Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন ফ্রিল্যান্সার নাজমুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 January 2021
ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন ফ্রিল্যান্সার নাজমুল
Share on FacebookShare on Twitter

ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন ফ্রিল্যান্সার নাজমুল হাসান। পড়াশুনার পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজের জন্য ওয়ালটন থেকে ল্যাপটপটি কিনে এটি সম্পূর্ণ ফ্রি পেয়ে মহাখুশি নাজমুল।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।

এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ল্যাপটপের গ্রাহকরা সর্বনিম্ন ১,৮৮৪ টাকা থেকে সর্বোচ্চ ১,৬৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। ওয়ালটনের অন্যান্য আইটি পণ্যেও রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।

এদিকে ওয়ালটন ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা। তবে ই-প্লাজা থেকে ক্রয়ের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা মিলবে না।

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া ক্রেতা নাজমুল হাসান জানান, তার বাড়ি চাঁদপুরে। বাড়িতে থেকে পড়াশুনার পাশাপাশি মুক্ত পেশাজীবী (ফ্রিলান্সিং) হিসেবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন। কাজের সুবিধার জন্য তিনি গত ১৩ জানুয়ারি চাঁদপুরের মুক্তিযোদ্ধা সড়কের ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৫০০১ মডেলের ল্যাপটপটি কেনেন। যার দাম ২৮,৭৫০ টাকা। এরপরই ১০০ শতাংশ ব্যাকব্যাক পান তিনি। অর্থাৎ পছন্দের ল্যাপটপটির জন্য নাজমুলকে কোনো টাকা দিতে হয় নি। তিনি এটি সম্পূর্ণ ফ্রি পেয়েছেন।

ওয়ালটন ল্যাপটপের পারফর্মেন্সে দারুণ খুশি নাজমুল। তিনি বলেন, ওয়ালটন দেশীয় ব্র্যান্ড। কিন্তু তাদের পণ্য আন্তর্জাতিকমানের। ফ্রিলান্সিং কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন হলে অন্য কোনো ব্র্যান্ডের কথা না ভেবেই নগদ টাকা নিয়ে সোজা চলে যাই ওয়ালটন প্লাজায়। সেখান থেকে পছন্দের ল্যাপটপটি কেনার প্রক্রিয়া সম্পন্ন করার পরে আমার মোবাইলে একটি এসএমএস আসে। যার মাধ্যমে জানতে পারি যে ওয়ালটন ল্যাপটপ থেকে আমি ১০০% ক্যাশব্যাক পেয়েছি। প্লাজা কর্তৃপক্ষ আমাকে ল্যাপটপটির সম্পূর্ণ মূল্য ফেরত দেয়। ক্রেতাদের জন্য এমন সুবিধা রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।

এদিকে গত ১৪ জানুয়ারি ওয়ালটন ল্যাপটপ কিনে ৫০ শতাংশ ক্যাশব্যাক পেয়েছেন দুজন। তারা হলেন ঢাকা ডেমরার মোহাম্মদ রাসেল এবং ময়মনসিংহের রামবাবু রোডের আবু সায়েদ খান। প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপ কিনে ডিভাইসটির মূল্যের অর্ধেক টাকা ফেরত পেয়ে মহাখুশি রাসেল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত রাসেল জানিয়েছেন ওয়ালটন ল্যাপটপ ব্যবহার করে তিনি খুবই সন্তুষ্ট।

অন্যদিকে আবু সায়েদ খানও প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপ কিনে ৫০% ক্যাশব্যাক পেয়েছেন। তিনি কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপটি কিনেছেন। ক্রেতাদের জন্য দারুণ সব সুবিধা রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন আবু সায়েদ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন সবসময় ক্রেতার চাহিদা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে থাকে। শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, মুক্ত পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার ক্রেতারা যাতে সহজেই ডিজিটাল ডিভাইস কিনতে পারেন, সেজন্য ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার এক্সেসরিজে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমিদের কাছে এ ক্যাম্পেইন দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর ফলে ক্রেতারা দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ডিজিটাল ডিভাইস সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন। করোনা মহামারির মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যার যার কাজে সক্রিয় থাকতে পারছেন।

বর্তমানে বাজারে রয়েছে বিভিন্ন কনফিগারেশনের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলোর দাম মাত্র ২৩,৫৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকা। ৭ সিরিজের ১৬ মডেলের ওয়ালটন ডেস্কটপের মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১২৯,৫৫০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে।

পাশাপাশি বিভিন্ন মডেলের সাশ্রয়ী মূল্যের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস, ডিজিটাল রাইটিং প্যাড ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী
ই-কমার্স

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত
নির্বাচিত

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?
নির্বাচিত

স্মার্টওয়াচ নাকি স্মার্ট ব্যান্ড?

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস
নির্বাচিত

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস

ফ্রি ইন্টারনেট দেবে সরকার
টেলিকম

ফ্রি ইন্টারনেট দেবে সরকার

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
নির্বাচিত

ফেসবুকে ব্যাক বাটন কাজ করছে না অনেকেরই

Load More

ট্রেন্ডিং টপিক

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2021

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন ফ্রিল্যান্সার নাজমুল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix