Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিনিক্স ফাইন্যান্সের পাতানো ‘এজিএম’ পরিচালনার অভিযোগ, অনিয়ম-দুর্নীতিতে ডুবছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 October 2025
ফিনিক্স ফাইন্যান্সের পাতানো ‘এজিএম’ পরিচালনার অভিযোগ, অনিয়ম-দুর্নীতিতে ডুবছে
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ‘পাতানো’ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে বিনিয়োগকারীদের প্রশ্ন করার সুযোগ না দিয়েই ভুলে ভরা আর্থিক প্রতিবেদন পাস করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি আড়াল করার অভিযোগ এনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে লিখিত অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী বিনিয়োগকারী।

এই অভিযোগের পাশাপাশি কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, অনিয়ম-দুর্নীতিতে প্রতিষ্ঠানটি প্রায় ডুবে গেছে। বিতরণ করা ঋণের ৮৪ শতাংশের বেশি খেলাপি হয়ে পড়েছে এবং প্রতিষ্ঠানটি বর্তমানে তারল্য সংকটের পাশাপাশি বিপুল মূলধন ঘাটতিতে রয়েছে।

‘পাতানো এজিএম’, প্রশ্ন করতে বাধা

বিনিয়োগকারীর অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ আগস্ট ২০২৫ তারিখে আইডিইবি ভবনে অনুষ্ঠিত ফিনিক্স ফাইন্যান্সের এজিএমে একজন বিনিয়োগকারী বার্ষিক প্রতিবেদনের অসঙ্গতি নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু কোম্পানির কিছু কর্মকর্তা, “কন্টাক্ট করা পক্ষের শেয়ারহোল্ডার এবং ভাড়া করা কিছু নন-শেয়ারহোল্ডার” তাকে বাধা দেয়।

অভিযোগে বলা হয়, এসব সভায় কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রকৃত বিনিয়োগকারীদের প্রশ্ন করার সুযোগ না দিয়েই ভুলে ভরা প্রতিবেদন পাস করা হচ্ছে। ফলে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা আড়াল হয়ে যাচ্ছে এবং জবাবদিহিতা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে। ওই বিনিয়োগকারী পরে লিখিতভাবে প্রশ্ন জমা দিলেও কোনো উত্তর পাননি।

দুর্নীতি ও অব্যবস্থাপনায় ডুবছে প্রতিষ্ঠান

ব্যাংক-বহির্ভূত এই আর্থিক প্রতিষ্ঠানটির এমন দুর্দশার জন্য অযোগ্য নেতৃত্বকেই দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম ইন্তেখাব আলম ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর এই পদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় কেন্দ্রীয় ব্যাংক তাকে বরখাস্ত করে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে এস এ অয়েল রিফাইনারি, আমান সিমেন্ট মিলস, মনোস্পুল পেপারসহ একাধিক গ্রাহকের ঋণে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ আর্থিক সংকট

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ এবং কোম্পানির নিজস্ব আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফিনিক্স ফাইন্যান্সের অবস্থা অত্যন্ত নাজুক:

  • খেলাপি ঋণের বোঝা: জুন মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ ২ হাজার ৬৪৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে ২ হাজার ২৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৮৪.৩৬ শতাংশ।
  • আস্থার সংকট ও তারল্য: প্রতিষ্ঠানটির প্রতি আস্থার সংকট থাকায় নতুন আমানতও পাচ্ছে না। তীব্র তারল্য সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) সংরক্ষণেই ব্যর্থ হচ্ছে।
  • লোকসানের পাহাড়: ২০১৯ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। গত অর্থবছরে কর-পরবর্তী ক্ষতি দেখিয়েছে ৮০৮ কোটি ৯৬ লাখ টাকা।
  • সম্পদের চেয়ে দায় বেশি: ফিনিক্স ফাইন্যান্সের মোট সম্পদ দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৮ কোটি টাকা, যেখানে মোট দায় ৪ হাজার ১৮৭ কোটি টাকা। অর্থাৎ, সম্পদের তুলনায় দায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা বেশি।
  • মূলধন বিলীন: প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৪৮.৭৩ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ৮২.০১ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ইক্যুইটি এখন নেগেটিভ ১ হাজার ৩৬০ কোটি ৩০ লাখ টাকা, যা ইঙ্গিত করে যে প্রতিষ্ঠানটি কার্যত তার সমস্ত মূলধন হারিয়ে ফেলেছে।

প্রতিবেদনেও অসঙ্গতির অভিযোগ

অভিযোগকারী বিনিয়োগকারী বিএসইসির কাছে দেওয়া চিঠিতে বার্ষিক প্রতিবেদনের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, ২০২৪ অর্থবছরের প্রকৃত ক্ষতি ২৩৮ কোটি ৭৯ লাখ টাকা হলেও প্রতিবেদনে লোকসান দেখানো হয়েছে ৮০৮ কোটি ২৩ লাখ টাকা। তিনি ভবিষ্যৎ ক্ষতির জন্য রাখা বিপুল পরিমাণ সংস্থান (প্রভিশন) এবং এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

বাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের সাজানো এজিএম এবং আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য উপস্থাপন বাজারে আস্থাহীনতা সৃষ্টি করছে। যদি নিয়ন্ত্রক সংস্থা দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সাধারণ বিনিয়োগকারীরা আরও নিরুৎসাহিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিনিক্স ফাইন্যান্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে ময়মনসিংহের পাটশিল্প সম্ভাবনা
ই-কমার্স

ই-কমার্সে ময়মনসিংহের পাটশিল্প সম্ভাবনা

ক্রেতাদের জন্য স্যামসাং বাংলাদেশ’র ‘বছর শেষ অফার বেশ’ ক্যাম্পেইন
ছাড় ও অফার

ক্রেতাদের জন্য স্যামসাং বাংলাদেশ’র ‘বছর শেষ অফার বেশ’ ক্যাম্পেইন

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন
অর্থ ও বাণিজ্য

মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

ইভ্যালি: তদন্তে ধীরগতি, পরিচালনা পর্ষদের কাছে টাকা নেই

ওয়ালটনের পণ্য কেন কিনবেন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের পণ্য কেন কিনবেন

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2025

ফিনিক্স ফাইন্যান্সের পাতানো ‘এজিএম’ পরিচালনার অভিযোগ, অনিয়ম-দুর্নীতিতে ডুবছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix