Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়মের প্রমাণ, কঠোর অ্যাকশনে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 April 2026
ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়মের প্রমাণ, কঠোর অ্যাকশনে বিএসইসি
Share on FacebookShare on Twitter

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ এবার তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোম্পানিটির আর্থিক প্রতিবেদন, আইপিও তহবিলের ব্যবহার এবং সামগ্রিক ব্যবসা পরিচালনায় একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। তদন্ত কমিটি এসব বিষয়ে অনুসন্ধান চালিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। এর আগেও একই ধরনের অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে অনিয়মের তথ্য উঠে এসেছিল।বাজার ডেটা সাবস্ক্রিপশন

বিএসইসি জানায়, এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের এপ্রিলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার স্নেহাশিষ চক্রবর্তী অন্তর্ভুক্ত ছিলেন।

তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচটি অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, আইপিও তহবিলের ব্যবহার এবং পরিশোধিত মূলধনসহ বিভিন্ন ক্ষেত্রে আইন লঙ্ঘনের বিষয় উঠে আসে। এর ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা নিরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ‘প্যানেল অব অডিটরস’ গাইডলাইনে সংশোধন এনে আন্তর্জাতিক হিসাবমান লঙ্ঘনের ক্ষেত্রে নির্দিষ্ট ধারা উল্লেখ বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া কোনো কোম্পানি আইন বা নির্দেশনা ভঙ্গ করলে তা নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তদন্ত কার্যক্রম আরও জোরদার করতে বিএসইসি অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং আরজেএসসির সঙ্গে তথ্য আদান-প্রদান করা হবে।ব্যবসা প্রশিক্ষণ

তদন্ত প্রতিবেদনে কোম্পানিটির আর্থিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ‘গোয়িং কনসার্ন থ্রেট’ উল্লেখ করে বিষয়টি ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগে পাঠানো হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং আইপিও তহবিল ব্যবহারে জবাবদিহিতা বাড়াতে বিএসইসির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মাত্র ০.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৫ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা।

২০১৮ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে এটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ২৪.৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৮১ শতাংশ শেয়ার। সর্বশেষ লেনদেনে শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা।স্টক টিপস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!
ই-কমার্স

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!

দারাজে শুরু হল “ঈদ বিগ সেল – ২০২০”
ই-কমার্স

দারাজে শুরু হল “ঈদ বিগ সেল – ২০২০”

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭
ই-কমার্স

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন
নির্বাচিত

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন
ছাড় ও অফার

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 April 2026

ইন্দো-বাংলা ফার্মায় বড় অনিয়মের প্রমাণ, কঠোর অ্যাকশনে বিএসইসি

Techzoom.TV |
TechzoomTV