Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ মে ২০২১
দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই
Share on FacebookShare on Twitter

করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে আগামী জুন থেকেই দেশে তৈরি গাড়ি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলা কারস।

জাপান, ইন্দোনেশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় দেশে গাড়ি তৈরি করছে প্রতিষ্ঠানটি। ৮ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত দাম পড়বে প্রতিটি গাড়ির। থাকবে ৫ বছর বা ১ লাখ কিলোমিটারের ওয়ারেন্টি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের আধুনিক সুবিধা নিয়ে বাজারে আসছে দেশীয় ব্র্যান্ডের প্রথম গাড়ি। ৩০ লাখ টাকায় মিলবে সাত আসনের এ এসইউভি গাড়িটি। হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলা কারস লিমিটেড’। এই কোম্পানির তৈরি করা গড়িতে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা থাকবে। কোটি টাকা খরচে মার্সিডিজ-বিএমডব্লিউর গাড়ি ব্যবহারকারীরা যেসব সুবিধা পান বাংলা গাড়িতে ৩০ লাখ টাকায় মিলবে সেসব সুবিধা। বাংলা কারস তৈরি করছে ১২ ধরনের গাড়ি। এর মধ্যে থাকছে জিপ, প্রাইভেট কার, বাস, মিনিবাস, পিকআপ, লরি ও ট্রাক।

বাংলা কারসের প্রধান কারিগরি উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সাত্তার জানান, ঈদের পর আমাদের মেগা প্রকল্পের কাজ শুরু করবো। ২৬ মার্চ উদ্বোধন করতে চেয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। আমাদের কাজ করতে হচ্ছে আরও চারটি দেশের সহযোগিতায়।

তিনি বলেন, নারায়ণগঞ্জের পঞ্চবটীতে বাংলা কারসের কারখানা স্থাপন করা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে যন্ত্রাংশ এনে কারখানায় তৈরি করা হচ্ছে এসইউভি গাড়ি।

মো. আব্দুস সাত্তার বলেন, একটি এসইউভি গাড়ির বাজার দর কমপক্ষে ৭০ লাখ। সর্বোচ্চ দাম দেড় কোটি টাকা। দেশে সংযোজন করে বিক্রি হওয়ায় এসইউভি গাড়ির দাম পড়ছে ৩০ লাখ টাকা।

মো. আব্দুস সাত্তার জানান, দেড় বছর আগে পরিকল্পনা ছিল যন্ত্রাংশ সংযোজন করে নয় বরং দেশেই তৈরি হবে গাড়ি। চীনের উহানের ডিএফএসকের সঙ্গে চুক্তিও হয়েছিল। করোনা সংক্রমণের পর বিষয়টি সেভাবে এগোয়নি। এখন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে যন্ত্রাংশ আর সরঞ্জাম এনে দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের এসইউভি। গত ফেব্রুয়ারিতে যন্ত্রাংশ দেশে আনার পর মার্চে তা সংযোজন হয়, চলতি মাস থেকে বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু না হলেও বিক্রি হয়ে গেছে সংযোজিত গাড়ির এক তৃতীয়াংশ।

কোম্পানি সূত্রে জানা গেছে, দেশের সব বিভাগীয় শহরেই থাকবে বাংলা কারসের শোরুম। তাছাড়া আরও ৩০টি শোরুম খুলতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

একসঙ্গে ৪ ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালাবেন যেভাবে

বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে
অটোমোবাইল

বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে

এ বছর ৯ বাইক আনবে টিভিএস
অটোমোবাইল

এ বছর ৯ বাইক আনবে টিভিএস

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
অর্থ ও বাণিজ্য

৫ থেকে ৭ হাজার টাকা দাম বাড়তে পারে স্মার্টফোনের

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। এবার চাকরি...

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২১

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix