Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকাপ উপলক্ষ্যে ফ্রিজ কিনলে ফ্রি টিভি পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 June 2019
বিশ্বকাপ উপলক্ষ্যে ফ্রিজ কিনলে ফ্রি টিভি পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী মূল্য, কম বিদ্যুৎ খরচ, অসংখ্য বৈচিত্র্যময় মডেল, দীর্ঘস্থায়ী সেবা ও গ্রাহকবান্ধব সুবিধা থাকায় বাজারে ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ। ফলে, চলতি বছরে প্রথম ৫ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত মার্সেলের ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩৭ শতাংশ। এদিকে এবারের রোজায় গতবারের চেয়ে দেড়গুণ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে দেশীয় প্রতিষ্ঠানটির।

সূত্রমতে, ২০১৮ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ৭২ হাজার ৯৪৭ ইউনিট ফ্রিজ বিক্রি হয়েছে মার্সেলের। বিপরীতে চলতি বছরের একই সময়ে বিক্রি হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ৯৪ ইউনিট। সে হিসাবে গত ৫ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩৭ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। এবারের রোজায় সারা দেশে তাদের ফ্রিজ বিক্রি হয়েছে ৩৩ হাজার ৬৯৯ ইউনিট। যা কিনা গত রোজায় ফ্রিজ বিক্রির তুলনায় দেড়গুণেরও বেশি।
এদিকে বিশ্বকাপ উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ফ্রিজের ক্রেতাদের বাড়তি সুবিধা দিচ্ছে মার্সেল। সারা দেশে মার্সেলের যে কোনো শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন টিভিসহ হাজার হাজার পণ্য ফ্রি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনই অসংখ্য ক্রেতা মার্সেল ফ্রিজ কিনে এসব সুবিধা পাচ্ছেন বলে জানায় কর্তৃপক্ষ।

মার্সেলের নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এবছর স্থানীয় বাজারে ফ্রিজের বিক্রি বেড়েছে আশাতীত। প্রতিমাসেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হচ্ছে। এর পেছনে বিশেষ অবদান রাখছে বেশকিছু সময়োপযোগি উদ্যোগ ও কর্মপরিকল্পনা। এসবের মধ্যে রয়েছে ফ্রিজে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও গ্লাস ডোরের নতুন মডেল যুক্ত করা, কম্প্রেসরের ১২ বছরের গ্যারান্টি সুবিধা ঘোষণা, ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দেয়া ও ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের বাড়তি সুবিধা প্রদান।

তিনি জানান, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। মার্সেল ফ্রিজে ব্যবহৃত হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি, গ্লাস ডোর, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট ইত্যাদি প্রযুক্তি। এর সঙ্গে সাশ্রয়ী মূল্য এবং কিস্তি সুবিধা থাকায় দেশের বাজারে মার্সেল ফ্রিজের গ্রাহকপ্রিয়তা বাড়ছে উল্লেখযোগ্যহারে।

মার্সেল ফ্রিজের বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছর স্থানীয় বাজারে ৯৬ মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ও ডিপ ফ্রিজ বা ফ্রিজার ছাড়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৯ মডেলের ফ্রস্ট, ৫ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ১২ মডেলের ফ্রিজার।

মার্সেল ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইনের ৩১ মডেলের গ্লাস ডোর, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ৩ টি মডেলসহ বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর ফ্রিজ। নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির ৫৬৩ লিটারের সাইড বাই সাইড গ্লাস ডোর ও ৪৩০ লিটারের বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত রেফ্রিজারেটর।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকরা মার্সেল ফ্রিজের কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধার পাশাপাশি স্পেয়ার পার্টস এ পাচ্ছেন ৪ বছরের ওয়ারেন্টি সুবিধা। রয়েছে ৫ বছরের আফটার সেলস সার্ভিসের সুবিধা। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজম্যান্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের দোরগোঁড়ায় দ্রুত বিক্রয়োত্তর পৌঁছে দিচ্ছে মার্সেল। এজন্য রয়েছে আড়াই হাজারেরও বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন
প্রযুক্তি সংবাদ

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন

দারাজে ১ম ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে বিক্রি হলো ২০০০ ইউনিট
প্রযুক্তি বাজার

দারাজে ১ম ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে বিক্রি হলো ২০০০ ইউনিট

তৃতীয় প্রান্তিকে ইউটিউবের আয় এক হাজার কোটি ডলার ছাড়াল
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে ইউটিউবের আয় এক হাজার কোটি ডলার ছাড়াল

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ

২১ বছরে গুগল
নির্বাচিত

নতুন বছরে গুগলের যেসব সেবা বন্ধ হচ্ছে

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2019

বিশ্বকাপ উপলক্ষ্যে ফ্রিজ কিনলে ফ্রি টিভি পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV