Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব মোটরসাইকেল আর আসবে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ এপ্রিল ২০২০
যেসব মোটরসাইকেল আর আসবে না
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে লকডাউনে সারাদেশ অবরুদ্ধ, মানুষ গৃহবন্দি। ভারতের মোটরসাইকেল কোম্পানি জনপ্রিয় মডেলের বিএস৬ ভেরিয়েন্ট বাজারে এনেছে। বিএস৪ মডেল স্টক শেষ হলে বাজারে আর দেখা যাবে না। তাই ক্রয়সীমার মধ্যে বিএস৪ মোটরসাইকেলগুলো বিক্রি শুরু হয়েছে। অল্প কিছুদিন সময়ে এগুলো বাজারে থাকবে। ফলে বিএস৪ মোটরসাইকেলগুলো আর কেনার সুযোগ থাকছে না।

ইতিহাসের পাতায় জায়গা করে দেওয়া এমন দশটি মোটরসাইকেল দেখে নিন।

১.ইয়ামাহা স্যালুটো আরএক্স
২০১৬ সালে লঞ্চ হওয়া এই মোটরসাইকেলে রয়েছে ১১০সিসি ইঞ্জিন। এছাড়াও ১২৫সিসি ইঞ্জিনে এই মোটরসাইকেল পাওয়া যায়। ৮০-র দশকের আরএক্স-১০০-এর কথা মনে করিয়ে দিতে এই মোটরসাইকেলের নামের শেষে আরএক্স ব্যবহার হয়েছিল। বিএস৬ দূষণ বিধি বাধ্যতামূলক হওয়ার পরে এই মোটরসাইকেল বিক্রি বন্ধ হবে।

২.হোন্ডা লিভো
এটা কোম্পানির ১১০সিসি ইঞ্জিনে প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল। ১২৫সিসি সেগমেন্টের ঠিক নিচে এই মোটরসাইকেল নিয়ে এসেছিল হোন্ডা। দুর্দান্ত লুকস থাকলেও গ্রাহকের মন জিততে পারেনি এই মোটরসাইকেল।

৩.ইয়ামাহা স্যালুটো
১২৫সিসি সেগমেন্টে এই মোটরসাইকেল লঞ্চ করেছিল ইয়ামাহা। হিরো গ্ল্যামার, বাজাজ, বাজাজ ডিসকভার ১২৫ ও হোন্ডা সাইন-এর পাশে এই মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছনে ছিল এই মোটরসাইকেল। তাই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

৪.হিরো এক্সট্রিম ২০০
বিএস৬ দূষণ বিধি মেনে বাজারে আসবে না হিরো এক্সট্রিম ২০০। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে সব বিএস৬ স্কুটার ও মোটরসাইকেলের তালিকা প্রকাশ করেছে হিরো। সেই তালিকা থেকে বাদ গিয়েছে হিরো এক্সট্রিম ২০০-এর নাম।

৫.হোন্ডা সিবিআর২৫০আর
ভারতের অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার ট্যুরিং মোটরসাইকেল হোন্ডা সিবিআর২৫০আর। ২০১২ সালে প্রথম এই মোটরসাইকেল লঞ্চ হয়েছিল। যদিও BS6 জামানায় এই মোটরসাইকেল বিক্রি বন্ধ হচ্ছে।

৬.ইয়ামাহা ফাজের২৫
২০১৭ সালে লঞ্চ হয়েছিল ২৫০সিসি ইঞ্জিনের এই মোটরসাইকেল। ভালো পারফর্মেন্সের এই মোটরসাইকেল অজানা কারণে ভারতের বাজারে সাফল্য পায়নি। বিএস৬ দূষণ বিধির সঙ্গেই বিদায় নিচ্ছে এই মোটরসাইকেল।

৭.রয়াল এনফিল্ড বুলেট ৫০০
নতুন দূষণ বিধির সঙ্গেই ৫০০সিসি ইঞ্জিন তৈরি বন্ধ করেছে রয়াল এনফিল্ড। ২০২০ সালের জানুয়ারিতে এই ঘোষণা করেছিল চেন্নাইয়ের কোম্পানিটি। এর ফলে বিদায় নিচ্ছে কোম্পানির সব থেকে কম দামের ৫০০সিসি ইঞ্জিনের মোটরসাইকেল রয়াল এনফিল্ড বুলেট ৫০০।

৮.রয়াল এনফিল্ড ক্লাসিক ৫০০
রয়াল এনফিল্ড বুলেট ৫০০-এর সঙ্গেই বিদায় নিচ্ছে রয়াল এনফিল্ড ক্লাসিক ৫০০। বিএস৪ স্টক থাকা পর্যন্ত এই মোটরসাইকেল বিক্রি হবে।

৯.রয়াল এনফিল্ড থান্ডারবার্ড ৫০০
বিদায় নিচ্ছে রয়াল এনফিল্ড-এর আরও একটি ৫০০সিসি ইঞ্জিনের মোটরসাইকেল থান্ডারবার্ড ৫০০। একই সঙ্গে বিদায় নিচ্ছে থান্ডারবার্ড ৩৫০।

১০.রয়াল এনফিল্ড বুলেট ট্রায়ালস ৩৫০, ট্রায়ালস ৫০০
কোম্পানির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই মোটরসাইকেল বিক্রি বন্ধ হচ্ছে। বিদায় নিচ্ছে এই দুই মোটরসাইকেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ
অটোমোবাইল

ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

চ্যাটজিপিটি প্লাস
নির্বাচিত

ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাসে রেকর্ড মোড চালু

চ্যাটজিপিটির বিকল্প ডিপসিক ফ্রিতে ব্যবহারের উপায়
নির্বাচিত

চ্যাটজিপিটির বিকল্প ডিপসিক ফ্রিতে ব্যবহারের উপায়

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস
নির্বাচিত

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত
নির্বাচিত

লাইসেন্সিং নীতিমালা আরোপের চিন্তা থেকে সরে আসছে ভারত

বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা
নির্বাচিত

বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব
প্রযুক্তি সংবাদ

আইফোনের ছবি এডিটিংয়ে নতুন বিপ্লব

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
নির্বাচিত

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
অটোমোবাইল

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২০

যেসব মোটরসাইকেল আর আসবে না

Techzoom.TV |
TechzoomTV