Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে প্রাইম ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে প্রাইম ফাইন্যান্স
Share on FacebookShare on Twitter

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স।

বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে এই আর্থিক প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০৬টির। এছাড়া ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় সাড়ে চারগুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।

এমন পতনের বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে প্রাইম ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা বা ২৭ দশমিক ৫৯ শতাংশ। এতে এই পাঁচদিনে শেয়ারের দাম সম্মিলিতভাবে কমেছে ২১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ১৮৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২ টাকা ৯০ পয়সা।

এমন দরপতন হওয়া কোম্পানিটি ২০১৯ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তার আগে ২০১৪ সালে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ফাইন্যান্স।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৯ দশমিক ১৪ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে ৩৩ দশমিক ৩১ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৫৪ শতাংশ এবং বিদেশিদের কাছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।

প্রাইম ফাইন্যান্সের পর গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক। এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ। শেয়ারের দাম ২১ দশমিক ৭৪ শতাংশ কমার মাধ্যমে দাম কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

এছাড়া দাম কামার তালিকায় থাকা শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের কমেছে ২০ দশমিক ১৬ শতাংশ। এক্সিম ব্যাংকের ১৮ দশমিক ১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৬ দশমিক ৬৭ শতাংশ, বিবিএস কেবলসের ১৫ দশমিক ৪২ শতাংশ দাম কমেছে। মুন্নু ফেব্রিক্সের ১৪ দশমিক ৪১ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং ফার্স্ট সিউকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪ দশমিক ২৯ শতাংশ দাম কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রাইম ফাইন্যান্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠান: বাণিজ্য মন্ত্রণালয়

ফোন করলেই মিলবে গোয়ালা’র দুধ
ই-কমার্স

ফোন করলেই মিলবে গোয়ালা’র দুধ

বাজারে বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো
নির্বাচিত

বাজারে বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো

বিএসসিএলের স্টারলিংক সেবার অথারাইজড পার্টনার হলো বি-ট্র‍্যাক সল‍্যুশনস
প্রযুক্তি বাজার

বিএসসিএলের স্টারলিংক সেবার অথারাইজড পার্টনার হলো বি-ট্র‍্যাক সল‍্যুশনস

একমি পেস্টিসাইডসের অনিয়ম-দুর্নীতির ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন দেবে বিএসইসি
অর্থ ও বাণিজ্য

একমি পেস্টিসাইডসের অনিয়ম-দুর্নীতির ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন দেবে বিএসইসি

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’
উই

‘৩৫ টাকার পুঁজি দিয়ে ৬ মাসে ১৫ লাখ টাকার বেশি পণ্য বিক্রি’

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১
বিবিধ

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
বিবিধ

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। এবার চাকরি...

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ সেপ্টেম্বর ২০২৫

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে প্রাইম ফাইন্যান্স

Techzoom.TV |
TechzoomTV