Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 April 2026
সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত ২০২৬–২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। সভায় বিএটি বাংলাদেশসহ দেশি-বিদেশি তামাক কোম্পানির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। তারা কর নীতি আরও পূর্বানুমানযোগ্য ও বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, সিগারেটে বিদ্যমান ৮৩ শতাংশ কর হার ইতোমধ্যে স্যাচুরেশন পর্যায়ে পৌঁছেছে। ফলে আপাতত কর হার আরও বাড়ানোর কোনো সুযোগ নেই। বরং বিদ্যমান কাঠামোর মধ্যেই মূল্য ও কর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার নিয়ন্ত্রণ এবং রাজস্ব স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনায় সাম্প্রতিক কর সমন্বয়ের প্রভাব, বাজার কাঠামোর পরিবর্তন এবং ভবিষ্যৎ রাজস্ব প্রবণতা নিয়ে বিভিন্ন পক্ষ তাদের বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরে। এতে নিম্নমূল্য সেগমেন্টের সংকোচন, মধ্য ও উচ্চমূল্য সেগমেন্টে ভোক্তার স্থানান্তর, সামগ্রিক বাজার ভলিউমের হ্রাস এবং ইলিসিট বাজারের সম্ভাব্য বিস্তার নিয়ে উদ্বেগ ও নীতিগত দিকনির্দেশনা উঠে আসে।

বিএটি বাংলাদেশের হেড অব এক্সটার্নাল এনগেজমেন্ট আরাফাত জায়গীরদার বলেন, সাম্প্রতিক ট্যাক্স ও মূল্য সমন্বয়ের ফলে নিম্নমূল্য সিগারেট সেগমেন্টে বাজার কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার মতে, ইন্টারিম বাজেটের পর স্বল্পমেয়াদে বাজারে “ডেন্ট” দেখা গেলেও বর্তমানে বাজার ধীরে ধীরে নতুন মূল্যস্তরের সঙ্গে অভিযোজিত হচ্ছে এবং রাজস্ব প্রবৃদ্ধিও ইতিবাচক ধারায় ফিরেছে।

তবে তিনি সতর্ক করে বলেন, নিম্নমূল্য সেগমেন্টে অতিরিক্ত করচাপ ভলিউম কমিয়ে দিচ্ছে এবং কিছু ভোক্তা অনানুষ্ঠানিক বা ইলিসিট বাজারে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। এ প্রেক্ষাপটে তিনি কর নীতি আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য রাখার আহ্বান জানান।

অন্যদিকে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি শেখ শাবাব আহমেদ বলেন, সাম্প্রতিক কর বৃদ্ধির পর বাজারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে এবং রাজস্ব প্রবৃদ্ধি দ্বিঙ্কের হার থেকে এক অঙ্কে নেমে গেছে। তিনি জানান, লো-সেগমেন্টের বাজার শেয়ার ৫৬ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে এবং সামগ্রিক ভলিউম প্রায় ২২ শতাংশ কমেছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের আচরণে কমপ্লায়েন্ট, আংশিক কমপ্লায়েন্ট ও নন-কমপ্লায়েন্ট—এই তিন ধরনের বাস্তবতা রাজস্ব ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি করছে। তিনি উল্লেখ করেন, বিদ্যমান কর কাঠামোর মধ্যেই সেগমেন্টভিত্তিক পার্থক্য আরও স্পষ্টভাবে বিবেচনা করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যমান ৮৩ শতাংশ কর হার স্যাচুরেশন পর্যায়ে পৌঁছেছে, ফলে আপাতত কর হার বাড়ানোর সুযোগ নেই। বরং মূল্য ও কর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার নিয়ন্ত্রণ এবং রাজস্ব স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) স্পেসিফিক এক্সাইজ কাঠামোর পক্ষে মত দিয়ে চার স্তরের কর ব্যবস্থার প্রস্তাব দেয়। ফিলিপ মরিস বাংলাদেশ ফ্লোর প্রাইস ও প্রতি স্টিক নির্দিষ্ট কর কাঠামোর সুপারিশ করে।

সবশেষে অংশগ্রহণকারীরা একমত হন, কর কাঠামোর সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ নীতিগত কাঠামো প্রয়োজন, যাতে রাজস্ব স্থিতিশীলতা ও বাজার নিয়ন্ত্রণ একসঙ্গে নিশ্চিত করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা
ই-কমার্স

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং

স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৯৬৮ কোটি ৬২ লাখ টাকা, ঝুঁকিতে আমানতকারীরা
অর্থ ও বাণিজ্য

স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৯৬৮ কোটি ৬২ লাখ টাকা, ঝুঁকিতে আমানতকারীরা

ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ৫২ কোটি টাকা ঘুষ ও পাচারের মামলা
অর্থ ও বাণিজ্য

ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ৫২ কোটি টাকা ঘুষ ও পাচারের মামলা

রাখির হোম মেড খাবারে মন কেড়েছেন শত শত ভোজনপ্রেমীর
উই

রাখির হোম মেড খাবারে মন কেড়েছেন শত শত ভোজনপ্রেমীর

রেডমি ল্যাপটপ আনছে শাওমি
নির্বাচিত

রেডমি ল্যাপটপ আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2026

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV