Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 July 2026
২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
Share on FacebookShare on Twitter

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে থাকা ২৫ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এতে মো. শওকত আলী চৌধুরীকে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক এবং ব্যাংক খাতের আলোচিত ব্যবসায়ী এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, যুক্তরাজ্যে থাকা ২৫ মিলিয়ন ডলার দুবাইয়ে স্থানান্তরের চেষ্টা হলেও তা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইনি পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনজীবী রেজওয়ানুল সাঈদের অভিযোগ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে পাচার করা সম্পদের তদন্ত চলাকালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শওকত আলী চৌধুরীর নামে রাখা ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পায়। পরে তিনি ওই অর্থ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাশরেক ব্যাংক ও এমিরেটস এনবিডিতে স্থানান্তরের চেষ্টা করেন।

নোটিশে বলা হয়, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ সন্দেহজনক লেনদেনটি সাময়িকভাবে স্থগিত রেখে বিএফআইইউকে বিষয়টি জানায় এবং চার সপ্তাহের মধ্যে ফ্রিজিং অর্ডার বা পারস্পরিক আইনি সহায়তার (এমএলএ) আবেদন না পেলে অর্থ আটকে রাখা সম্ভব হবে না বলে জানায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অর্থটি দুবাইয়ে স্থানান্তরিত হয় এবং রাষ্ট্র তা জব্দ বা ফেরত আনার সুযোগ হারায় বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও দাবি করা হয়, বিষয়টি জানার পর শওকত আলী চৌধুরী ২০২৫-২৬ করবর্ষে ১৩৬ কোটি টাকা কর পরিশোধ দেখিয়ে ওই সম্পদ বৈধ করার চেষ্টা করেছেন। নোটিশে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী বিদেশে পাচার করা সম্পদ কেবল কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যায় না; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এটি একটি পৃথক ফৌজদারি অপরাধ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বিএফআইইউ ২০২৫ সালের ৩০ জুন ও ৩০ জুলাই দুই দফায় শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছিল। সংস্থাটির অনুসন্ধানে ২৮টি ব্যাংকের ১৮৭টি হিসাবে প্রায় ৮ হাজার ৪০৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং শেল কোম্পানির মাধ্যমে বিদেশে সম্পদ গঠনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

এছাড়া এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও তদন্ত বারবার থমকে গেছে বলেও নোটিশে অভিযোগ করা হয়।

নোটিশে ২৫ মিলিয়ন ডলার সংক্রান্ত সব গোয়েন্দা তথ্য ও নথি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর চলমান অনুসন্ধানে সরবরাহের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একটি তফসিলি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও তদন্ত চলমান থাকায় তিনি ‘ফিট অ্যান্ড প্রপার’ হিসেবে দায়িত্বে থাকতে পারেন কি না, তা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইবিএলএনসিএ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জামদানি শালের গল্প
উই

জামদানি শালের গল্প

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে
ই-কমার্স

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
ই-কমার্স

এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

১ টাকায় টিভিএস মোটরসাইকেল দেবে দারাজ!
ই-কমার্স

১ টাকায় টিভিএস মোটরসাইকেল দেবে দারাজ!

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস
ই-কমার্স

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 July 2026

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

Techzoom.TV |
TechzoomTV