Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 May 2019
ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতর উপলক্ষ্যে কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন। আকর্ষণীয় এই মূল্যছাড় উপভোগ করা যাবে চাঁদরাত পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্ট সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, ঈদে ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ মূল্যছাড়। একই ধরনের কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ১৬ শতাংশ। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় থাকছে।

এছাড়া, অন্য সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজে রয়েছে দুই মডেলের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ। যেগুলোর বাজারমূল্য ৭৯ হাজার ৯৫০ এবং ৬৯ হাজার ৯৫০ টাকা। ঈদের ছাড়ে এগুলোর দাম পড়বে মাত্র ৬৫ হাজার ৫৫৯ এবং ৫৮ হাজার ৭৫৪ টাকা।

এছাড়াও, প্যাশন এবং টেমারিন্ড সিরিজে রয়েছে কোরআইসেভেন, কোরআইফাইভ এবং কোরআইথ্রি প্রসেসর সমৃদ্ধ বিভিন্ন কনফিগারেশনের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ। ঈদের ছাড়ে এগুলো আরো সাশ্রয়ী দামে কেনা যাবে। ক্রেতাদের ঈদের আনন্দকে আরেকটু রঙিন করতে ল্যাপটপ ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হয়েছে বলে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে।

স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত ৫টি সিরিজের মোট ২৩ মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই ৫টি সিরিজ হলো প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু। এরমধ্যে প্রিলুড সিরিজের ৪ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯০ টাকা থেকে ২১,৯৯০ টাকার মধ্যে। প্যাশন সিরিজে রয়েছে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৫৩,৫৫০ টাকা দামের ১০ মডেলের ল্যাপটপ। আর ট্যামারিন্ড সিরিজের ৭ মডেলের ল্যাপটপের সর্বনি¤œ দাম ২৩,৪৯০ টাকা; সর্বোচ্চ ৫৪ হাজার টাকা।

এছাড়াও, ওয়ালটনের রয়েছে বিভিন্ন কনফিগারেশনের ১৩ মডেলের ডেক্সটপ। দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। আছে ১৫ থেকে ২৩ ইি র চার মডেলের মনিটর। দাম ৫ হাজার ৭৯০ টাকা থেকে ১৩ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ এবং ইয়ারফোন। সাশ্রয়ী মূল্যের এসব এক্সেসরিজ কেনা যাবে ৫ শতাংশ ছাড়ে।

দেশের সব ওয়ালটন আউটলেটে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে পাওয়া যাবে সব মডেলের ওয়ালটন ল্যাপটপ। এছাড়াও, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা।

উল্লেখ্য, ওয়ালটন ল্যাপটপ তৈরি হয় যুক্তরাষ্ট্রভিত্তিক দুই শীর্ষ আইটি প্রতিষ্ঠান ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার যৌথ সহযোগিতায়। ওয়ালটন ল্যাপটপের আকর্ষণীয় দিক হচ্ছে কি-বোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ফন্টের সংযোজন। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ। ব্যবসায়ী, চাকরিজীবী, গেমার, ওয়েব ডিজাইনার এবং শিক্ষার্থীদের ব্যবহারের দিক বিবেচনা করেই ভিন্ন ভিন্ন মডেল ও দামের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি
প্রযুক্তি বাজার

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই
নির্বাচিত

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
ছাড় ও অফার

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

২০২৬ সালে ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

২০২৬ সালে ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার
ছাড় ও অফার

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার

দেশের বাজারে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’
নির্বাচিত

দেশের বাজারে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’

Load More

ট্রেন্ডিং টপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 May 2019

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix