Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি
Share on FacebookShare on Twitter

দেশীয় ব্র্যান্ড মার্সেল এর একটি রেফ্রিজারেটর কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গৃহিণী সুমি বেগম। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘মার্সেল ফ্রিজ উইন্টার ফেস্টিভ্যাল ৩০০ ফ্রিজ ফ্রি’ অফারে ওই সুবিধা পান তিনি। একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পাওয়ায় খুব খুশি সুমি-ইব্রাহীম দম্পতি। তাদের হাতে উপহারের ফ্রিজটি তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এখন চলছে সিজন-৫। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্খিত সেবা নিতে পারছেন গ্রাহকরা। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ‘ফ্রিজ উইন্টার ফেস্টিভ্যাল অফার’ ঘোষণা করেছে মার্সেল। এর আওতায় মার্সেলের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রি অথবা বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এই অফারের আওতায় চলতি মাসের শুরুতে উপজেলার নবীগঞ্জে মার্সেলের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘মেসার্স কদম রসুল এন্টারপ্রাইজ’ থেকে ২১৩ লিটারের একটি ফ্রিজ কেনেন সুমি বেগম। ফ্রিজটি কেনার পরপরই তা ডিজিটাল রেজিস্ট্রেশন করেন। এর কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনে মার্সেল থেকে একটি ম্যাসেজ যায়। দেখেন- উইন্টার ফেস্টিভ্যাল অফারের আওতায় মার্সেলর একটি ফ্রিজ কিনে তিনি আরেকটি ফ্রি পেয়েছেন।

গত ১৬ নভেম্বর ক্রেতা সুমি’র হাতে ফ্রি পাওয়া ফ্রিজটি তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ি আমির হোসেন ও আব্দুস সালাম, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন, ‘মেসার্স কদম রসুল এন্টারপ্রাইজ’ এর স্বত্ত্বাধিকারী ফারুক আহমেদ ইরনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমিন খান বলেন, “মার্সেল দেশীয় প্রতিষ্ঠান। গাজীপুরে রয়েছে নিজস্ব বিশাল ফ্যাক্টরি। সেখানে সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে তৈরি হচ্ছে বিশ্বমানের মার্সেল পণ্য। সেসব পণ্য ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে তুলে দেয়ার পাশাপাশি দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করছে। বছর জুড়েই মার্সেল পণ্যের জন্য থাকছে নানারকম সুবিধা। এতসব সুবিধা থাকায় স্থানীয় বাজারে দ্রুত গ্রাহকপ্রিয়তা অর্জন করে চলেছে দেশীয় ব্র্যান্ড মার্সেলের পণ্য।

ক্রেতা সুমি বেগম বলেন, একটি ফ্রিজ কিনতে এসে পেলাম দুটি। এ যেন স্বপ্নের মত লাগছে। টেলিভিশন বিজ্ঞাপন ও স্থানীয় প্রচার-প্রচারণার মাধ্যমে মার্সেলে ফ্রিজের অফার সম্পর্কে জানতাম। কিন্তু নিজেই যে একটি ফ্রিজ ফ্রি পেয়ে যাবো তা ভাবিনি। জীবনে এই প্রথম কোনো পণ্য কিনে কিছু ফ্রি পেয়েছি। সেজন্য ফ্রি পাওয়া ফ্রিজটি নিজেই ব্যবহার করবো। আর কেনা ফ্রিজটি ননদকে উপহার দিবো।

কর্তৃপক্ষ জানায়, মার্সেলের রয়েছে শতাধিক মডেল ও ডিজাইনের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজ। এসব ফ্রিজের দাম ১০ হাজার টাকা থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তির ব্যবহার, এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, বিএসটিআই’র ফাইভ স্টার এনার্জি রেটিং, স্থানীয় আবহাওয়ার উপযোগী করে দেশেই তৈরি হয় বলে ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে মার্সেল ফ্রিজ।

প্রকৌশলীরা জানান, নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে মার্সেল ফ্রিজ। এসব ফ্রিজে ব্যবহার করা হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর‘৬০০এ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মার্সেলের প্রতিটি ফ্রিজের মান নিশ্চিত করেই বাজারে ছাড়া হচ্ছে। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে মার্সেলের রয়েছে ৭২টি সার্ভিস সেন্টার। এছাড়াও রয়েছে ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন হারিয়ে গেলে করণীয়

সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রকৌশলীদের উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন: পলক
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রকৌশলীদের উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন: পলক

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক সার্চে উইকিপিডিয়ার তথ্য!

আইফোনের যে অ্যাপগুলো এখনই সরাতে হবে
নির্বাচিত

গুগলের সেবা বন্ধ হচ্ছে যেসব অ্যানড্রয়েড ফোনে

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো
নির্বাচিত

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২

Load More

ট্রেন্ডিং টপিক

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ ডিসেম্বর ২০১৯

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি পেল না.গঞ্জের সুমি

Techzoom.TV |
TechzoomTV