Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ এর পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে। সিকিউরিটিজ আইনানুসারে কোম্পানিটির শেয়ার বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে, যা গতকাল বুধবার থেকেই কার্যকর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে তারিখের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের তুলনায় এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ বেশি হলে সেই কোম্পানির শেয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমনের বিধান রয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০check২৫ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১৫০ কোটি ৪ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকায়। বিপরীতে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯৯ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। এই ক্যাটাগরি পরিবর্তনের কারণে এখন থেকে সিঙ্গার বাংলাদেশের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২২৪ কোটি ৯৩ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরে নিট লোকসান ছিল ৪৮ কোটি ৯৪ লাখ টাকা। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ টাকা ৫৬ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৯ পয়সায়।

এর আগে, ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছর সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৯১ পয়সা এবং এনএভিপিএস ছিল ২৫ টাকা ৮১ পয়সা। এছাড়া, ২০২৩ হিসাব বছরে ৩৫ শতাংশ এবং ২০২২ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। ২০২৩ ও ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল যথাক্রমে ৫ টাকা ২৪ পয়সা ও ৭৩ পয়সা।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সিঙ্গার বাংলাদেশের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি। এর মধ্যে ৫৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৪৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল ডিএসইতে সিঙ্গার বাংলাদেশের শেয়ার সর্বশেষ ৭৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৭২ টাকা থেকে ১২৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিঙ্গারসিঙ্গার বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিএনওয়াই ব্রান্ডের পোর্টেবল এসএসডি বাজারে
প্রযুক্তি বাজার

পিএনওয়াই ব্রান্ডের পোর্টেবল এসএসডি বাজারে

জিআই তালিকাভুক্তির জন্য লাফা বেগুনের আবেদন
ই-কমার্স

জিআই তালিকাভুক্তির জন্য লাফা বেগুনের আবেদন

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়
প্রযুক্তি বাজার

স্বাধীনতা দিবসে মিনিস্টার পণ্যে ২৬% ছাড়

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি বাজার

বৈশ্বিক প্রতিকূলতায়ও ওয়ালটনের ব্যবসায় সুবাতাস

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
ই-কমার্স

ই-কমার্স: কী-কেন-কীভাবে?

বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার
নির্বাচিত

বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
বিবিধ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!
নির্বাচিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব
অর্থ ও বাণিজ্য

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি...

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুলাই ২০২৬

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

Techzoom.TV |
TechzoomTV