Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবর্তন এসেছে উবার রাইড সেবায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ মে ২০২০
উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
Share on FacebookShare on Twitter

নতুন করোনাভাইরাস বাস্তবতায় অনেকটাই বদলে গেছে বিশ্ব। আমাদের চারপাশের গতানুগতিক ব্যাপারগুলোও হচ্ছে একটু ভিন্নভাবে। মানুষ এই পরিবর্তনগুলোকে মেনে নিয়েই বেঁচে ও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। সোমবার থেকে পরিবর্তন এসেছে উবার রাইডের সেবাও।

মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে উবার চালকদের জন্য। তারা মাস্ক পড়ছেন কি না, সে ব্যাপারে প্রমাণও নিচ্ছে উবার। গত সপ্তাহের শেষের দিকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, যাত্রী উঠানোর আগে উবার চালককে অ্যাপে সেলফি তুলে মাস্ক পড়ার প্রমাণ দিতে হবে।

সিএনএনের এক প্রতিবেদনে বলেছে, এটি শুধু একটি অংশ কেবল। যতোবার উবার চালক অনলাইন হবেন এবং রাইড অ্যাকসেপ্ট করবেন, ততোবার চালককে নিশ্চিত করতে হবে যে তার কোনো উপসর্গ নেই, তিনি নিয়মিত গাড়ি স্যানিটাইজ করছেন এবং নিজ হাত পরিষ্কার রাখছেন।

শুধু যে চালককে এ ধরনের কাজ করতে হবে তা নয়। বেশ কিছু কাজ করতে হবে যাত্রীকেও। গাড়িতে উঠার আগে মুখে মাস্ক আছে কিনা বা মুখ ঢাকা আছে কিনা তা নিশ্চিত করতে হবে যাত্রীদেরকেও। তবে, যাত্রীদের বেলায় সেলফি তুলে প্রমাণ দিতে হবে না।

মূলত কোভিড-১৯ লড়াইয়ে যাত্রী ও চালকের উপর নির্ভর করছে উবার। এরা এক পক্ষ অপর পক্ষকে সুস্থ রাখবে এমনটাই প্রত্যাশা করছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। “চালক এবং যাত্রীদের কাছে বিষয়গুলো একটু অন্যরকম মনে হবে”। – গত সপ্তাহের শেষে বলেছেন উবার প্রধান দারা খোসরোশাহি।

“আমরা অনেকগুলো ‘চেক অ্যান্ড ব্যালেন্সের’ মধ্যে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, কারণ এটি এমন একটি বিষয় যা আদতেই ভাগ করে নেওয়া জবাবদিহিতা।” – বলেছেন উবারের সেবা সুরক্ষা প্রধান সাচিন কানসাল, “যদি কোনো যাত্রী দেখেন চালকের মুখে মাস্ক নেই, তাহলে তারা ট্রিপ বাতিল করতে পারবেন। গাড়িতে উঠার প্রয়োজন পড়বে না”।

এ ধরনের ট্রিপ বাতিলের জন্য কোনো জরিমানা হবে না বলেও জানিয়েছে উবার।

রাইডের পর কোনো চালক বা যাত্রী যদি স্বল্প রেটিং পায়, তাহলে প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে। এই প্রতিক্রিয়ার মধ্যে যোগ করা হয়েছে নতুন ট্যাগ “মুখ ঢাকা ছিলো না বা মাস্ক ছিলো না”। এই ট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হলে, নিয়মভঙ্গকারী চালক বা যাত্রী যেই হোন না কেন, ব্যবস্থা নেবে উবার।

“যদি আমরা বারবার এমন ঘটনা ঘটতে দেখি, সে চালক বা যাত্রী যেই হোন না কেন, আমরা তাদেরকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার মতো বাড়তি আরেকটি পদক্ষেপ নিতে পারি”। – বলেছেন উবারের সেবা সুরক্ষা প্রধান কানসাল। তবে, কতগুলো নিয়ম ভাঙলে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে, সে ব্যাপারে কানসাল বিস্তারিত কিছু জানাননি।

যাত্রীদের সুরক্ষায় চালকদের মতো সুরক্ষা পদক্ষেপ কেন নিয়ে আসা হয়নি, সে বিষয়ে উবারকে জিজ্ঞাসা করা হয়েছিল। এ প্রশ্নের উত্তরে কানসাল বলেছেন, “আমরা যত দ্রুত সম্ভব কিছু নিয়ে আসতে চেয়েছিলাম”।কানসালের দেওয়া তথ্য অনুসারে, অনেক আগে থেকেই চালকদের জন্য উবারের কিছু কাঠামো রয়েছে। রিয়েল-টাইম আইডি চেক অনেক বছর ধরেই রয়েছে। পরিচয় শনাক্তে ব্যবহৃত হতো ইন-অ্যাপ ফিচারটি। এই কাঠামোর কারণে নতুন সুরক্ষা পদক্ষেপগুলো নিয়ে আসা সহজ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রথমে চালকের মাস্ক ছাড়া সেলফি এবং পরে মাস্ক পরা সেলফি চাইবে প্রতিষ্ঠানটি।

নিজেদের বৈশ্বিক কারপুল সেবা “উবার পুল” বন্ধ করে দিয়েছে উবার। নিজেদের ‘উবারএক্স’ সেবাতেও পরিবর্তন নিয়ে এসেছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। এখন থেকে চারজনের বদলে তিনজন উঠতে পারবেন ‘উবারএক্স’ সেবাটিতে। মাস্ক পরে থাকার বিষয়টি নিশ্চিত করার পর যাত্রীদেরকে ‘সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের’ নির্দেশনা দেখানো হবে। এরকম নির্দেশনার মধ্যে রয়েছে সামনের আসনে না বসা বা বাতাস পেতে জানালার কাঁচ না নামানো ইত্যাদি।

জুনের শেষ পর্যন্ত থাকবে কোভিড-১৯-এর প্রকোপ। তারপর আবারও স্থানীয় অবস্থার ভিত্তিতে বদলাবে উবারের নিয়ম। এরকম তথ্যই জানিয়েছেন উবার প্রধান খোসরোশাহি।

সিএনএনের নিবন্ধ বলছে, চালকদের জন্য মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রে এবং ওয়াইপ কেনার জন্য পাঁচ কোটি ডলার বরাদ্দও করেছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার পেল ওয়ালটন
নির্বাচিত

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার পেল ওয়ালটন

ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯
নির্বাচিত

ওয়ানপ্লাস আনল নর্ড বাডস ৩আর, দাম মাত্র ১৭৯৯

ওয়ালটনের পণ্য কেন কিনবেন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের পণ্য কেন কিনবেন

ওয়ান স্টপ সার্ভিস দিতে অপোর ফ্লাগশিপ স্টোরের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ওয়ান স্টপ সার্ভিস দিতে অপোর ফ্লাগশিপ স্টোরের উদ্বোধন

জাতীয় রপ্তানি ট্রফি পেল ওয়ালটন
নির্বাচিত

জাতীয় রপ্তানি ট্রফি পেল ওয়ালটন

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র
নির্বাচিত

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
প্রযুক্তি সংবাদ

দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বাজারে ১০ থেকে...

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২০

পরিবর্তন এসেছে উবার রাইড সেবায়

Techzoom.TV |
TechzoomTV