Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১ হাজার টাকায় সেরা ফোন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 February 2023
১১ হাজার টাকায় সেরা ফোন বাংলাদেশের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ফোনের কথা শুনলে শুরুতেই আমাদের বেশিরভাগ মানুষের গা কেমন যেন গুলিয়ে ওঠে। আমরা সহজে আমাদের দেশীয় কম্পানী যেমন সিম্ফনি বা ওয়ালটোনকে পাত্তা দেই না। কিছু ক্ষেত্রে অন্যান্য বিদেশী কম্পানি যেমন, শাওমি বা রিয়ালমি কম দামে যত ভালো ফোন দিতে পারে আমাদের দেশীয় কম্পানি তেমন ভালো ফোন দিতে পারে না। কিন্তু কিছু ক্ষেত্রে বিষয়টা একদম উলটা। এই লেখায় আমরা আলোচনা করব বাংলাদেশে তৈরি এবং ১১ হাজার টাকায় সেরা ফোন নিয়ে।

এই বাজেট ফোন তৈরি করেছে আমাদের দেশীয় কম্পানি সিম্ফনি এবং ফোনের মডেল হচ্ছে Z35। এই ফোনের শুরুতে বাজারমূল্য ১০ হাজার টাকা থাকলেও অনিবার্য কারণে এর মূল্য বর্তমানে প্রায় ১১ টাকা। এই বাজেটে এই ফোন আমাদের যা যা দিচ্ছে সেগুলোর ব্যাপারে জানলে আমাদের চোখ একপ্রকার উলটে যেতে পারে।

১১ হাজার টাকার এই ফোন পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে। একটি ৩ গিগাবাইট মেমরি ও ৩২ গিগাবাইট স্টোরেজ এবং আরেকটি ৪ গিগাবাইট মেমরি ও ৬৪ গিগাবাইট স্টোরেজের। সারাদিন ব্যবহারের জন্য এই ফোনে পাবে ৬০০০ mAh ক্যাপাসিটির ব্যাটারি। পেছনে ট্রিপল ক্যামেরা সেটাপ ও সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লক্ষ্যণীয়, কম স্টোরেজের ভ্যারিয়েন্ট বর্তমানে প্রায় ১০ হাজার টাকায় পাওয়া যাবে যা বাজারের অন্যান্য সকল ফোনকে হার মানাতে সক্ষম এই বাজেটে। আশা করি কিছুটা ধারণা পেয়েছেন, এবারে আমরা এই ফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানব।

এই ফোন ২০২১ সালের এপ্রিল মাসে বের করা হয় এবং এখনো মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনে আপনি 2G, 3G ও 4G নেটওয়ার্কের সর্বোচ্চ দুইটি সিম ব্যবহার করতে পারবেন। এই ফোন মূলত সাধারণ দৈনন্দিন কাজের জন্য তৈরিকৃত বলে এর সারাদিন ব্যাটারি ব্যাকাপ থাকা অত্যন্ত দরকারি। তাই এখানে দেওয়া হয়েছে ৬০০০ mAh ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি। এবং এই বড় ব্যাটারি চার্জ করার জন্য সাথে পাবেন ১০ ওয়াটের চার্জার যা দিয়ে ব্যাটারি ফুল চার্জ করতে সর্বোচ্চ ১.৫ ঘন্টা লাগবে।

প্লাস্টিক বডির এই ফোনের ওজন মাত্র ২০৮ গ্রাম যা প্রথম প্রথম হয়তো ভারী মনে হতে পারে কিন্তু কিছুদিন ব্যবহারেই ঠিক হয়ে যাবে। এই ফোনে মুভি/সিরিজ বা অন্য কোন মিডিয়া উপভোগ করার জন্য দেওয়া হয়েছে বিশাল বর ৬.৮২ ইঞ্চির ডিস্প্লে। তবে ডিস্প্লেটি HD+ 1600×720 রেজুলেশনের একটি এইপিএস প্যানেলের ডিস্প্লে।

এই ফোনের প্রোসেসর হিসেবে আছে MediaTek Helio G35 প্রসেসর। এটি ১২ ন্যানোমিটারের অক্টাকোর প্রোসেসর। এবং এই প্রসেসর কে চালানোর জন্য এখানে আছে এন্ড্রোয়েড ১১ যা মোটামুটি নতুন বলা যায়।

ক্যামেরার কথায় যদি আসি তাহলে অবাক করা বিষয় হলো যে এই ফোনের পেছনে একটি ১৩ মেগাপিক্সেল এর মেইন শুটার, একটা ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটা ০.০০৮ মেগাপিক্সেলের সেন্সর আছে। এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেকর্ডিংসহ, অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, পোর্ট্রেইট মোড, এইচডিআর সহ আরও অনেক সুবিধা পাবেন।

এই ফোন চার্মিং গ্রিন, ফ্যান্টাস্টিক ব্লু্‌ মডার্ন ব্লু এবং সুপার গ্রিন এই চারটি রঙ এর পাওয়া যাবে। বাংলাদেশে তৈরি এই বাজেট ফোনের জন্য আপনি সিম্ফনি থেকে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তাই আপনার যদি উদ্দেশ্য এমন হয়ে থাকে যে একদম বেসিক কাজ করবেন, হেভি ফটোগ্রাফি বা গেমিং একটাও করবেন না, তাহলে এই ফোন আপনার জন্য এই বাজেটে সেরা ফোন। আমি এই ফোন গত এক বছর হলে ব্যবহার করছি এবং এখনো তেমন কোন সমস্যা খুঁজে পাই নি। এবারের মত এখানেই ইতি টানছি। পরবর্তীতে আমার এই এক বছরের এক্সপেরিয়েন্স নিয়ে একটু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যাজেটবাজেট ফোনসিম্ফনিস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ১৪ সিরিজের ফোন আসছে শিগগির
নির্বাচিত

শাওমি ১৪ সিরিজের ফোন আসছে শিগগির

প্রখর রোদেও ব্যবহার করা যাবে টেকনোর এই ফোন
নির্বাচিত

প্রখর রোদেও ব্যবহার করা যাবে টেকনোর এই ফোন

চমকপ্রদ ফোন নিয়ে আসছে শাওমি
মোবাইল এরিনা

চমকপ্রদ ফোন নিয়ে আসছে শাওমি

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের
ছাড় ও অফার

দাম কমলো অপো’র দুই স্মার্টফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2023

১১ হাজার টাকায় সেরা ফোন বাংলাদেশের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix