Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে উবার ট্রিপে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ায় ঢাকার মানুষ শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
বাংলাদেশে উবার ট্রিপে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ায় ঢাকার মানুষ শীর্ষে
Share on FacebookShare on Twitter

আজ প্রকাশিত হয়েছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স-এর ৭ম (২০২৩ সালের) সংস্করণ। গত বছর বাংলাদেশি উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো উবারে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের কোন সময়ে, সপ্তাহের কোন দিনে ও বছরের কোন সময়ে হারানো জিনিস রিপোর্ট করেছেন — এ সমস্ত তথ্য পাওয়া যাবে এই ইনডেক্সে। 

এ বছর ঈদের মৌসুমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। এবং বেশিরভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। গত বছর বাংলাদেশজুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দু’টি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র। বাংলাদেশিরা উবারে এরকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, তেমনি ভুলে রেখে গেছেন ল্যাপটপের মতো অপ্রত্যাশিত জিনিসও। 

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “চলার পথে গাড়িতে কিছু হারিয়ে ফেলার দুঃখজনক অনুভূতির সাথে আমরা সবাই পরিচিত। প্রত্যেক যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রের গুরুত্ব আমরা বুঝি। তাই তাদের একটি সুন্দর অভিজ্ঞতা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। হারানো জিনিস খুঁজে পেতে উবারের কিছু ইন-অ্যাপ অপশন আছে। এ ব্যাপারে যাত্রীদের জানানোর জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স একটি চমৎকার উপায়। যাত্রীদের বলতে চাই, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সাথে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত।”       

গাড়িতে ফেলে যাওয়া কোনো জিনিস উদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো চালককে কল করা। কীভাবে করবেন, জেনে নিন: 

১। “ইয়োর ট্রিপস” অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন

২। নিচে স্ক্রল করে “ফাইন্ড লস্ট আইটেম” অপশনে ট্যাপ করুন 

৩। “কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম” অপশনে ট্যাপ করুন

৪। স্ক্রল করে নিচে নামুন এবং আপনার সাথে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন। 

৫। যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন (এর জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে)।  

৬। আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সাথে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে। 

৭। যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে আপনার জিনিসটি পাওয়া গেছে, সেটি ফিরিয়ে নিতে উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ও স্থান নির্বাচন করুন।

৮। যদি চালকের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনার হারানো জিনিসটির বিস্তারিত বর্ণনা এবং আপনার সাথে যোগাযোগের উপায় জানিয়ে চালককে একটি ভয়েসমেইল পাঠিয়ে রাখুন। 

উবারে কিছু হারিয়ে ফেললে কীভাবে তা ফিরে পেতে পারেন, এই ভিডিও থেকে তা দেখে নিন। 

উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স ২০২৩ থেকে প্রাপ্ত তথ্যের একটি স্ন্যাপশট: 

উবার যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস: 

১। মোবাইল

২। ব্যাগ

৩। ওয়ালেট

৪। হেডফোন

৫। কাগজপত্র

সপ্তাহের যে দিন যাত্রীরা সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান: 

  • শুক্রবার

 বছরের যে দিনগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস ভুলে রেখে যাওয়া হয়েছে: 

  • ৬ আগস্ট, ২০২২ 
  • ১৬ ডিসেম্বর, ২০২২ 
  • ৬ মার্চ, ২০২৩ 
  • ২২ এপ্রিল, ২০২৩
  • ২৩ এপ্রিল, ২০২৩ 

যেসব জিনিস সপ্তাহের যেসব দিনে বেশি হারিয়েছে: 

  • যাত্রীরা মোবাইল ফোন/ক্যামেরা বেশি হারিয়েছেন শুক্র, শনি ও বুধবার
  • যাত্রীরা হেডফোন বেশি হারিয়েছেন সোমবার 
  • যাত্রীরা ওয়ালেট/কার্ড হোল্ডার বেশি হারিয়েছেন রবি ও মঙ্গলবার
  • যাত্রীরা ল্যাপটপ বেশি হারিয়েছেন বৃহস্পতিবার

দিনের যে ৩টি সময়ে যাত্রীরা বেশি জিনিস হারিয়েছেন:   

১। দুপুর ১টায় বাংলাদেশের উবার যাত্রীদের জিনিসপত্র হারানোর হার বেশি  

২। সকাল ৯টায় বাংলাদেশের উবার যাত্রীদের জিনিসপত্র হারানোর হার বেশি  

৩। বিকাল ৪টায় বাংলাদেশের উবার যাত্রীদের জিনিসপত্র হারানোর হার বেশি  

যে শহরে যাত্রীরা সবচেয়ে বেশি জিনিস হারিয়েছেন: 

  • ঢাকা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আলো দিয়ে চলবে ইন্টারনেট!
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেরিস্কোপ জুম লেন্স সহ আসছে সেরা মিড রেঞ্জ ফোন
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেরিস্কোপ জুম লেন্স সহ আসছে সেরা মিড রেঞ্জ ফোন

রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
নির্বাচিত

স্মার্টফোন বিস্ফোরণের তদন্ত করছে শাওমি

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!
ই-কমার্স

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন
প্রযুক্তি সংবাদ

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন

সৃজনশীল ও সুস্থ ধারার বিনোদনমূলক কনটেন্ট তৈরি আহ্বান
প্রযুক্তি সংবাদ

সৃজনশীল ও সুস্থ ধারার বিনোদনমূলক কনটেন্ট তৈরি আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৩

বাংলাদেশে উবার ট্রিপে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ায় ঢাকার মানুষ শীর্ষে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix