Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেলেন সুনামগঞ্জের ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 December 2019
ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেলেন সুনামগঞ্জের ব্যবসায়ী
Share on FacebookShare on Twitter

এয়ার কন্ডিশনার বা এসিতে ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় এ সুবিধা দেয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এ উপলক্ষ্যে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে তারা। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাক্সিক্ষত সেবা নিতে পারছেন। ডিজিটাল রেজিস্ট্রেশনে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি, নিশ্চিত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশনসহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে।

সম্প্রতি জগন্নাথপুর উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মিন্টু রঞ্জন ধরের কাছে ওয়ালটনের পক্ষে ১২ বছরের বিদ্যুৎ বিল হস্তান্তর করেন চিত্রনায়ক সাইমন সাদিক। মিন্টু রঞ্জন ধরের পক্ষে তার ছোট ভাই ডা. মধুসূধন ধর বিদ্যুৎ বিল বাবদ ১ লাখ টাকা গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছার উদ্দীন ভূঁইয়া, ওয়ালটনের সিলেট জোনের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান এবং ওয়ালটনের পরিবেশক ‘পপুলার ইলেকট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী জুলফিকার আলী মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডা. মধুসূধন ধর জানান, জগন্নাথপুরে তার দাদার কনফেকশনারি ব্যবসা আছে। ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য তিনি গত ২৩ নভেম্বর ‘পপুলার ইলেকট্রনিক্স’ থেকে ৩টি ওয়ালটন এসি কেনেন। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করলে মিন্টু রঞ্জন ধরের মোবাইলে ১২ বছরের বিদ্যুৎ বিল বাবদ ১ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়।

তিনি বলেন, আমার দাদা মিন্টু রঞ্জন ধর লিভার সিরোসিসে ভুগছেন। শিগগিরই ভারতে তার লিভার ট্রান্সপ্লান্ট করা হবে। সেজন্য তিনি এখানে আসতে পারেন নি। ওয়ালটন থেকে পাওয়া এই টাকা তার চিকিৎসায় সহায়তা করবে। ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

অনুষ্ঠানে সাইমন সাদিক বলেন, নিজস্ব কারখানায় অত্যাধুনিক প্রযুক্তির এসি তৈরি করছে ওয়ালটন। সাশ্রয়ী দাম ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা থাকায় ওয়ালটন এসি ক্রেতাদের মন জয় করে নিয়েছে। যার ফলে দেশের এসি বাজারে শীর্ষে ওয়ালটন। আন্তর্জাতিক মানের ওয়ালটন এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

কর্মকর্তারা জানান, ওয়ালটন এসিতে রয়েছে সঠিক বিটিইউর নিশ্চয়তা। এর ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ এবং আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী। দেশের বাজারে ওয়ালটনই প্রথম মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট এসি এনেছে।

বিদ্যুৎ বিল এবং নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এছাড়া, যেকোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা বিকাশ ও রকেটে পেমেন্ট করলেই মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট। মাত্র ৪ হাজার ৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট), ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে।

এসব সুবিধার পাশাপাশি ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭২টি সার্ভিস সেন্টার। বিক্রয়োত্তর সেবা দিতে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন
নির্বাচিত

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন

আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক আইডি খুললে কী করবেন, পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ
কিভাবে করবেন

আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক আইডি খুললে কী করবেন, পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল
নির্বাচিত

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম
নির্বাচিত

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

ডাউনলোডে ফেসবুককে ছাড়িয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 December 2019

ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেলেন সুনামগঞ্জের ব্যবসায়ী

Techzoom.TV |
TechzoomTV