Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপিএস ট্র্যাকিংসহ ‘যান্ত্রিক সার্টিফাইড কার’ সেবা চালু,

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
যান্ত্রিক সার্টিফাইড কার
Share on FacebookShare on Twitter

দেশের গাড়ির মালিকদের গাড়ি মেরামরতের খরচ ও এ সংক্রান্ত দুশ্চিন্তা দূর করার লক্ষ্যে একটি যুগান্তকারী সেবা নিয়ে এসেছে অটোমোবাইল মেইনটেন্যান্স স্টার্টআপ ‘যান্ত্রিক’। “যান্ত্রিক সার্টিফাইড কার” নামের এই উদ্ভাবনী সেবার আওতায় গাড়ির গুরুত্বপূর্ণ ২৫ টি অংশের একটা বিস্তারিত হেলথ চেকাপ এর পর পরবর্তী যেকোনো যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে গাড়ির মালিকরা মেরামত খরচের ৯০% পর্যন্ত কভারেজ পাবেন যান্ত্রিক থেকেই। এর ফলে গাড়ির রক্ষণাবেক্ষণে খরচের বোঝা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

“যান্ত্রিক সার্টিফাইড কার” সেবাটি মূলত গাড়ির বর্তমান হেলথ কন্ডিশন এর একটা বিস্তারিত রিপোর্ট প্রদান করে। ইন্সপেকশন প্রক্রিয়ার সময় যান্ত্রিকের বিশেষজ্ঞরা গাড়ির প্রতিটি যন্ত্রাংশের স্বাস্থ্য পরীক্ষা করে সেগুলোর হেলথ কন্ডিশন এবং কিলোমিটার অনুযায়ী সেগুলোর সম্ভাব্য মেয়াদকাল উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেন। এ কারণে গাড়ির মালিক আগে থেকেই জানতে পারেন তার গাড়ির কোন যন্ত্রাংশের কী অবস্থা এবং কখন সেটি পরিবর্তনের প্রয়োজন হতে পারে। ফলে, অপ্রত্যাশিত বড় খরচ ও ঝুঁকি আগেই এড়ানো সম্ভব হয়।

সবচাইতে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে, রিপোর্টে উল্লেখিত মেয়াদের ভেতর গাড়ির যন্ত্রাংশের পরবর্তীতে কোন সমস্যা হলে যান্ত্রিক নিজেই সেটি মেরামতের ৯০% পর্যন্ত খরচ দেবে। ফলে, গাড়ির কোন সমস্যা হলে সেটি মেরামতের খরচ নিয়ে গাড়ির মালিকের কোন দুশ্চিন্তা আর থাকবেনা।

যান্ত্রিকের প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা, শুভ আল ফারুক বলেন, “বাংলাদেশে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হওয়ার অন্যতম কারণ হলো সঠিক সময়ে সমস্যার ব্যাপারে জানতে না পারা এবং অনেক ক্ষেত্রে অদক্ষ টেকনিশিয়ানের কারণে খরচ বেড়ে যাওয়া। আমাদের ‘যান্ত্রিক সার্টিফাইড কার’ সেবাটি এই দুটি সমস্যারই সমাধান করবে।এর ফলে শুধু রক্ষণাবেক্ষণই সহজ হবে না, গাড়ি বিক্রির সময়ও বিক্রেতারা ভালো দাম পাবেন এবং ক্রেতারা আস্থার সাথে গাড়ি কিনতে পারবেন।”

এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করতে, “যান্ত্রিক সার্টিফাইড কার” গ্রহণকারী প্রত্যেক গ্রাহককে প্রোমোশনাল অফার হিসেবে বিটিআরসি অনুমোদিত জিপিএস ট্র্যাকিং সল্যুশন প্রোভাইডার ‘বন্ডস্টাইন এর পক্ষ থেকে একটি ট্র্যাকিং ডিভাইস প্রদান করা হবে। এর মাধ্যমে গাড়ির নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি চুরি সংক্রান্ত দুশ্চিন্তাও দূর হবে। এর পাশপাশি গাড়ির জিপিএস এর মাধ্যমে ব্যবহারের প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গ্রাহক ইনটেলিজেন্ট মেইন্টেনেন্স নোটিফিকেশন পাবেন।

বন্ডস্টাইন-এর সিইও শাহরুখ বলেন, “সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা এখন গ্রাহকদের প্রধান চাহিদা। গাড়ির মালিকদের দুশ্চিন্তা কমাতে যান্ত্রিকের সাথে আমাদের এই যৌথ উদ্যোগ। রক্ষণাবেক্ষণের সাথে জিপিএস ট্র্যাকিং গ্রাহকদের একটি সত্যিকারের ডিজিটাল লাইফস্টাইল উপভোগের সুযোগ করে দেবে।”

এই সেবা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://certify.zantrik.com
মিডিয়া যোগাযোগের জন্য: support@zantrik.com; info@bondstein.com;

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: যান্ত্রিকযান্ত্রিক সার্টিফাইড কার

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা সংকট মোকাবেলায় গণমানুষের পাশে ‘পাঠাও’
অটোমোবাইল

করোনা সংকট মোকাবেলায় গণমানুষের পাশে ‘পাঠাও’

নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস
অটোমোবাইল

নতুন স্পোর্টস বাইক আনছে টিভিএস

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল
অটোমোবাইল

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল

দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা
অটোমোবাইল

দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং
অটোমোবাইল

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং

শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন
অটোমোবাইল

শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ
শিক্ষা ও ক্যাম্পাস

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী দিনের পিসির জন্য এআই চিপ
নির্বাচিত

আগামী দিনের পিসির জন্য এআই চিপ

নব্যযুগের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চালিত কম্পিউটার...

ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন—প্রয়োজন সহায়ক নীতি

দেড় লাখ কোটির হাতছানি বনাম আস্থার সংকট: কোন পথে বাংলাদেশের ই-কমার্স?

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২৫

জিপিএস ট্র্যাকিংসহ ‘যান্ত্রিক সার্টিফাইড কার’ সেবা চালু,

Techzoom.TV |
TechzoomTV