Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া পরিচয়ে সিটি ব্যাংকে হিসাব খোলার অভিযোগ, বিপুল লেনদেনে বিপাকে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
Share on FacebookShare on Twitter

সরকারি বাঙলা কলেজের শেষ বর্ষের এক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নাম ও ছবি ব্যবহার করে দ্য সিটি ব্যাংক লিমিটেডের গুলশান-১ শাখায় ব্যাংক হিসাব খোলার অভিযোগ উঠেছে। ওই হিসাবের মাধ্যমে লাখ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হলেও বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ইমরান হাফিজ।

অভিযোগ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, ২০২৫ সালের এপ্রিলে সিটি ব্যাংকের গুলশান-১ শাখায় ইমরান হাফিজের নামে একটি হিসাব খোলা হয়। সেখানে তাকে ব্যবসায়ী হিসেবে দেখানো হলেও ব্যবহার করা হয় ভুয়া তথ্য ও একটি ট্রেড লাইসেন্স। হিসাব চালুর পর পরই এতে সন্দেহজনকভাবে বিপুল অর্থ লেনদেন হয়।

তথ্য অনুযায়ী, হিসাব খোলার পরবর্তী এক মাসেই প্রায় ২৪ লাখ টাকার লেনদেন হয়। আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে এসব অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাইবার প্রতারণার তদন্তে বেরিয়ে আসে তথ্য

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা ৪২ লাখ ৭৩ হাজার টাকার অনলাইন প্রতারণার একটি মামলার তদন্ত করতে গিয়ে বিষয়টি পুলিশের নজরে আসে।

মামলার তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট সিটি ব্যাংকের কাছে সংশ্লিষ্ট হিসাবের তথ্য চায়। এরপর হিসাবটির মালিক হিসেবে ইমরান হাফিজের নাম থাকার বিষয়টি সামনে আসে।

পরবর্তীতে সিএমপির পাশাপাশি উত্তরা পূর্ব থানা ও সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশও বিষয়টি তদন্ত করে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের পর ইমরান ওই হিসাব খোলার সঙ্গে জড়িত নন বলে তদন্তে উঠে আসে।

এআই দিয়ে ছবি পরিবর্তনের অভিযোগ

ভুক্তভোগীর অভিযোগ, তার অজান্তে ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়। এরপর সেই ছবি ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা হয়।

হিসাব খোলার নথিতে থাকা স্বাক্ষর ও ঠিকানাও তার নয় বলে দাবি করেছেন ইমরান। এমনকি ব্যাংক হিসাবে ব্যবহৃত মোবাইল নম্বরটিও তার নিজের নয়।

অনুসন্ধানে ওই নম্বরের মালিক হিসেবে মাদারীপুরের এক স্কুল শিক্ষকের তথ্য পাওয়া যায়। নমিনি হিসেবে যে নারীর তথ্য ব্যবহার করা হয়েছে, তিনি গাইবান্ধার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত একজন বাসিন্দা। তাদের কারও সঙ্গে ইমরানের পরিচয় নেই বলে জানা গেছে।

অস্তিত্ব নেই ‘ফাহাদ টেলিকমের’

ব্যাংক হিসাবে ইমরানকে ব্যবসায়ী হিসেবে দেখাতে ‘ফাহাদ টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটির নামে উত্তরার একটি ঠিকানা এবং ই-ট্রেড লাইসেন্সও দেখানো হয়েছিল।

তবে তদন্তে ওই ঠিকানায় ‘ফাহাদ টেলিকম’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ব্যাংক হিসাব খোলার সময় গ্রাহকের উপস্থিতি ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নথিতে ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে সশরীরে উপস্থিতি যাচাইয়ের তথ্য থাকলেও প্রকৃত ইমরান সেখানে উপস্থিত না থাকলে হিসাবটি কীভাবে অনুমোদন পেল—এখন সেটিই বড় প্রশ্ন।

কেওয়াইসি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের পরিচয়, ছবি, স্বাক্ষর, ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করা কেওয়াইসি বা ‘নো ইয়োর কাস্টমার’ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু একজন শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে ভুয়া তথ্যের মাধ্যমে হিসাব খোলা এবং পরে সেখানে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠায় ব্যাংকের অভ্যন্তরীণ যাচাই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষ করে এআই ব্যবহার করে ছবি পরিবর্তন, ভুয়া স্বাক্ষর ও অপরিচিত ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহারের মতো বিষয়গুলো সঠিকভাবে যাচাই করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিরাপত্তায় আইনি পদক্ষেপ

নিজেকে ভবিষ্যতের কোনো আইনি জটিলতা থেকে সুরক্ষিত রাখতে ইমরান ইতোমধ্যে গুলশান মডেল থানা, মিরপুরের শাহ আলী থানা এবং বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ দিয়েছেন।

আইন বিশেষজ্ঞ ও প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, কারও পরিচয় ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং সেই হিসাবে প্রতারণার অর্থ লেনদেনের অভিযোগ গুরুতর ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়তে পারে।

তাদের মতে, শুধু প্রতারক চক্রকে শনাক্ত করাই যথেষ্ট নয়; হিসাব খোলার সময় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের কেউ নিয়ম ভেঙেছেন বা যোগসাজশ করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণাঙ্গ তদন্ত হলে ভুয়া পরিচয়ে হিসাব খোলার পুরো প্রক্রিয়া এবং এর পেছনে কারা ছিলেন, তা স্পষ্ট হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংকসিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে
ই-কমার্স

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে

এডিএন টেলিকমের আয় কমেছে ১৭ শতাংশ
অর্থ ও বাণিজ্য

এডিএন টেলিকমের আয় কমেছে ১৭ শতাংশ

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ
ছাড় ও অফার

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

ই-কমার্স সূচকে অবনতি বাংলাদেশের

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ
ই-কমার্স

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে
ই-কমার্স

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

ভুয়া পরিচয়ে সিটি ব্যাংকে হিসাব খোলার অভিযোগ, বিপুল লেনদেনে বিপাকে শিক্ষার্থী

Techzoom.TV |
TechzoomTV