Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 April 2025
৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই’২০২৪-মার্চ’২০২৫) ৬৯৬.৪৪ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র।

চলতি হিসাব বছরের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রোববার (২৭ এপ্রিল, ২০২৫) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে অস্থিতিশীল হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি। অধিকন্তু, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী মুদ্রার অবমূল্যায়নের ফলে কাঁচামালের ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। সেইসঙ্গে কোম্পানির পরিচালন ব্যয়ে প্রভাব ফেলেছে উচ্চ মুদ্রাস্ফীতি। এদিকে ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ অনুযায়ী রেফ্রিজারেটর সরবরাহ পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করার পাশাপাশি এয়ার কন্ডিশনারের উপর নতুন করে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে চলতি হিসাব বছরের ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন পূর্ববর্তী বছরের একই সময়ের ২৪.৭৩ শতাংশ থেকে কমে ২২.০৯ শতাংশ হয়েছে। এছাড়াও আলোচ্য সময়ে উচ্চ সুদ হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিক্রয়ের শতকরা হারের বিপরীতে আর্থিক ব্যয় পূর্ববর্তী বছরের একই সময়ের ৬.১৪ শতাংশ থেকে বেড়ে ৭.২৯ শতাংশ হয়েছে।

এসব সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন হিসেবে চলতি হিসাব বছরের জুলাই’২০২৪-মার্চ’২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ে ওয়ালটনের কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৭৬২.৩৪ কোটি টাকা।

আলোচ্য সময়ে (জুলাই’২০২৪-মার্চ’২০২৫) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২.৯৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ২৫.১৭ টাকা। চলতি হিসাব বছরের ৩য় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ’২০২৫ সময়ে ওয়ালটনের ইপিএস হয়েছে ১২.৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ১৩.৯৩ টাকা ছিলো।

৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৭৭.০৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৭৮.৪১ টাকায় দাঁড়িয়েছে।

✅ ওয়ালটন ৯ মাসের মুনাফা
✅ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
✅ ওয়ালটন আয় ২০২৫
✅ ওয়ালটন ইপিএস রিপোর্ট

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের ৯ মাস শেষে (জুলাই’২০২৪-মার্চ’২০২৫) কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র (এনওসিএফপিএস) পরিমান দাঁড়িয়েছে ১.৮৩ টাকা নেগেটিভ, যা আগের বছরের একই সময়ে ছিল ২২.৮৮ টাকা। উল্লেখ্য, বিক্রির প্রধান মৌসুমে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বিক্রয় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আলোচ্য সময়ে প্রচুর পরিমান কাঁচামাল ক্রয় করা হয়। ফলে আলোচ্য সময়ে বিগত বছরের একই সময়ের তুলনায় সরকারি কোষাগারে ভ্যাট, ট্যাক্স প্রদান এবং কাঁচামাল সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মূলত, এসব কারণে ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির এনওসিএফপিএস হ্রাস পায়।

চলতি হিসাব বছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন’২০২৫ সময় ইলেকট্রনিক্স পণ্য বিক্রির প্রধান মৌসুম হওয়ায় কোম্পানির মুনাফা আরো সন্তোষজনক অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বোর্ড সভায় আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বাংলাদেশের প্রথম সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি সেল উৎপাদন প্রকল্প অনুমোদন করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উদ্ভাবনী প্রযুক্তির পণ্য উৎপাদনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। এছাড়াও এ খাতে দেশের আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি পাবে বলে দৃঢ় আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Bangladesh electronics companyWalton EPS reportWalton Hi-Tech Industries PLCWalton profit 2025ওয়ালটনওয়ালটন ২০২৫ রিপোর্টওয়ালটন আয়ওয়ালটন ইপিএস ২০২৫ওয়ালটন মুনাফাওয়ালটন রপ্তানি আয়ওয়ালটন শেয়ার বাজারওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিওয়ালটনের মুনাফাবাংলাদেশের ইলেকট্রনিক্স কোম্পানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন অপারেটিং সিস্টেম আনবে অ্যাপল
নির্বাচিত

নতুন অপারেটিং সিস্টেম আনবে অ্যাপল

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন
ই-কমার্স

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না
নির্বাচিত

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না

রিফার্বিশড স্মার্টফোন: আসলে কী, কেন কিনবেন বা কিনবেন না?
নির্বাচিত

রিফার্বিশড স্মার্টফোন: আসলে কী, কেন কিনবেন বা কিনবেন না?

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি
ছাড় ও অফার

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি

‘ই-লোন’ সেবা চালু করছে বাংলাদেশ ব্যাংক, ঘরে বসেই মিলবে ঋণ
অর্থ ও বাণিজ্য

‘ই-লোন’ সেবা চালু করছে বাংলাদেশ ব্যাংক, ঘরে বসেই মিলবে ঋণ

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2025

৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV