Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি
Share on FacebookShare on Twitter

তিশক্যান আয়োজিত “তিশক্যান পিংক আফটারনুন: ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস” ইভেন্টের পার্টনার হতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, শনিবার, বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কের জগার্স পার্কে ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টে বিশেষ আলোচনার পাশাপাশি ক্যান্সার সারভাইভাররা তাদের সার্বিক অভিজ্ঞতা শেয়ার করবেন।

‘পিংক আফটারনুন’ তিশক্যান-এর পিংক অক্টোবর প্রোগ্রামের একটি অংশ। ইভেন্টে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে মেডিকেল, কর্পোরেট এবং ওয়েলনেস কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হবেন। এছাড়া, সার্টিফায়েড ইন্সট্রাক্টর জিন আয়ান একটি জুম্বা সেশন পরিচালনা করবেন।

আলোচনা পর্বে, প্র্যাক্টিসিং সার্জন ডা. শিফাত তানজিলা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন এবং উর্মি গ্রুপের পরিচালক ও ব্রেস্ট ক্যান্সার সারভাইভার শামারুখ ফখরুদ্দিন তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। পাশাপাশি উদ্যোক্তা ও টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন সুষম ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন।

এই পার্টনারশিপ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র সিএফও ফাহমিদা খান বলেন, “আইপিডিসি বিশ্বাস করে কেবল আর্থিক প্রবৃদ্ধিতে নয়, বরং একটি স্বাস্থ্যকর ও সচেতন সমাজ গড়ে তোলার মাধ্যমেই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। তিশক্যান-এর সাথে এই ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এবং এর মাধ্যমে মানুষকে, বিশেষ করে নারীদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী জীবনযাপনে অনুপ্রাণিত করার আমাদের চেষ্টা প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।”

তিশক্যান-এর প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম বলেন, “মূলত ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করতে উৎসাহিত করা এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে পিংক আফটারনুন আয়োজন করা হয়। এই উদ্দেশ্য বাস্তবায়নে পাশে থাকায় আইপিডিসি’র প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে যাবেন।”

ডা. শিফাত তানজিলা বলেন, “ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি চিকিৎসাযোগ্য। আমরা পিংক আফটারনুন-এর মতো আয়োজনের মাধ্যমে নারীরা যেন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো চিহ্নিত করতে পারেন, দ্রুত পদক্ষেপ নেন এবং দ্বিধাহীনভাবে নিজ স্বাস্থ্যকে প্রাধান্য দেন ও তাদের পরিবার-পরিজন ও বন্ধুমহল যেন সবসময় তাদের পাশে থাকে – এসব নিয়ে উৎসাহিত ও সচেতন করতে চাই।”

ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে জুম্বা সেশনের জন্য ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই ফি এবং যেকোন অনুদান সরাসরি তিশক্যান-এর সচেতনতা ও সহায়তা কর্মসূচিতে ব্যয় করা হবে। অংশগ্রহণকারীদের গোলাপি রঙের পোশাক পরে আসার অনুরোধ করা হচ্ছে এবং হালকা শারীরিক কার্যকলাপের জন্য আরামদায়ক পোশাক পরিধানে উৎসাহিত করা হচ্ছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স এবং তিশক্যান জ্ঞান, অভিজ্ঞতা ও জনগোষ্ঠীর শক্তিকে একত্র করে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত করতে চায়। উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য, কাওকে যেন ক্যান্সারের লড়াই একা লড়তে না হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপিডিসিআইপিডিসি ফাইন্যান্সআইপিডিসি ফাইন্যান্স পিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি বাজার

হুয়াওয়ের নতুন দুই স্মার্টফোন উন্মোচন

স্বপ্নে বিভিন্ন পণ্যে থাকছে আবারও মূল্য ছাড় 
ই-কমার্স

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে পাওয়া যাচ্ছে মাছ-মাংস, তেলসহ নানান পণ্য 

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

বাজারে এলজির নতুন ফোর-কে আল্ট্রা-এইচডি মনিটর
প্রযুক্তি বাজার

বাজারে এলজির নতুন ফোর-কে আল্ট্রা-এইচডি মনিটর

কোনটির ক্যামেরা সেরা
নির্বাচিত

আইফোন, স্যামসাং নাকি পিক্সেল, ২০২৫-এ কোনটির ক্যামেরা সেরা

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!
প্রযুক্তি বাজার

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি আনছে নাসা!

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব
প্রযুক্তি সংবাদ

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইকিউ নিও ১১ আল্ট্রা’ উন্মোচনের প্রস্তুতির...

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় তিশক্যানের পার্টনার আইপিডিসি

Techzoom.TV |
TechzoomTV