Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ মে ২০২৬
ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
Share on FacebookShare on Twitter

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে ডিজিটাল অ্যাকাউন্টিং ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রত্যক্ষ করভিত্তিক রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সংস্থাটি মনে করে, করের হার না বাড়িয়েও ডিজিটাল হিসাবরক্ষণ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। গতকাল আইসিএবি ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকে আইসিএবি সভাপতি এনকেএ মবিন (এফসিএ) এসব কথা বলেন।

‘ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অন্যদের মধ্যে আরো ছিলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, আইসিএবি কাউন্সিল সদস্য ও প্রবন্ধ উপস্থাপক সাব্বীর আহমেদ (এফসিএ), সহব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে এনকেএ মবিন বলেন, ‘ডিজিটাল অ্যাকাউন্টিং এখন আর বাংলাদেশের জন্য বিকল্প নয়। বরং একটি স্বচ্ছ, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী অর্থনীতি গড়ে তোলার জন্য এটি অপরিহার্য। ম্যানুয়াল হিসাবরক্ষণ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় ডিজিটাল অ্যাকাউন্টিং নির্ভুলতা, রিয়েল-টাইম রিপোর্টিং ও আর্থিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে পারে।’

আইসিএবি সভাপতি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ব্যবস্থার ডিজিটাইজেশনে কাজ করছে, যা কর নির্ধারণ, সংগ্রহ ও নিরীক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে। এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সুশাসন, কর-অনুবর্তিতা ও অর্থনৈতিক স্বচ্ছতার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে।’

রাজস্ব আহরণ নিয়ে এনকেএ মবিন জানান, দেশের অর্থনীতির আকার বাড়লেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা।

আগামী বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ কোটি এবং রাজস্ব আহরণের লক্ষ্য ৬ লাখ কোটি টাকার বেশি নির্ধারণ করা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় টেকসই রাজস্ব আহরণ নিশ্চিত করতে প্রত্যক্ষ করের অংশ বাড়াতে হবে। পাশাপাশি ভ্যাট ও কর ফাঁকি বন্ধ না হলে রাজস্ব বাড়ানো কঠিন হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) অর্থনীতির প্রেক্ষাপটে ডিজিটাল অ্যাকাউন্টিংকে শুধু ব্যাক-অফিস উন্নয়ন নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করার হাতিয়ার হিসেবে দেখার আহ্বান জানান আইসিএবি সভাপতি। তার মতে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মানসম্মত ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করলে কর কর্তৃপক্ষ সহজেই আয়-ব্যয় ও ভ্যাট যাচাই করতে পারবে। এতে করের হার না বাড়িয়েই বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!
ছাড় ও অফার

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

গ্রাহকদের জন্য ইভ্যালির জরুরি নোটিশ

বরাদ্দ ৫শ কোটি, যেভাবে ঋণ নিতে পারবেন নতুন উদ্যোক্তারা
ই-কমার্স

বরাদ্দ ৫শ কোটি, যেভাবে ঋণ নিতে পারবেন নতুন উদ্যোক্তারা

হিরো গ্ল্যামার এক্স ১২৫
অটোমোবাইল

হিরো আনলো নতুন গ্ল্যামার বাইক

সাফল্যের মধ্য দিয়ে শেষ হলো দারাজের ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন
ই-কমার্স

সাফল্যের মধ্য দিয়ে শেষ হলো দারাজের ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন

হুন্দাই গাড়ি বিক্রি করবে ইভ্যালি
অটোমোবাইল

হুন্দাই গাড়ি বিক্রি করবে ইভ্যালি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি
অটোমোবাইল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
প্রযুক্তি সংবাদ

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে...

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মে ২০২৬

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix