছর পর ফের টিকটক কেনার আলোচনায় মাইক্রোসফট

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে
ই-কমার্স

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ডাকটিকিটে বৈচিত্র্য আনার নির্দেশ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: বিদায়ী উপহার যা দিয়ে গেলেন কুক

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২৫

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

Techzoom.TV |
TechzoomTV