Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ মেলায় ওয়ালটন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 July 2019
ল্যাপটপ মেলায় ওয়ালটন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিনের ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। মেলায় ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ ও অন্যান্য অ্যাকসেরিজ ক্রয়ে মডেলভেদে মিলছে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও, ডিজিটাল রেজিস্ট্রেশন করে ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ এবং কম্পিউটারসহ সব অ্যাকসরিজে ক্রেতারা ৬ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, মেলা থেকে কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের গেমিং ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ৬৯,৯৫০ এবং ৭৯,৯৫০ টাকা দামের ওই দুই সিরিজের ল্যাপটপ মূল্যছাড়ের আওতায় ক্রেতারা মাত্র ৫২,৪০০ এবং ৫৯,৯৫০ টাকায় কিনতে পারবেন।

এছাড়া ট্যামারিন্ড সিরিজের তিন মডেলের ল্যাপটপে ১৫, প্যাশন ও প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ১২ শতাংশ করে মূল্যছাড় মিলবে। এর ফলে মাত্র ১৭,৫০০ টাকায় পাওয়া যাবে দেশে তৈরি ওয়ালটন ল্যাপটপ।

পাশাপাশি, সব মডেলের ডেক্সটপ এবং মনিটরে ১০ শতাংশ এবং অন্যান্য অ্যাকসেসরিজ (কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ইয়ারফোন, র‌্যাম এবং ওয়াই-ফাই রাউটার) কেনায় ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। এছাড়াও, ওয়ালটনের কম্পিউটার অ্যাকসেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ইয়ারফোন, র‌্যাম ও ওয়াই-ফাই রাউটার।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের এবং ডেস্কটপ পিসিতে সর্বোচ্চ ৩ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিমভিউয়ারের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

টিমভিউয়ারের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি
অটোমোবাইল

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়েই

Load More

ট্রেন্ডিং টপিক

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 July 2019

ল্যাপটপ মেলায় ওয়ালটন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

Techzoom.TV |
TechzoomTV