Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 May 2026
চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল
Share on FacebookShare on Twitter

চুরির দায়ে গ্রেপ্তার ব্যক্তির জিম্মায়ই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৮৮টি চোরাই মোবাইল ফোন। তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত এসব আলামত আসামির জিম্মায় দেওয়ার আদেশ দেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, মালিকানা প্রমাণে আদালতে দাখিল করা ক্রয় রসিদগুলোর বেশিরভাগই ভুয়া। ফলে আইনি ফাঁকফোকর গলে জব্দ করা ফোনসহ আসামির পার পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে গিয়ে কেরালার বাসিন্দা শাহীন রোশান নামে এক মেডিকেল শিক্ষার্থীর আইফোন চুরি করেন দুই বাংলাদেশি। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানালে তৎপর হয়ে ওঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে রাজধানী থেকে চুরি যাওয়া সেই আইফোনটি উদ্ধারসহ এই চক্রের মূল হোতা দুই ভাই—শাকিল ও শাহিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ওই চোরাই আইফোন ছাড়াও ১৩৮টি আইফোনসহ বৈধ কাগজপত্রবিহীন মোট ২০৭টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে দুই সহোদর শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে মোবাইল আমদানির কথা স্বীকারও করেছিলেন।

তবে ২০২৪ সালে মামলা চলাকালীন নাটকীয়ভাবে মোড় ঘোরে ঘটনার। আদালতের আদেশে জব্দকৃত ২০৭টি মোবাইলের মধ্যে ১৮৮টি মোবাইল, ঘষামাজা করা একটি ম্যাকবুক এবং মোবাইল বিক্রির ৯৪ হাজার টাকা নিজের জিম্মায় নিয়ে নেন মূল অভিযুক্ত শাকিল। মালিকানা দাবি করে আদালতে কিছু কেনাকাটার ইনভয়েস বা রসিদ জমা দেন তিনি।

অনুসন্ধানে দেখা যায়, আদালতে জমা দেওয়া সেসব ক্রয় রসিদে উল্লেখিত মোবাইল নম্বরগুলোর বেশিরভাগই বন্ধ। আর যেসব নম্বর সচল রয়েছে, তাদের কেউই শাকিলকে চেনেন না। রসিদে নাম থাকা শ্রাবণ নামের এক ব্যক্তি জানান, ২০২৩ সালে তিনি কোনো আইফোন ১৩ কেনেননি এবং ওই রসিদে তাঁর নম্বর কীভাবে গেল তা তিনি জানেন না। একই ঘটনা পাবনার ঈশ্বরদীর আবির হোসেনের ক্ষেত্রেও। বসুন্ধরা সিটি থেকে কোনো মোবাইল কেনা বা মেরামতের কথা সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।

কোনো যাচাই-বাছাই ছাড়াই কীভাবে চোরাই মোবাইলগুলো আসামির হাতে ফেরত গেল—জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, “ওনারা কাগজপত্র দেখিয়ে মোবাইলগুলো নিয়ে গেছেন। বিষয়টি যাচাই করে আদালত থেকেই দেওয়া হয়েছে।” অন্যদিকে রাষ্ট্রপক্ষ দাবি করছে, আদালতে দাখিল করা পুলিশের চার্জশিট ও প্রতিবেদনের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই।

মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতে হাজির হওয়া প্রধান আসামি শাকিল চোরাই ব্যবসার অভিযোগ অস্বীকার করে বলেন, “পুলিশ এসব বানিয়ে লিখেছে। আমাদের কাছে মেরামতের জন্য আসা ফোনও ছিল সেখানে। পুলিশ আমাদের কাছ থেকে যে ফোনগুলো জব্দ করেছিল, সেগুলোর কিছু পরিবর্তন করে আমাদের ভাঙাচোরা ফোন ফেরত দেওয়া হয়েছে।” উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

ভারতীয় নাগরিকের আইনজীবী শ্রী প্রাণ নাথ এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, “আইএমইআই (IMEI) নম্বর পরীক্ষা করলে প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব ছিল। কিন্তু তা না করেই, লক করা এবং আইএমইআই বিহীন মোবাইলগুলো একজনের প্রতিবেদনের ভিত্তিতে কীভাবে ফেরত দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।”

সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ মনে করেন, এই ঘটনায় পর্দার আড়ালে বড় ধরনের যোগসাজশ রয়েছে। তিনি বলেন, “তদন্ত কর্মকর্তার দুর্বল প্রতিবেদনের কারণে ১৮৮টি মোবাইল আবার সেই কালোবাজারির হাতেই তুলে দেওয়া হয়েছে। চোরাই মাল যদি চোরের হাতেই ফিরে যায়, তবে অপরাধীরা পার পেয়ে যাবে এবং ভবিষ্যতে তারাই দেশটাকে লুটে খাবে। এ ধরনের সংবেদনশীল মামলায় রাষ্ট্রপক্ষকে আরও কঠোর ভূমিকা পালন করা উচিত ছিল।”

আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চক্র চোরাইচোরাই পণ্যচোরাই ফােনের মাফিয়াচোরাই ফোনচোরাই ফোন সিন্ডিকেটচোরাই ফোনের আড়তচোরাই মোবাইলচোরাই মোবাইল উদ্ধারচোরাই মোবাইলের দাপট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ‘ফান্ডের’ ফাঁদে ফাঁসবেন না

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে রিলস দেখতে না চাইলে যা করবেন

ছোট্ট ডিজিটাল ক্যামেরা, রাখতে পারবেন পকেটে
প্রযুক্তি সংবাদ

ছোট্ট ডিজিটাল ক্যামেরা, রাখতে পারবেন পকেটে

প্রথম ক্যাম্পেইনেই ৮০ হাজার অর্ডার পেয়েছে ইভ্যালি
ই-কমার্স

প্রথম ক্যাম্পেইনেই ৮০ হাজার অর্ডার পেয়েছে ইভ্যালি

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি
প্রযুক্তি সংবাদ

শহরের চেয়ে গ্রামে ব্রডব্যান্ডের দাম বেশি

Load More

ট্রেন্ডিং টপিক

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

একের পর এক টিজারের পর ভারতের বাজারে নতুন...

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2026

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix