Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার কল্পনাকেও হার মানাবে এক্সক্লুসিভ এই ৫টি সুপার বাইক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
আপনার কল্পনাকেও হার মানাবে এক্সক্লুসিভ এই ৫টি সুপার বাইক
Share on FacebookShare on Twitter

মোটর সাইকেল বা বাইক, যুগ যুগ ধরে তারুণ্যে পথচলায় চাহিদার শীর্ষে অবস্থান করছে। সেটা মাথায় রেখেই গতি আর স্টাইলের যুগল বৈচিত্র্যে বিশ্ববাজারে আসছে নানা ব্র্যান্ডের দুর্দান্ত সব এক্সক্লুসিভ সুপারবাইক, একই সঙ্গে এগুলো এক্সপেনসিভ।

বিশ্বখ্যাত ব্রান্ডের এক্সক্লুসিভ সুপার বাইকের দাম শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। আসুন, বিশ্ববাজারে সর্বশেষ আসা শীর্ষ ৫ এক্সক্লুসিভ ও এক্সপেনসিভ বাইকে চোখ রাখি।

বিশ্বের এক্সক্লুসিভে সুপার বাইকের তালিকায় জায়গা করে নেয়া মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম ফিলাইন ওয়ান। সুইজারল্যান্ডের মোটরবাইক কোম্পানি ফিলাইন বাইকটি বাজারে এনেছে। এতে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে ৮০১ সিসির ৩ সিলিন্ডার ইঞ্জিন এবং এতে ৬টি গিয়ারবক্স আছে। ফিলাইন ওয়ান মডেলটি কার্বন, টাইটানিয়াম, উন্নত অ্যালুমিনিয়াম এবং চামড়ার তৈরি। এতে বিলাসবহুল সামগ্রী ব্যবহারে কোন কমতি রাখা হয়নি। সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হচ্ছে এর ওজন মাত্র ১৫৫ কেজি। কোম্পানিটি দীর্ঘ ৪ বছর ধরে প্রযুক্তিগত গবেষণা চালানোর পর এই বাইকটি উৎপাদন করেতে সক্ষম হয়।বিখ্যাত ফরাসি ডিজাইনার ইয়াকুবা অত্যাধুনিক এই বাইকের ডিজাইন করেছেন। বিশ্ববাজারে ফিলাইন ওয়ান বাইকটির মূল্য ২৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।

হার্লি ডেভিডসন সফটটেল স্লিম এস [Harley Davidson ‍softtel slim S]
বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসেন এক্সক্লুিসভ বাইক ‘সফটটেল স্লিম এস’।সুইজারল্যান্ডের বিখ্যাত গয়না ও ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘বুশারার’ এবং মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা ‘বান্ডানার বাইক’ যৌথভাবে এটি তৈরি করেছে। এই দুই সংস্থার আটজন বিশেষজ্ঞ ২ হাজার ৫০০ ঘণ্টা ধরে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা করে বাইকটির নকশা তৈরি করেছেন। এতে ৩৬০টি হীরা বসানো আছে। বাইকের স্ক্রুগুলো সবই সোনার। মোটরবাইকটিতে ছয়টি স্তরে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। ১ হাজার ৮৮৮ সিসির এ বাইকটির গতি প্রতি ঘণ্টায় ১৮৮ কিলোমিটারের বেশি। ৩৮৮ কেজি ওজনের এ বাইকে বসামাত্রই আঙুলের স্ক্যানিং শুরু করে দেবে মোটরসাইকেলটি। বিশ্ববাজারে এটির দাম রাখা হয়েছে ১ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর দাম ১৫ কোটি ১৬ লাখ টাকা।

ইয়ামাহা বিএমএস চপার [Yamaha BMS Chopper]
বিশ্বের বিলাসবহুল সুপার বাইকের তালিকায় জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার থাকবে না, সেটা হতে পারে না।ইয়ামাহা বিএমএস চপারকে যতটা না বাইক বলা চলে, তার চাইতে বেশি একটি মেকানিক্যাল আর্ট বা যান্ত্রিক শিল্পকর্ম বলা যায়।।এই গতিদানব কোনো রাস্তায় সাধারণ চলাচলের উপযোগী নয়, বরং এটি একটি নিজস্ব সংগ্রহে রাখার মতো বস্তু যা সত্যিকারের অ্যাস্থেটিসিজম প্রকাশ করবে। এর মধ্যে আছে ১৭০০ সিসির ডাবল ইঞ্জিন, যা প্রায় পুরোটাই ২৪ ক্যারেট সোনায় মোড়ানো এবং সিটের উপর আছে লাল ভেলভেটের আস্তর। বিশ্ববাজারে বাইকটির দাম প্রায় ৩০,০০,০০০ ডলার, বাংলাদেশি টাকায় ২৫ কোটি ৭৭ লক্ষ টাকা।

নাইন্টিন ফর্টি নাইন ই নাইন জিরো এজেএস পোকার্পাইন [1949 E90 AJS Porcupine]
বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ মোটর বাইক হলো নাইন্টিন ফর্টি নাইন ই নাইন জিরো এজেএস পোর্কোপাইন। বিখ্যাত ব্রিটিশ কোম্পানি বোনহ্যাম এই অভিজাত মোটর সাইকেলের নির্মাতা। তাদের দাবি ১৯৫৪ তাদের উৎপাদিত বিশ্বের প্রথম স্পোর্টস বাইক এজেএস পোকর্পাইনকেই ধাপে ধাপে আধুনিকায়ন করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ৪৯৮ সিসির বাইকটি ডুয়েল ইঞ্জিনটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ইস্পাতে তৈরি।এটি ঘণ্টায় ৩০০ মাইল গতিতে ছুটতে সক্ষম। বোনহ্যাম এখন পর্যন্ত বিশ্বে এই ব্রান্ডের মাত্র চারটি মোটরবাইক বাজারে ছেড়েছে। পঞ্চম বাইকটি এখনো তৈরি করা হয়নি। এর বাজার মূল্য ৭০,০০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মূদ্রায় ৬০ কোটি টাকা।

নিমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার [Neiman Marcus Limited Edition Fighter]
বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেনসিভ সুপার বাইক হলো নিমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার।এর নির্মাতা প্রতিষ্ঠান হলো নিমান মার্কাস লিমিটেড, এটি লাক্সারি ডিপার্টমেন্ট স্টোরগুলোর একটি আমেরিকান চেইন। এতে রয়েছে ১ হাজার ৮৮৮ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন।এটি রিয়ার হুইলে ২২৮পিএস শক্তি দিতে সক্ষম। তবে সর্বোচ্চ গতিকে সীমিত রাখা হয়েছে ৩০০ কিলোমিটারে। বাইকের বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম মিশ্রিত কার্বন ফাইবার ফ্রেমে। বিশ্ববাজারে নোমান মার্কাস ফাইটার বাইকটির দাম ১১ মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৯৩ কোটি ২০ লাখ টাকা।

Tags: সুপার বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭ টাকায় ১০০ কিলোমিটার
অটোমোবাইল

৭ টাকায় ১০০ কিলোমিটার

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক
অটোমোবাইল

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক

মোটরসাইকেল পুরস্কার দিল মোনিকো টেকনোলজিস
অটোমোবাইল

মোটরসাইকেল পুরস্কার দিল মোনিকো টেকনোলজিস

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবা চালুর অনুমতি দিয়েছে সরকার
অটোমোবাইল

অ্যাপ ছাড়া রাইড শেয়ার করলে চালক ও যাত্রী উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা

হাতের স্পর্শেই আনলক হবে গাড়ি
অটোমোবাইল

হাতের স্পর্শেই আনলক হবে গাড়ি

দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা মাত্র ৩৯৬
অটোমোবাইল

দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা মাত্র ৩৯৬

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix