Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 January 2026
বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

দেশীয় ইন্টারনেট ঠিকানা ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বিডি ডোমেইন সেবার জনপ্রিয় দুটি শ্রেণিতে উল্লেখযোগ্য মূল্যছাড় ঘোষণা করেছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে দেশীয় ঠিকানা ব্যবহারের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) বিটিসিএলের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিটিসিএল সূত্রে জানা গেছে, ডট বিডি তৃতীয় স্তরের ঠিকানা এবং ডট বিডি দ্বিতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ও মেয়াদ নবায়ন ফি কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত দুই অক্ষরের বেশি নামের ঠিকানাগুলোর ক্ষেত্রে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে, যার ফলে গ্রাহকরা আগের তুলনায় সাশ্রয়ী মূল্যে ডট বিডি ঠিকানা সেবা গ্রহণ করতে পারবেন।

হালনাগাদ মূল্যের অনুযায়ী, ডট বিডি তৃতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ডট বিডি দ্বিতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

ডট বিডি ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে ডট কমের তুলনায় সহজলভ্যতা, দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আস্থার প্রতীক হওয়া এবং সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানে অধিক গ্রহণযোগ্যতা অন্যতম সুবিধা হিসেবে বিবেচিত। পাশাপাশি স্থানীয় বাজারে পেশাদার ভাবমূর্তি তৈরি হয় এবং দেশভিত্তিক অনুসন্ধান ফলাফলে ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা থাকে। দেশীয় নিবন্ধন নীতির কারণে এ সেবাকে তুলনামূলকভাবে নিরাপদও বলা হচ্ছে।

বিটিসিএল জানিয়েছে, নির্ধারিত হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে। বিটিসিএল কর্তৃপক্ষের গৃহীত শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং এ মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

বিটিসিএলের আশা, এই মূল্যছাড় কার্যক্রমের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ঠিকানা ব্যবহারের হার বাড়বে এবং দেশের ডিজিটাল কাঠামো আরও শক্তিশালী হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডট বিডিবিটিসিএলবিটিসিএলের ডট বিডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হারমনি অপারেটিং সিস্টেম নিয়ে হুয়াওয়ের স্মার্ট হেলমেট
প্রযুক্তি সংবাদ

হারমনি অপারেটিং সিস্টেম নিয়ে হুয়াওয়ের স্মার্ট হেলমেট

জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণফোনের বিশেষ পদক্ষেপ
নির্বাচিত

জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণফোনের বিশেষ পদক্ষেপ

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
নির্বাচিত

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে অ্যাপল ওয়াচ!
প্রযুক্তি সংবাদ

এবার রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে অ্যাপল ওয়াচ!

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

বিশ্বের সেরা ৬ টি ই-কমার্স ওয়েবসাইট
ই-কমার্স

বিশ্বের সেরা ৬ টি ই-কমার্স ওয়েবসাইট

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2026

বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়

Techzoom.TV |
TechzoomTV