Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা মাত্র ৩৯৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 15 March 2025
দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা মাত্র ৩৯৬
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে বিদ্যুচ্চালিত গাড়ি নিবন্ধনের অনুমতি দেয়া হয় ২০২০ সালে। আর ২০২১ সালের অক্টোবরে প্রথমবারের মতো একটি বিদ্যুচ্চালিত গাড়ির নিবন্ধন দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিবন্ধনের অনুমতি দেয়ার পর গত ১৩ মার্চ পর্যন্ত প্রায় পাঁচ বছরে সারা দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে ৩৯৬টিতে।

বিআরটিএর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিবন্ধিত এসব বিদ্যুচ্চালিত গাড়ির মধ্যে রয়েছে ২৪৩টি মোটরসাইকেল, ৯৪টি হার্ড জিপ, ৫৪টি প্রাইভেট কার, তিনটি মাইক্রোবাস ও একটি করে ডেলিভারি ভ্যান ও অটোরিকশা।

প্রয়োজনের তুলনায় গত পাঁচ বছরে দেশে বিদ্যুচ্চালিত মোটরযান এসেছে নেহাতই হাতে গোনা। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিদ্যুচ্চালিত গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকা এবং আরোপিত আমদানি শুল্কের কারণে দেশে বিদ্যুচ্চালিত যানবাহনের প্রসার ঘটছে না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান খান বলেন, ‘বিদ্যুচ্চালিত গাড়ি বাংলাদেশের জন্য নতুন প্রযুক্তি। এখানে নতুন প্রযুক্তি গ্রহণ করতে মানুষের সময় লাগবে।’

বাংলাদেশে বিদ্যুচ্চালিত গাড়ি চার্জ করার মতো পর্যাপ্ত স্টেশন নেই, মেরামত করার জন্য প্রয়োজনীয় ওয়ার্কশপ নেই, তাহলে কেন মানুষ এখানে বিদ্যুচ্চালিত গাড়ি কিনবে প্রশ্ন করে তিনি বলেন, ‘‌অন্যান্য দেশে যেটা করে, প্রণোদনা দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ির প্রসার ঘটায়। বাংলাদেশেও কর অব্যাহতি দেয়া হয়েছে। তার পরও এখানে দামটা অনেক বেশি পড়ে যায়। কর অব্যাহতি, প্রণোদনার ব্যবস্থার পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি ব্যবহারের জন্য পর্যাপ্ত সংখ্যক অবকাঠামো গড়ে তুলতে পারলে দেশে বিদ্যুচ্চালিত গাড়ি জনপ্রিয়তা পেতে শুরু করবে।’

দেশে বিদ্যুচ্চালিত গাড়ি প্রসারের লক্ষ্যে ২০২৩ সালে ‘‌ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচলসংক্রান্ত নীতিমালা’ প্রণয়ন করে সরকার। এ নীতিমালার ভূমিকায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তর করা প্রয়োজন।

সরকারি নীতিমালায় ‘এক বা একাধিক মোটরের সাহায্যে চালিত মোটরযান, যার চালিকাশক্তি সেই বৈদ্যুতিক চার্জ বা সংযুক্ত ব্যাটারি’—এ ধরনের যানবাহনকে বিদ্যুচ্চালিত গাড়ি বা ‘‌ইলেকট্রিক মোটরযান’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ নীতিমালায় বাইসাইকেল বা রিকশা ভ্যান ইলেকট্রিক মোটরযান হিসেবে অভিহিত হবে না বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিআরটিএ থেকে নিবন্ধনের জন্য মোটরযানের যেসব শ্রেণী রয়েছে, সেসব শ্রেণীর বিদ্যুচ্চালিত নিবন্ধনের যোগ্য হবে। বর্তমানে দেশের সড়ক-মহাসড়কে যেসব ব্যাটারিচালিত রিকশা, থ্রি-হুইলারের মতো যানবাহন চলাচল করছে, সেগুলো বিদ্যুচ্চালিত যানবাহন হিসেবে এ সংজ্ঞায় পড়বে না বলে জানিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা।

বাংলাদেশে সরকারিভাবে বিদ্যুচ্চালিত বাস কেনার দুটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিগত সরকারের আমলে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে ১০০ বিদ্যুচ্চালিত বাস কেনার একটি প্রকল্প নেয়া হলেও স্থগিত করা হয়েছে। বিমানবন্দর-গাজীপুর বিআরটি করিডোরের জন্য বিদ্যুচ্চালিত বাস কেনার পরিকল্পনা থাকলেও এখন কেনা হচ্ছে ডিজেলচালিত গাড়ি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বিআরটিসির জন্য সরকারি অর্থায়নে ১০-১২টি বিদ্যুচ্চালিত বাস কেনার একটি উদ্যোগ রয়েছে। এর বাইরে বিশ্বব্যাংকের অর্থায়নে রাজধানী ঢাকায় চালানোর জন্য ৫০০ বিদ্যুচ্চালিত বাস কেনার আরেকটি উদ্যোগ চলমান রয়েছে। এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত। বাস সংগ্রহ, ডিপো নির্মাণ, আইটিএস ও বাস পরিষেবা পুনর্গঠনের কাজে ১১০ থেকে ১৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

দেশে বিদ্যুচ্চালিত গাড়ি প্রসারের জন্য সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, ‘‌বিদ্যুচ্চালিত গাড়ি প্রসারের কাজে সরকারের অনেকগুলো সংস্থা জড়িত। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, জ্বালানি বিভাগ পৃথকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছে। বিআরটিএর দায়িত্ব শুধু এসব যানবাহন নিবন্ধন দেয়া ও চলাচল নিয়ন্ত্রণ।’

বিদ্যুচ্চালিত যানবাহনের প্রসারে সরকার কেন্দ্রীয়ভাবে সবগুলো অংশীদারদের সমন্বয় করে প্রয়োজনীয় কাজগুলো এগিয়ে নিচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে
প্রযুক্তি বাজার

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
নির্বাচিত

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো

ওয়ানপ্লাসের আপকামিং ফোনের ছবি প্রকাশ
নির্বাচিত

ওয়ানপ্লাসের আপকামিং ফোনের ছবি প্রকাশ

চাবি ছাড়াই চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল
অটোমোবাইল

চাবি ছাড়াই চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক

আইটি সেক্টরে আরো ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পলক
প্রযুক্তি সংবাদ

আইটি সেক্টরে আরো ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 March 2025

দেশে নিবন্ধিত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা মাত্র ৩৯৬

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix