Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 September 2026
কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

তিন দিনব্যাপী প্রসাধনী, স্কিন কেয়ার ও পারসোনাল কেয়ার শিল্পের প্রদর্শনী কসমেটিকা ঢাকা ২০২৬ উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি কয়েক হাজার কোটি টাকার এই খাতকে শুধু আমদানি-নির্ভর বাজার হিসেবে না দেখে এটিকে উৎপাদন, রপ্তানি ও দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার ‘কসমেটিকা ঢাকা ২০২৬: পাওয়ার্ড বাই রিমার্ক হারলান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পে যে উৎপাদন সক্ষমতা, কমপ্লায়েন্স অবকাঠামো, দক্ষ জনবল ও বৈশ্বিক ক্রেতা-সম্পর্ক তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে কসমেটিকস খাতেও কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, ফর্মুলেশন, বিশেষায়িত প্যাকেজিং, মানসম্পন্ন ল্যাবরেটরি ও সার্টিফিকেশন সুবিধা গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সার্টিফায়েড বোটানিক্যাল ও হারবাল উপাদানের একটি শক্তিশালী সরবরাহব্যবস্থা তৈরি করা গেলে এই খাত শুধু অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করবে না, বরং বৈশ্বিক বাজারে বাংলাদেশের নতুন রপ্তানি সম্ভাবনার দ্বার খুলবে।’

তিনি বলেন, ‘সরকারের দৃষ্টিতে, এই শিল্পের পরবর্তী ধাপ হলো ‘মেইড ইন বাংলাদেশ’ থেকে ‘ফরমুলেটেড, ডেভেলপমেন্ট এবং ব্র্যান্ডিং ইন বাংলাদেশ’ -এর দিকে এগিয়ে যাওয়া। এর জন্য বিনিয়োগ সহজীকরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষা ও সার্টিফিকেশন, মেধাস্বত্ব সুরক্ষা, টেকসই প্যাকেজিং এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামাল এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা যদি একটি সমন্বিত শিল্পভিত্তি তৈরি করতে পারি, তাহলে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার খাত আগামী দিনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কূটনীতির নতুন শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে।

বাংলাদেশ ছাড়াও এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপান ও ভারতসহ ১৬ দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে রয়েছে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।

বর্তমানে দেশে বড় বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারাও কসমেটিকস, টলয়েট্রিজ ও পার্সোনাল কেয়ার খাতে শক্ত অবস্থান তৈরি করেছেন। বাজারে স্থানীয় ব্র্যান্ডের উপস্থিতি বাড়ার পাশাপাশি পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, প্যাকেজিং ও প্রযুক্তিনির্ভর উৎপাদনে বিনিয়োগও বাড়ছে। মূল্যসাশ্রয়ী পণ্যের চাহিদা বাড়ার ফলে স্থানীয় ব্র্যান্ডগুলো বাজারে অংশ বাড়ানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)- সভাপতি বাহারুল মনসুর বলেন, কসমেটিকস ও পারসোনাল কেয়ার খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছে। এই খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দীর্ঘ দিন ধরেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন। কসমেটিকা ঢাকা থেকে আমরা চাই আরও বেশি বিনিয়োগ আসুক এবং খাতটি আরও বাড়ুক।’

সেনসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র পারফিউমার ফ্রাংক কেন্টন বলেন, ‘আমি ৪০ বছর ধরে বাংলাদেশে কাজ করছি। একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্য অন্যতম। তবে অবশ্যই সেজন্য মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে, তবে সেটা যেন ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।’

সাচিরোম লিমিটেডের পরিচালক ধ্রুব অরোরা বলেন, ‘দেশে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দিতে এবং গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির জন্য কসমেটিকা ঢাকা আয়োজন নতুন প্ল্যাটফর্ম। সাচিরোম সবসময় বাংলাদেশের মানুষের জন্য এই পরিবেশের জন্য মানসম্পন্ন পণ্য তৈরি করছে।

স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম তার বক্তব্যে কসমেটিকা ঢাকায় দেশি-বিদেশী অংশগ্রহণকারী, থাইল্যান্ড, কোরিয়া এবং বাংলাদেশের বিজনেস প্রমোশন কাউন্সিলগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা ২০২৬ আয়োজন থেকে আমাদের প্রত্যাশা এই খাতে দেশি-বিদেশি আরও বেশি বিনিয়োগ হবে। এটা এই খাতের একটা ক্রসম্যাচিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবে।।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীন সুলতানা প্রিয়াংকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ইনজিনিয়াস রিসোর্সের পরিচালক ফখরুল আলম, রিমার্ক হারলানের পরিচালক সুকান্ত দাস, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক, আলিফ আতরের সিওও ইব্রাহিম খলিল ও সিওও কামরুল হাসানসহ অনেকেই।

আয়োজকদের আশা, এই প্রদর্শনী বাংলাদেশের সম্ভাবনাময় এ শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরিতে ভূমিকা রাখবে।

এবারের আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে হাল ফ্যাশন, আগামীর সময়, প্রতিদিনের বাংলাদেশ, বাংলা ভিশন, বাংলানিউজ২৪ ডটকম এবং বাংলা টেলিগ্রাফ।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কসমেটিকস-স্কিনবিউটি কনসালটেশনলাইভ ডেমোস্কিনকেয়ারস্টল

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা
ই-কমার্স

নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা

বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়
ই-কমার্স

বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

দারাজে নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার নিয়োগ
ই-কমার্স

দারাজে নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার নিয়োগ

৮১৬ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের সাবেক চেয়ারম্যানের  নজরুলের ম্যানেজার আটক
অর্থ ও বাণিজ্য

৮১৬ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের সাবেক চেয়ারম্যানের নজরুলের ম্যানেজার আটক

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা
ই-কমার্স

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2026

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Techzoom.TV |
TechzoomTV