Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
Share on FacebookShare on Twitter

জনতা ব্যাংক থেকে হানজালা টেক্সটাইল পার্ক লিমিটেডের নেওয়া ১৫৬ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে বেশ আগেই। ঋণটি দু’দফা পুনঃতপশিল করেছে ব্যাংক। ঋণ পুনঃতপশিলের জন্য নির্ধারিত ডাউনপেমেন্টের টাকাও দেয়নি গ্রাহক। সুদে আসলে গত ১১ বছরে ২ শতাংশেরও কম ঋণ পরিশোধ হয়েছে। এমন গ্রাহকের খেলাপি ঋণ আদায়ে যথাসময়ে আইনগত পদক্ষেপ না নেওয়ায় এবার জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

আদালতের আদেশে বলা হয়েছে, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঋণ আদায়ে যথাসময়ে আইনগত ব্যবস্থা না নিয়ে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে অর্থঋণ আদালত আইনের ৪৬ ধারায় নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা দায়ের হয়নি, ঋণের মেয়াদ বাড়ানোন পরও বিবাদীরা পরিশোধযোগ্য সুদ-আসলের ২ শতাংশ টাকাও পরিশোধ করেনি। দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক। এরকম অবস্থায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে আদালত এবং সরকারকে অবহিত করতে বলা হয়েছে। এই আদেশ কার্যকরের জন্য আদেশের কপি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হবে।

জানা গেছে, নারায়ণগঞ্জের হানজালা টেক্সটাইল পার্ক লিমিটেডকে ২০১৪ সালে প্রকল্প ঋণ দেয় জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখা। শুরুতে আট বছরের জন্য প্রকল্প ঋণ হিসেবে ৪৫ কোটি ৩৯ লাখ টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে আরও সাড়ে ৩ কোটি টাকার চলতি মূলধন ঋণ এবং ২০ লাখ ডলারের এলসি সীমা অনুমোদন করা হয়। তবে নির্ধারিত সময়ে ঋণের কোনো কিস্তি দেয়নি প্রতিষ্ঠানটি। এলসির দায়ও পরিশোধ না করায় ২০১৮ সালে প্রতিষ্ঠানটির নামে ৭ কোটি ৪০ লাখ টাকার নতুন ফোর্স ঋণ সৃষ্টি করে ব্যাংক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর। তাঁর স্ত্রী আরিফা আকবর প্রতিষ্ঠানটির পরিচালক।

আদালতের আদেশে বলা হয়েছে, ঋণ নেওয়ার পর থেকে গত ১১ বছরে গ্রাহক মাত্র ১ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে। মঞ্জুরিপত্রের শর্ত মেনে ঋণ পরিশোধ না করায় সম্পূর্ণ ঋণ খেলাপিতে পরিণত হয় ২০১৯ সালে। ওই বছর কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিশেষ বিবেচনায় ঋণটি পুনঃতপশিল করা হয়। গ্রেস পিরিয়ড বা কিস্তি জমার তারিখ শেষ হওয়ার পর ২০২১ সালের ডিসেম্বরে আবারও ঋণটি পুনঃতপশিল করে ব্যাংক। এ দফায় আরও তিন বছর সময় বাড়ানো হয়। দ্বিতীয় দফা ঋণ পুনঃতপশিলের জন্য ডাউন পেমেন্টের শর্ত পরিপালন করেনি গ্রাহক। আট বছর মেয়াদে দেওয়া ঋণের মেয়াদ দফায় দফায় বাড়ানোর পরও বিবাদীরা ব্যাংকের পাওনার ২ শতাংশ টাকাও পরিশোধ করেনি। এভাবে সময় পাওয়ার পরও বিবাদীরা টাকা পরিশোধ না করলেও জনতা ব্যাংক বিবাদীদের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করেছে চলতি বছরের সেপ্টেম্বরে এসে।

অর্থঋণ আদালত আইনের ৪৬ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ঋণ আদায় না হলে পরবর্তী এক বছরের মধ্যে মামলা করতে হবে। এতদিনেও মামলা না করায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া খেলাপি ঋণ আদায় অধিকতর সংহত করার লক্ষ্যে বন্ধকি সম্পত্তিগুলো সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ মূল্যায়ন প্রতিবেদন এবং বন্ধকি সম্পত্তির দৃশ্যমান স্থানে চারটি সাইনবোর্ড স্থাপন করে স্থিরচিত্র আদালতে জমা দিতে বলা হয়েছে।

Tags: জনতা ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

ভারতে ১০ লাখ কর্মসংস্থান করবে অ্যামাজন

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ই-কমার্সে ক্ষতি ১৪০০ কোটি টাকা
ই-কমার্স

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ই-কমার্সে ক্ষতি ১৪০০ কোটি টাকা

ই-কমার্স খাতের সকল ধরনের সেবা প্রদানকারীকে সমন্বিত CLTP প্ল্যাটফর্মে সংযুক্ত করবার সিদ্ধান্ত
ই-কমার্স

ই-কমার্স খাতের সকল ধরনের সেবা প্রদানকারীকে সমন্বিত CLTP প্ল্যাটফর্মে সংযুক্ত করবার সিদ্ধান্ত

তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট
অর্থ ও বাণিজ্য

তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 
ই-কমার্স

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix