Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
বিকাশে এআই
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি হয়েছে ২০৮ দশমিক ৪ বিলিয়ন বা ২০ হাজার ৮৪০ কোটি ডলার, যা আগের প্রান্তিকের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ বেশি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এসআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যানুযায়ী, শুধু সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ৬৯ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর। এ অংক ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২৫ দশমিক ১ শতাংশ ও চলতি বছরের আগস্টের তুলনায় ৭ শতাংশ বেশি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ৯৯ শতাংশের প্রতিনিধিত্ব করে এসআইএ। অর্থাৎ প্রায় সব মার্কিন চিপ কোম্পানি এ সংগঠনের সদস্য। এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে যেসব আন্তর্জাতিক চিপ কোম্পানি আছে, সেগুলোর মধ্যেও প্রায় দুই-তৃতীয়াংশ (প্রায় ৬৬ শতাংশ) এসআইএর অন্তর্ভুক্ত বা এদের সঙ্গে যুক্ত।

এসআইএর সভাপতি ও সিইও জন নিউফার বলছেন, ‘বাজারের এ প্রবৃদ্ধির মূল কারণ বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টরের, বিশেষ করে মেমোরি ও লজিক চিপের চাহিদা বৃদ্ধি। এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও আমেরিকা মহাদেশে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।’

ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিকসের তথ্যানুযায়ী, সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখছে সেমিকন্ডাক্টর শিল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ও ডাটা সেন্টারে বিনিয়োগের ফলে ২০২৫ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের আয় রেকর্ড ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)।

আধুনিক প্রযুক্তির মূল চাবিকাঠি হলো সেমিকন্ডাক্টর। কম্পিউটার প্রসেসর, স্মার্টফোনের চিপ, ক্যামেরার সেন্সরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসই এর ওপর নির্ভরশীল। ট্রিলিয়ন ডলারের শিল্পটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যে দেশ সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারা সামরিক, মহাকাশ ও এআইয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে আরো প্রভাব বিস্তার করতে পারবে।

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেন এআই), ফাইভজি, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও এজ কম্পিউটিংয়ের মতো প্রযুক্তিগুলো উন্নত সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়িয়ে তুলছে।

বিশ্লেষকদের মতে, ডাটা সেন্টার চিপ এখন সেমিকন্ডাক্টর বাজারের সবচেয়ে বড় প্রবৃদ্ধির উৎস হিসেবে পরিচিত। খাতটির আয় বাড়ছে মূলত এআই অবকাঠামো, দ্রুততর কম্পিউটিং ও ডাটা সেন্টার নেটওয়ার্কিংয়ের চাহিদা বাড়ার কারণে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান টেকইনসাইটসের তথ্যানুযায়ী, আগামী এক দশকে বাজারটির আকার বেড়ে দ্বিগুণের বেশি হতে পারে। এ প্রবৃদ্ধির মূল প্রভাবক হবে এআই, বিদ্যুচ্চালিত যানবাহন এবং পুরনো ফোন ও ডিভাইস বদলে নতুন কেনার প্রবণতা।

আইডিসির পূর্বাভাস বলছে, ক্লাউড সেন্টার ও অন্যান্য বিশেষায়িত শিল্পের অগ্রগতির ফলে চলতি বছর সেমিকন্ডাক্টর খাতের আকার ১৫ শতাংশ বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেমিকন্ডাক্টরসেমিকন্ডাক্টর খাতসেমিকন্ডাক্টর চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসএসডি নাকি হার্ড ড্রাইভ কোনটি কেনা ভালো
কিভাবে করবেন

এসএসডি নাকি হার্ড ড্রাইভ কোনটি কেনা ভালো

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

অটো ডিলিট হবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে

আসছে পোকো এফ ২
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট খারাপ খবর

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে স্নাইডার ইলেকট্রিক
প্রযুক্তি সংবাদ

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে স্নাইডার ইলেকট্রিক

Load More

ট্রেন্ডিং টপিক

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ নভেম্বর ২০২৫

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix