Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় স্যামসাং-এর প্যাভিলিয়নে আকর্ষণীয় অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 January 2020
বাণিজ্য মেলায় স্যামসাং-এর প্যাভিলিয়নে আকর্ষণীয় অফার
Share on FacebookShare on Twitter

২৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উপলক্ষে ক্রেতাদের জন্য নিউ ইয়ার ক্যাম্পেইনের পাশাপাশি দুর্দান্ত অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। মেলায় স্যামসাং-এর নির্দিষ্ট মডেলের মোবাইল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ১০০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। আকর্ষণীয় অফারের মধ্যে আরো রয়েছে বাণিজ্য মেলায় ২০ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন- স্যামসাং-এর স্মার্ট প্লাজা থেকে পণ্য কিনে রেফ্রিজারেটর, ব্লেন্ডার, ইনডাকশন কুকার, রাইস কুকার, স্টীম আয়রন ও নির্দিষ্ট মডেলের টিভি উপহার হিসেবে পাওয়ার সুযোগ।

মেলায় স্যামসাং-এর প্রায় সকল স্মার্টফোন ক্রয়ে সর্বোচ্চ ১০০% ক্যাশব্যাক, ক্যাশ ইএমআই বা কিস্তি সুবিধা, এক্সটেঞ্জ অফার ও ফ্রি গিফট পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া, হেডফোন ও গাড়ির চার্জার, পাওয়ার ব্যাংক ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা যথাক্রমে ৩৭% ও ৩৪% পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। মেলায় ক্রেতারা এক বছর ওয়ারেন্টি সুবিধা সহ গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ক্রয় করতে পারবেন ২৩,৪৯০ টাকার পরিবর্তে ২১,০০০ টাকায়। স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা বাণিজ্য মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়ন থেকে ৪,৪৯০ টাকায় গ্যালাক্সি ফিট ই ক্রয় করতে পারবেন।

নির্ধারিত মডেলের স্যামসাং টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। যেমন: ক্রেতারা ৩২ ইঞ্চির এলইডি টিভি ও স্মার্ট টিভি ক্রয় করতে পারবেন যথাক্রমে ১৯,৯০০ ও ২৪,৯০০ টাকায় এবং ৪৯ ইঞ্চির এলইডি টিভি ক্রয় করতে পারবেন ৪৯,৯০০ টাকায়। নির্ধারিত মডেলে টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিনামূল্যে কী-বোর্ড, মাউস এবং ইউএসবি এক্সটেন্ডার পাবেন।

নির্ধারিত মডেলের রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। যেমন: ছাড় সুবিধার আওতায় স্যামসাংয়ের ২১৮ লিটারের ফ্রস্ট রেফ্রিজারেটর পাওয়া যাবে ৩৪,৯০০ টাকায় এবং ২৭৫ লিটারের নো ফ্রস্ট রেফ্রিজারেটর পাওয়া যাবে ৪০,৯০০ টাকায়। নির্ধারিত মডেলের রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা গিফট বক্স পাবেন। নির্ধারিত মডেলের এয়ার কন্ডিশনার ক্রয়ে ক্রেতারা বিনামূল্যে হ্যাংগিং ক্ল্যাম্প পাবেন।

নির্ধারিত মডেলের ভ্যাকুয়াম ক্লিনার এবং এয়ার পিউরিফায়ার ক্রয়ে ক্রেতারা ৫% ক্যাশব্যাক সুবিধা পাবেন। নির্ধারিত মডেলের ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা যথাক্রমে সার্ফ এক্সেল ও কুকিং হ্যান্ড গ্লাভস পাবেন।

বাণিজ্য মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে ক্রেতাদের জন্য থাকছে ইএমআই সুবিধা। এর ফলে ইএমআই-এর মাধ্যমে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। প্যাভিলিয়নের ভিতরে থাকা বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ক্যাশ ইএমআই সুবিধা পাওয়া যাবে। স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে চলমান এক্সচেঞ্জ অফারও বাণিজ্য মেলায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া টেফাল,মৌলিনেক্স, হাভেলস এবং ফিলিপসের প্যাভিলিয়ন থেকে পণ্য ক্রয়ে ক্রেতারা ২৫% পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ক্রেতাদের সাথে একাত্ম হওয়ার পাশাপাশি আমাদের প্রযুক্তি তাদের দেখানোর জন্য ডিআইটিএফ অত্যন্ত আকর্ষণীয় প্ল্যাটফর্ম। মেলায় আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য বিভিন্ন গিফট ও বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট সুবিধা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “২০১৯ সালটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর। এবছর আমরা আমাদের ক্রেতাদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে পেরেছি। আমরা এবছর বিশ্বব্যাপী স্যামসাংয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করেছি এবং বাংলাদেশে স্যামসাং ১০ বছর পূর্ণ করেছে। এছাড়া এবছর আমরা বেস্ট মোবাইল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছি। সম্মানিত ক্রেতাদের কথা বিবেচনায় রেখে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও অভাবনীয় সব অফার রেখেছি।”

মেলায় স্যামসাং স্মার্টপ্লাজায় প্রতিষ্ঠানটি তাদের ক্রেতাদের উদ্ভাবনী প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই

টেকনো নিয়ে এলো বাজেট গেমিং স্মার্টফোন স্পার্ক ৭
নির্বাচিত

টেকনো নিয়ে এলো বাজেট গেমিং স্মার্টফোন স্পার্ক ৭

নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল
প্রযুক্তি বাজার

নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল

রেডমি নোট ১৪ প্রো ফাইভ-জি উন্মোচন হতে পারে শিগগিরই
নির্বাচিত

রেডমি নোট ১৪ প্রো ফাইভ-জি উন্মোচন হতে পারে শিগগিরই

দেশের বাজারে প্রফেশনাল লেভেলের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো
প্রযুক্তি বাজার

আসছে হুয়াওয়ের বহুল আলোচিত মেট ৩০ প্রো

এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৭ আই
প্রযুক্তি বাজার

এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৭ আই

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2020

বাণিজ্য মেলায় স্যামসাং-এর প্যাভিলিয়নে আকর্ষণীয় অফার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix