Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তরাঞ্চলে ফারমার্স সেন্টার চালু করলো এগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ ও ‘সেফ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ জুন ২০২৪
উত্তরাঞ্চলে ফারমার্স সেন্টার চালু করলো এগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ ও ‘সেফ’
Share on FacebookShare on Twitter

কৃষি প্রযুক্তিভিত্তিক বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ফসল ডটকম লিমিটেড’ ও ‘সেফ’ একসঙ্গে যুক্ত হয়ে এবার কৃষকের পণ্য বিক্রির সমস্যা সমাধানে বরেন্দ্র অঞ্চলের নাটোর, রাজশাহী ও বগুড়া জেলায় ৩টি ফারমার্স সেন্টার চালু করেছে। গত শনি, রবি ও সোমবার প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে ফসল ফারমার্স সেন্টারগুলো চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেফের প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কণিকা, ফসলের প্রতিষ্ঠাতা ও সিইও সাকিব হোসাইন, সেফের সহ-প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, সিংড়া পৌর মেয়র মো জান্নাতুল ফেরদৌস, ফসলের সহ-প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ, তিনটি উপজেলার কৃষি অফিসার, ফসলের হেড অফ ডিস্ট্রিবিউশন নাসির উদ্দিন প্রমুখ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তিনটি উপজেলায় প্রায় ৪ লাখ কৃষক রয়েছে। এসব কৃষকের কৃষি পণ্য বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দেশের বিভিন্ন ক্রেতার কাছে যায়। এসব কৃষক প্রতিনিয়ত তাদের পণ্যের সঠিক দাম ও বিক্রির অনিশ্চয়তা নিয়ে থাকে। এই ফসল ফারমার্স সেন্টারগুলোর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন রকম মধ্যস্থতাকারী ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে। কৃষকের পণ্য ক্রেতার কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। যা টেকনোলজি ও সরাসরি ‘ফসল’ এর সাপ্লাই চেইন ব্যবহার করলে ৪ শতাংশের নিচে রাখা সম্ভব।

সেফের প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কণিকা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশে কৃষকের কৃষিযোগ্য জমি বাড়ছে না বরং তা প্রতিবছর উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। তাই এসব জমিতে উৎপাদনশীলতা বাড়াতে আমাদের সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরই ধারাবাহিকতায় ফসলের সঙ্গে সেফ যুক্ত হয়ে কৃষিতে কৃষকের উন্নয়নে কাজ করতে চাই। এসব ফসল সেন্টার থেকে কৃষকরা সব রকম সুবিধা নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্টারগুলোতে কৃষকরা সরাসরি কৃষি পণ্য ভালো দামে বিক্রি করতে পারবে, ২৪/৭ কৃষি পরামর্শ নিতে পারবে। কৃষিতে অত্যাধুনিক মেশিনারিজ নিতে পারবে। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সঠিক বীজও তারা এসব সেন্টার থেকে নিতে পারবে।

দেশের অন্যতম বৃহৎ ভেজিটেবল সাপ্লাই চেইন নেটওয়ার্ক ফসল ডটকম লিমিটেড কৃষিখাতে প্রয়োজনীয় পরিবর্তন করতে নতুন এই উদ্যোগ নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও সাকিব হোসাইন বলেন, আমরা ২০২৫ সালের মধ্যে ৩০০টি ফসল সেন্টার তৈরি করতে চাই। যেখানে প্রতিটি সেন্টার ফসলের সাপ্লাই চেইন টেকনোলজি দ্বারা কানেক্টেড থাকবে। এই ফারমার্স সেন্টারগুলোর মাধ্যমে প্রায় ১ মিলিয়ন কৃষক ৪০টিরও বেশি জেলাতে পণ্য বিক্রি করতে পারবে। এর ফলে দেশের কৃষি সাপ্লাই চেইনে সাসটেইনেবল ব্যবসায়িক প্রক্রিয়া তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন
ই-কমার্স

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’
নির্বাচিত

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

গুদামে ‘ওয়েলনেস চেম্বার’ আনছে অ্যামাজন
ই-কমার্স

ওয়্যারহাউজে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার অ্যামাজনের

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স
প্রযুক্তি বাজার

১১তম প্রজন্মের ভিভোবুক এনেছে রায়ান্স

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ
ছাড় ও অফার

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুন ২০২৪

উত্তরাঞ্চলে ফারমার্স সেন্টার চালু করলো এগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ ও ‘সেফ’

Techzoom.TV |
TechzoomTV