Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং আনল গ্যালাক্সি এক্সআর হেডসেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং আনল গ্যালাক্সি এক্সআর হেডসেট
Share on FacebookShare on Twitter

১৭ বছর আগে আইফোনের মাধ্যমে আধুনিক স্মার্টফোন যুগের সূচনা হয়। প্রায় দুই দশক পার করে এখনো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি স্মার্টফোনের পরবর্তী ধাপ হিসেবে আবির্ভাব হয়েছে হেডসেট ডিভাইস। এখন স্মার্টফোনের পাশাপাশি মিক্সড রিয়্যালিটি বা এক্সআর হেডসেট নিয়ে কাজ করছে কোম্পানিগুলো।

এরই ধারাবাহিকতায় অ্যাপলকে টেক্কা দিতে গুগল ও স্যামসাং যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ‘গ্যালাক্সি এক্সআর’ হেডসেট বাজারে এনেছে।

এক্সআর হেডসেট চোখের সামনে ভার্চুয়াল এবং বাস্তব জগৎ একসঙ্গে দেখায় এবং ব্যবহারকারীকে সঙ্গে সঙ্গে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়।

স্যামসাং মঙ্গলবার রাত থেকে ১ হাজার ৮০০ ডলারে (২ লাখ টাকার বেশি) গ্যালাক্সি এক্সআর বিক্রি শুরু করেছে। এ দাম অ্যাপল ভিশন প্রোর দামের প্রায় অর্ধেক।

প্রথম দিকের ক্রেতারা বিনামূল্যে গুগল জেমিনি এআই সহকারীর পেইড সংস্করণ ও এক বছরের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা পাবেন। এ হেডসেটের সফটওয়্যার তৈরি করেছে গুগল এবং চিপ তৈরি করেছে কোয়ালকম।

গ্যালাক্সি এক্সআর হাত নেড়ে, ভয়েস দিয়ে বা দুভাবেই নিয়ন্ত্রণ করা যায়। ডিভাইসটির ফোরকে ডিসপ্লেতে বাইরের বাস্তব জগতের চিত্রও দেখা যাবে। এতে ব্যবহারকারী হেডসেট পরে ঘরে হাঁটাচলা করলেও কোনো কিছুতে ধাক্কা লাগবে না। এর ডিজাইন অনেকটাই অ্যাপল ভিশন প্রোর মতো। বাঁকানো কাচ, মেটালিক ট্রিম ও ব্যাটারি প্যাকের বাহ্যিক স্থাপন দেখে অনেকে মন্তব্য করেছেন ভিশন প্রোর ডিজাইন অনুকরণ করেছে স্যামসাং ও গুগল।

যদিও এক্সআর হেডসেট এখনো বিশেষায়িত ও ব্যয়বহুল পণ্য, তবে স্যামসাং এটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে। হেডসেটটি ওয়ারবি পার্কার ও জেন্টল মনস্টারের মতো ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তৈরি এআই চশমার একটি প্রাথমিক ধাপ মাত্র। ভবিষ্যতের ডিভাইসগুলো গুগলের জেমিনি এআই সহকারীর ওপর নির্ভর করবে।

গ্যালাক্সি এক্সআরে জেমিনি ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কস্পেসে অ্যাপের উইন্ডো সাজানো, গুগল ম্যাপে ল্যান্ডমার্ক সম্পর্কে প্রশ্ন করা বা ভিডিও তৈরি করা সম্ভব। প্রদর্শনীতে জেমিনি ত্রুটিমুক্তভাবে কাজ করেছে। এটি ভিশন প্রোর চেয়ে এক ধাপ এগিয়েও বলে মনে করছেন অনেকে। কারণ ভিশন প্রোতে জেনারেটিভ এআই ফিচার নেই।

তবে জেমিনি ক্লাউডে ব্যবহারের কারণে এর নিরাপত্তা শঙ্কা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যবহারকারীর হেডসেটে যা কিছু করা হচ্ছে তা ইন্টারনেট ব্যবহার করে গুগলের সার্ভারে প্রেরণ করতে হয়। প্রাইভেট ক্লাউড প্রযুক্তি না থাকায় ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন বনাম স্যামসাংস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে অবৈধ ?
নির্বাচিত

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে অবৈধ ?

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

ভাড়া নির্ধারণ করতে পারবেন উবার চালক

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের অহংকার বঙ্গবন্ধু’

হুন্দাইয়ের এসি তৈরি করছে ওয়ালটন
নির্বাচিত

হুন্দাইয়ের এসি তৈরি করছে ওয়ালটন

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা
প্রযুক্তি সংবাদ

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, খসড়া অনুমোদন

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
বিবিধ

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের...

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০২৫

অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাং আনল গ্যালাক্সি এক্সআর হেডসেট

Techzoom.TV |
TechzoomTV