Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 May 2026
সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠার দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক লোকসানের মুখ দেখল জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। বৈদ্যুতিক গাড়ি (ইভি) খাতে বিশাল অংকের বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৪২৩ বিলিয়ন ইয়েন বা প্রায় ২.৬৮ বিলিয়ন ডলার। ১৯৫৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির জন্য এটি একটি হতাশাজনক রেকর্ড।

​হোন্ডার এই নজিরবিহীন লোকসানের পেছনে বেশ কিছু জোরালো কারণ উঠে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ববাজারে ইভির চাহিদা তাদের পূর্বাভাসের তুলনায় অনেক কম ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন হোন্ডাকে বড় ধরনের বিপদে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইভি কেনায় ৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত যে কর-প্রণোদনা ছিল, তা ২০২৫ সালের সেপ্টেম্বরে বাতিল করে দেয়। পাশাপাশি আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপ করার ফলে উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। যদিও পরবর্তীতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে, তবুও তা মুনাফার ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।

​বাজার বিশ্লেষকদের মতে, হোন্ডার মতো বিশাল এবং পুরোনো কাঠামোর একটি প্রতিষ্ঠানের পক্ষে ইভি বাজারের দ্রুত পরিবর্তন ও চাহিদার ওঠানামার সঙ্গে খাপ খাওয়ানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এজে বেলের আর্থিক বিশ্লেষণ বিভাগের প্রধান ড্যানি হিউসন জানান, হোন্ডা দ্রুত ইভিতে রূপান্তরের ওপর বড় ধরনের ঝুঁকি নিয়েছিল, কিন্তু রাজনৈতিক পরিবর্তন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চীনা কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্ববাজারের বাস্তবতা ভিন্ন দিকে মোড় নিয়েছে।

​বর্তমান সংকট কাটাতে হোন্ডা এখন তাদের কৌশলে আমূল পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তোশিহিরো মিবে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বিক্রিত গাড়ির পাঁচ ভাগের এক ভাগ ইভি করার যে লক্ষ্যমাত্রা ছিল, তা তারা বাতিল করেছেন। এমনকি ২০৪০ সালের মধ্যে সব গাড়িকে ইভিতে রূপান্তরের পরিকল্পনা থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ক্ষতি কমিয়ে আনতে কানাডায় ইভি ও ব্যাটারি কারখানা নির্মাণের কাজ স্থগিত করা হয়েছে এবং উৎপাদন ব্যয় কমাতে চীন থেকে সাশ্রয়ী মূল্যে যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

​আগামী অর্থবছরেও ইভি খাতে বড় অংকের লোকসানের আশঙ্কা করছে হোন্ডা। এই পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি এখন মোটরসাইকেল ব্যবসা, আর্থিক সেবা এবং হাইব্রিড গাড়ি উৎপাদনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য উত্তর আমেরিকা, জাপান এবং বিশেষ করে ভারতের বাজারকে অগ্রাধিকার দিচ্ছে এই অটোমোবাইল জায়ান্ট। হোন্ডার এই পিছু হটা বিশ্বব্যাপী অটোমোবাইল শিল্পের ইভি বিপ্লবের অনিশ্চয়তাকেই নতুন করে সামনে নিয়ে এলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

ওয়ারীতে লকডাউনে জরুরি পণ্য পৌঁছে দেবে ই-ক্যাব

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা
ই-কমার্স

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা

৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর
অটোমোবাইল

৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর

আইওএস ব্যবহারকারীদের সুখবর দিল ইভ্যালি
ই-কমার্স

আইওএস ব্যবহারকারীদের সুখবর দিল ইভ্যালি

টেকজুম ই-কমার্স আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও সোনিয়া বশির কবির
উই

টেকজুম ই-কমার্স আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও সোনিয়া বশির কবির

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2026

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা

Techzoom.TV |
TechzoomTV