Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিচালকদের যাতায়াতেই ‘হাওয়া’ ব্যাংকের কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 September 2025
পরিচালকদের যাতায়াতেই ‘হাওয়া’ ব্যাংকের কোটি টাকা
Share on FacebookShare on Twitter

এস আলম গ্রুপের লুটপাটের শিকার গ্লোবাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বেরিয়ে আসছে নানান অনিয়মের তথ্য। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০২৪ সালে ব্যাংকটি পরিচালকদের যাতায়াত খাতেই ব্যয় করেছে প্রায় এক কোটি টাকা। তার আগের বছরও এই ব্যয় ছিল কোটি টাকার ওপরে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হচ্ছে, পরিচালকরা ঢাকার বাইরে থাকায় এবং কেউ কেউ বিদেশে থাকায় যাতায়াত খাতে এই অর্থ ব্যয় হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হচ্ছে, মিটিংয়ে অংশগ্রহণের ফি ছাড়া পরিচালকদের অন্য কোনো সম্মানি নেওয়ার সুযোগ নেই। পরিচালকদের যাতায়াত খাতে ব্যাংক কোনো ব্যয় দেখাতে পারে না।

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক ২০২৪ সালে সমাপ্ত আর্থিক বছরের তথ্য নিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে। আগামী ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রতিবেদন তুলে ধরে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

প্রতিবেদনটি পর্যালোচনা করতে গিয়ে পরিচালকদের পিছনে ব্যাংকটির অস্বাভাবিক অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পরিচালকদের পিছনে ব্যাংকটির ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে ফি বাবদ পরিচালকদের দেওয়া হয়েছে ৩৯ লাখ ২৭ হাজার ২শ টাকা। মিটিং বাবদ ব্যয় পাঁচ লাখ ২৪ হাজার ৫২৯ টাকা। আর পরিচালকদের যাতায়াত খরচ দেখানো হয়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ৭৫৭ টাকা।

আগের বছর অর্থাৎ, ২০২৩ সালে পরিচালকদের পিছনে ব্যাংকটির এক কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা ব্যয় হয়। এর মধ্যে পরিচালকদের যাতায়াত খাতেই ব্যয় করা হয় এক কোটি ৪ লাখ ১৩ হাজার ৭৬৮ টাকা। এছাড়া ফি বাবদ পরিচালকদের দেওয়া হয় ১৭ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা এবং মিটিং বাবদ ব্যয় হয় চার লাখ ৮৭ হাজার ১৫৯ টাকা।

২০২৩ ও ২০২৪ সালে পরিচালকদের যাতায়াত খাতে অর্থ ব্যয় হওয়ার কারণ আমাদের পরিচালকরা ঢাকার বাইরে থাকতেন, কেউ কেউ বিদেশে ছিলেন। এ কারণে যাতায়াত খাতে বেশি অর্থ ব্যয় হয়েছে। নিয়মের মধ্যে থেকেই এসব অর্থ ব্যয় করা হয়েছে।- গ্লোবাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. মঞ্জুর হোসেন

পরিচালকদের পিছনে অস্বাভাবিক অর্থ ব্যয় করার পাশাপাশি ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পিছনেও মোটা অংকের অর্থ ব্যয় হয়েছে। ২০২৪ সালে ব্যাংকটির সিইও বেতন-ভাতা বাবদ নিয়েছেন এক কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা। আগের বছর এই ব্যয় ছিল এক কোটি ৬৪ লাখ ৬২ হাজার ১২৫ টাকা। অর্থাৎ, সিইওর বেতন-ভাতা বাবদ মাসে ব্যাংকটির গড়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

শুধু তাই নয়, ব্যাংকটি সমস্যায় পড়লেও সিইও বছরের ব্যবধানে তার মূল বেতন বাড়িয়ে নিয়েছেন। ২০২৩ সালে সিইওকে মূল বেতন বাবদ দেওয়া হয় ৮৩ লাখ ৬০ হাজার ৬২৫ টাকা। অর্থাৎ, মূল বেতন বাবদ মাসে দেওয়া হয় ৬ লাখ ৯৬ হাজার ৭১৯ টাকা করে। ২০২৪ সালে সিইওর মূল বেতন বাবদ খরচ বেড়ে হয় ৯১ লাখ ১৬ হাজার ৩৭৫ টাকা। অর্থাৎ, মূল বেতন বাবদ মাসে দেওয়া হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬৯৮ টাকা।

সিইওর পিছনে ব্যয় বাড়ার পাশাপাশি অন্য কর্মীদের পিছনেও ব্যাংকটির ব্যয় বেড়েছে। ২০২৪ সালে বেতন-ভাতা খাতে গ্লোবাল ইসলামী ব্যাংকের খরচ হয়েছে ২০৫ কোটি ২ লাখ ৫ হাজার ৪৩৩ টাকা। ২০২৩ সালে এ খাতে ব্যয় হয় ১৮০ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২০১ টাকা। অর্থাৎ, বছরের ব্যবধানে বেতন-ভাতা খাতে ব্যয় বেড়েছে ২৫ কোটি টাকা।

পরিচালকদের যাতায়াত খাতে অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। কেউ এটি করে থাকলে, সেটি অবশ্যই অনিয়ম। গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক এ ধরনের অনিয়ম করেছে। শুধু খেলাপি ঋণ এই ব্যাংকগুলোকে মার্জারের দিয়ে নিয়ে গেছে, তা নয়।- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান

ব্যাংকটির আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালে ব্যাংকটির বিনিয়োগ থেকে ৮৪৩ কোটি ১১ হাজার ১৪ টাকা আয় হয়েছে। বিপরীতে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়েছে এক হাজার ৩৫২ কোটি ৬১ লাখ ১০ হাজার ৭৪১ টাকা। ফলে বিনিয়োগজনিত ক্ষতি হয়েছে ৫০৯ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭২৭ টাকা।

এর সঙ্গে অন্য অপারেটিং আয় যোগ করে ব্যাংকটির মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৯৮ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৬৭ টাকা। পাশাপাশি মোট পরিচালন ব্যয় হয়েছে ৪০৪ কোটি ২৪ লাখ ২১ হাজার ২২৮ টাকা। ফলে ২০২৪ সালে ব্যাংকের প্রভিশন রাখার আগেই লোকসান হয়েছে ৮০২ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৯৫ টাকা। আর প্রভিশন রাখার পর কর পরবর্তী নিট লোকসান হয়েছে এক হাজার ২৪৬ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৬৫৫ টাকা।

ঋণের ৯১ শতাংশ খেলাপি
২০২৪ সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বেড়েছে। বছরটিতে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮ কোটি ৫৭ লাখ টাকা। খেলাপির হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এক বছর আগে ২০২৩ সালে খেলাপি ঋণ ছিল তিন হাজার ২৯৪ কোটি ৯৮ লাখ টাকা। খেলাপির হার ছিল ২৫ দশমিক শূন্য ৭ শতাংশ। তার আগে ২০২২ সালে ৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২১ সালে ২ দশমিক ২৩ শতাংশ এবং ২০২০ সালে ২ দশমিক শূন্য ৩ শতাংশ ঋণ খেলাপি হয়।

সম্পদের চেয়ে দায় বেশি
২০২৪ সাল শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ২২০ কোটি ৩৫ লাখ টাকা। বিপরীতে দায়ের পরিমাণ ২১ হাজার ৩৬৯ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩ সালে ব্যাংকটির ১৭ হাজার ৪২২ কোটি ২০ লাখ টাকা সম্পদের বিপরীতে দায় ছিল ১৮ হাজার ৩২৪ কোটি ৮১ লাখ টাকা। তবে এর আগে ব্যাংকটির দায়ের চেয়ে সম্পদ বেশি ছিল। ২০২২ সালে ১৫ হাজার ৩৮১ কোটি ৯ লাখ সম্পদের বিপরীতে দায় ছিল ১৪ হাজার ৮৪ কোটি ৬৬ লাখ টাকা। ২০২১ সালে ১৩ হাজার ২৮১ কোটি ৩ লাখ টাকা সম্পদের বিপরীতে দায় ছিল ১২ হাজার ৫০৪ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ, বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির সম্পদের তুলনায় দায় বেশি হারে বেড়েছে।

পরিচালকদের যাতায়াত খাতে অস্বাভাবিক অর্থ ব্যয়ের কারণ জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. মঞ্জুর হোসেন বলেন, ‘২০২৩ ও ২০২৪ সালে পরিচালকদের যাতায়াত খাতে অর্থ ব্যয় হওয়ার কারণ আমাদের পরিচালকরা ঢাকার বাইরে থাকতেন, কেউ কেউ বিদেশে ছিলেন। এ কারণে যাতায়াত খাতে বেশি অর্থ ব্যয় হয়েছে। নিয়মের মধ্যে থেকেই এসব অর্থ ব্যয় করা হয়েছে।’

তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘মিটিং ফি’র বাইরে পরিচালকদের অন্য কোনো খাতে অর্থ নেওয়ার সুযোগ নেই। মিটিং ফি বাবদ পরিচালকরা সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি মিটিংয়ে অংশগ্রহণের জন্য একজন পরিচালক সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানি পাবেন এবং মাসে আটটির বেশি মিটিংয়ের সম্মানি কোনো পরিচালককে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘পরিচালকদের যাতায়াত খাতে অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। কেউ এটি করে থাকলে, সেটি অবশ্যই অনিয়ম। গ্লোবাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক এ ধরনের অনিয়ম করেছে। শুধু খেলাপি ঋণ এই ব্যাংকগুলোকে মার্জারের দিয়ে নিয়ে গেছে, তা নয়। এখানে কোনো ম্যানেজমেন্ট কাঠামো ছিল না। এমন একজনকে এমডি করা হবে, যিনি সব কথার সঙ্গে একমত হবেন। তার নিজস্ব কোনো মতামত নেই। অসংখ্যা পুঞ্জিভূত অনিয়মের ফলফল হলো আজ ব্যাংকগুলো মার্জার হচ্ছে।’

সমস্যায় পড়ার পরও গ্লোবাল ইসলামী ব্যাংকের এমডির বেতন বাড়ানো হয়েছে এবং তিনি বেতন-ভাতা বাবদ মাসে গড়ে সাড়ে ১৩ লাখ টাকা পান। এটাকে কি আপনারা স্বাভাবিক মনে করেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এত টাকা নিতে তিনি কোনোভাবেই পারেন না। তাদের আয়ের সঙ্গে এটা তো কোনোভাবেই সংগতিপূর্ণ না। কিন্তু এগুলো তাদের পর্ষদ থেকেই সব সময় অনুমোদন হয়ে আসছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্লোবাল ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে
ই-কমার্স

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

স্যামসাং গ্যালাক্সি এফ ৬২: মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন
ই-কমার্স

স্যামসাং গ্যালাক্সি এফ ৬২: মিড বাজেটের মধ্যে দুর্দান্ত ফোন

সিটি ব্যাংকের মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক
প্রযুক্তি বাজার

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক

আগস্টেই মিলবে ‘জুয়েলরি হোয়াইট’ রঙ এর অপো এফ১১
নির্বাচিত

আগস্টেই মিলবে ‘জুয়েলরি হোয়াইট’ রঙ এর অপো এফ১১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাওয়ার স্পন্সর ইভ্যালি
ই-কমার্স

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাওয়ার স্পন্সর ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2025

পরিচালকদের যাতায়াতেই ‘হাওয়া’ ব্যাংকের কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix