Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাম্প আকৃতির বহনযোগ্য স্পিকার আনল সনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 July 2021
ল্যাম্প আকৃতির বহনযোগ্য স্পিকার আনল সনি
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী মূল্যে বাজারে ল্যাম্প আকৃতির স্পিকার নিয়ে এসেছে জাপানভিত্তিক প্রযুক্তি জায়ান্ট সনি। দৈনন্দিন জীবনযাত্রায় যারা নতুন ডিজাইনের জিনিস ব্যবহার করতে পছন্দ করেন, তারা আগস্টের শুরু থেকে সনির এলএসপিএক্স এস৩ গ্লাস স্পিকার সংগ্রহ করতে পারবেন।

ব্লুটুথ সংযোগ সংবলিত এ স্পিকারে অর্গানিক গ্লাস ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে তিনটি অক্টেটর দেয়া হয়েছে, যেগুলো স্পিকারের চারপাশে শব্দ সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছে সনি।

প্রতিষ্ঠানটির দাবি স্পিকারের টুইটারগুলো খুবই ভালো মান ও শক্তিশালী শব্দ উৎপাদনে সক্ষম। যার ফলে এটি সব জায়গায় সমানভাবে শব্দ পৌঁছতে পারে। এলএসপিএক্স এস৩-তে ৪৬ মিলিমিটারের স্পিকার ইউনিট রয়েছে। সনি মিউজিক সেন্টার অ্যাপসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়। উচ্চমাত্রার শব্দতরঙ্গের জন্য এতে এলডিএসি সাপোর্টও রয়েছে।

ল্যাম্প আকৃতির এ স্পিকার পুরো ঘরে আলো দিতে না পারলেও মোমবাতির মতো সজ্জিত লাইটিং সিস্টেম রাতে আপনাকে বই পড়ার জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে দেবে। গানের সুর ও তালের সঙ্গেও এ এলইডি লাইট সামঞ্জস্য করে জ্বলতে পারবে। এছাড়াও এতে বেশকিছু লাইটিং মুড ও উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে।

সনির এলএসপিএক্স এস৩ স্পিকার বাইরেও ব্যবহার করা যাবে। এর ওজন ১ কেজি ১০০ গ্রামের কাছাকাছি। এতে যে ব্যাটারি দেয়া হয়েছে, সেটি একবার চার্জে টানা ৮ ঘণ্টা চলতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। চার্জ দেয়ার জন্য এতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও রয়েছে।

স্টেরিও প্লেব্যাকের পাশাপাশি এ স্পিকার মাল্টি রুম অডিও সিস্টেম হিসেবে কাজ করতে সক্ষম। সেই সঙ্গে এ স্পিকারে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে ফোন কল করা যাবে। এর নির্মাণে ধাতব কাঠামো ও নিচে কাপড়ের বুনন দেয়া হয়েছে।

ছয় বছর আগে সনি এ স্পিকারের একটি প্রটোটাইপ দেখিয়েছিল। ২০১৯ সালে জাপানে প্রতিষ্ঠানটি এলএসপিএক্স এস২ বাজারজাত শুরু এবং পরের বছর যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করে।

এলএসপিএক্স এস৩-এর দাম ৩৫০ ডলার বা সাড়ে ২৯ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে। এর আগের মডেলের তুলনায় এটি ১০০ ডলার কমে পাওয়া যাবে। তবে কবে নাগাদ এ স্পিকারের বৈশ্বিক বাজারজাত শুরু হবে, সে ব্যাপারে সনি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো ১২৫সিসির ‘টিভিএস রেইডার’
অটোমোবাইল

বাজারে এলো ১২৫সিসির ‘টিভিএস রেইডার’

কভিড ১৯: কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলছে টুইটার
নির্বাচিত

কভিড ১৯: কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলছে টুইটার

বিজয়ের ৫০ বছরে ওয়ালটন ল্যাপটপ ও এক্সেসরিজে ৫০% পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

বিজয়ের ৫০ বছরে ওয়ালটন ল্যাপটপ ও এক্সেসরিজে ৫০% পর্যন্ত ছাড়

সবচেয়ে সস্তা ৫জি ফোন হিসাবে আসছে মোটো জি ৫জি
নির্বাচিত

সবচেয়ে সস্তা ৫জি ফোন হিসাবে আসছে মোটো জি ৫জি

অর্ডার দিলেন আইফোন, এলো সাবান!
ই-কমার্স

অর্ডার দিলেন আইফোন, এলো সাবান!

শিগগিরই নতুন ফ্লিপ ফোন আনবে অনর
নির্বাচিত

শিগগিরই নতুন ফ্লিপ ফোন আনবে অনর

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2021

ল্যাম্প আকৃতির বহনযোগ্য স্পিকার আনল সনি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix