Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটি ব্যাংকে টাকা রেখে মাথা চাপড়াচ্ছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 August 2025
সিটি ব্যাংকে টাকা রেখে মাথা চাপড়াচ্ছেন গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

গ্রাহকের বোধোদয় হওয়ার আগেই উধাও সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক। পালিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে। এফডিআর করে পথে বসেছেন বহু মানুষ। ঘাটাইল উপজেলার গারোবাজারে এই ব্যাংকের এজেন্ট শাখা খুলে এমন প্রতারণা করেছেন নাহিদ হাসান নামে এক যুবক। তাঁর বিরুদ্ধে কয়েকদিন আগে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

লক্ষিন্দর ইউনিয়নের সিংহচালা গ্রামের আব্দুস সামাদের ছেলে নাহিদ হাসান এলাকায় পরিচিত ছিলেন নম্র-ভদ্র ছেলে হিসেবে। তাঁর ভাই শফিকুল ইসলাম এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ করে পালিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, ভাইয়ের ছিটেফোঁটা লক্ষণও নাহিদের মধ্যে ছিল না। গ্রামীণ পর্যায়ে ব্যাংকের সেবা দিতে ২০১৮ সালে গারোবাজারে আব্দুল মজিদের ঘর ভাড়া নিয়ে সিটি ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রম শুরু করেন নাহিদ। তাঁর এ কাজে মানুষ বেশ সাড়া দেন। নাহিদ টার্গেট করেন প্রবাসী এবং ব্যবসায়ীদের। উদ্বুদ্ধ করেন এফডিআর করতে। সফলও হন। হঠাৎ করে গত ২ আগস্ট ব্যাংকে তালা ঝুলানো দেখতে পান গ্রহকরা। তারা ভাবেন কোনো কারণে হয়তো ব্যাংক বন্ধ। ৬ আগস্ট গ্রাহকরা পুরোপুরি বুঝতে পারেন বড়ভাই শফিকুল ইসলামের পথ বেছে নিয়েছেন নাহিদ। অর্থাৎ টাকা নিয়ে পালিয়েছেন।

গারোজাবারে রয়েছে আন্তর্জাতিক মানের একটি এনজিও সিসিডিবির শাখা। এই এনজিওর ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার বলেন, ব্যাংক দেখিয়ে এনজিও থেকে ২৫ লাখ টাকার এসএমই ঋণ নিয়েছেন নাহিদ। এক লাখ ৬২ হাজার ৫০০ টাকার তিনটি কিস্তি দিয়ে পালিয়ে গেছেন। আমার মাধ্যমেও এক-দেড়শ লোক ওই ব্যাংকে একাউন্ট খুলেছেন। অনেক মানুষ টাকা জমা রেখে চোখের পানি ফেলছেন।

সিঙ্গাপুর প্রবাসী ওমর আলী তাঁর মায়ের নামে সিটি ব্যাংকের ওই এজেন্ট শাখায় একাউন্ট খুলে ১২ লাখ টাকার এফডিআর করেন। মোবাইল ফোনে ওমর আলী সমকালকে জানান, ইসলামী ব্যাংকে তাঁর এফডিআর করা ছিল। নাহিদ তাঁকে বোঝান সিটি ব্যাংকে লাভ বেশি, তাই সেটি ভেঙে এই এজেন্ট ব্যাংক টাকা রাখা হয়। তিনি বলেন, এলাকার মানুষের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে গেছেন নাহিদ।

১৪ লাখ আট হাজার টাকার এফডিআর করেছিলেন গারোবাজারের আব্দুস সাত্তার। নাহিদ পলাতক থাকায় থানায় অভিযাগ দিয়েছেন তিনি। সাত্তার জানান, দুই দিন আগে সিটি ব্যাংকের হেড অফিস থেকে লোক এসেছিলেন গারোবাজারে। তারা বলে গেছেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে।

ব্যাংকের গ্রাহকরা জানান, মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ খবর পেয়ে ব্যাংকের হেড অফিসের লোকজন মানববন্ধন করা থেকে তাদের বিরত থাকতে এবং বিষয়টি সাংবাদিকদের না জানাতে অনুরোধ করেন। এর আগে কয়েকজন লোক ১৭ আগস্ট ওই এজেন্ট ব্যাংকের সাইনবোর্ড ভেঙে ফেলেন। স্থানীয়রা সাইনবোর্ড ভাঙার বিষয়ে জানতে চাইলে ওই লোকগুলো পরিচয় দেন তারা ঘাটাইল সিটি ব্যাংকের লোক।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যানের সই জাল করে এজেন্ট ব্যাংকের নামে ২০২৩ সালে ট্রেড লাইসেন্স করেন নাহিদ। বিষয়টি তৎকালীন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানতে পেরে ওই বছরের ৯ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, নাহিদের পালানোর খবর পেয়ে ব্যাংকের গ্রাহকরা ভিড় করেন তাঁর বাড়িতে। নাহিদকে না পেয়ে তারা ঘরের আসবাব নিয়ে যান। এ বিষয়ে কথা বলতে নাহিদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। নাহিদের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

ঘাটাইল সিটি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক খালিদ ইবনে তুষার বলেন, ‘আমি ঘাটাইলে দুই বছর ধরে আছি। গারোবাজারে যে আমাদের এজেন্ট শাখা আছে, তা আমার জানা ছিল না। এজেন্ট ব্যাংকের লোকজন পালানোর পর জানতে পেরেছি।’ নিয়মিত এজেন্ট ব্যাংকগুলো অডিট করা হয় কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপশাখা এ কাজ করে না, শাখা অফিস বলতে পারবে।

কথা হয় সিটি ব্যাংকের টাঙ্গাইল শাখা অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনের সঙ্গে। তাঁর ভাষ্য, শাখা ব্যাংক থেকে এজেন্ট ব্যাংকের বিষয়ে কোনো প্রকার তদারকি করা হয় না। হেড অফিস এজেন্ট ব্যাংকিং বিভাগের সঙ্গে এজেন্ট ব্যাংকের লোকজন যোগাযোগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংকসিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই ২১ মডেলের ফোনে ১০ লাখ টাকার পুরস্কার
নির্বাচিত

ভিভো ওয়াই ২১ মডেলের ফোনে ১০ লাখ টাকার পুরস্কার

অনলাইন কেনাকাটায় ‘মনোহারী ফ্যাশন’
ই-কমার্স

অনলাইন কেনাকাটায় ‘মনোহারী ফ্যাশন’

ল্যাপটপের ব্যাটারি লাইফ
নির্বাচিত

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে উইন্ডোজে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে
নির্বাচিত

ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ
নির্বাচিত

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

বাড়ছে গ্রামীণফোনের কলরেট

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2025

সিটি ব্যাংকে টাকা রেখে মাথা চাপড়াচ্ছেন গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV