Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ব্যাংক করতে চায় রাজস্ব ফাঁকি দেওয়া প্রগতি লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 October 2025
ডিজিটাল ব্যাংক করতে চায় রাজস্ব ফাঁকি দেওয়া প্রগতি লাইফ ইনস্যুরেন্স
Share on FacebookShare on Twitter

ডিজিটাল ব্যাংক করতে আগ্রহী দেশের বেসরকারি খাতের জীবনবিমা কোম্পানি প্রগতি লাইফ ইনস্যুরেন্স। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ডিজিটাল ব্যাংক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিজেদের এই আগ্রহের কথা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বৃহস্পতিবার ডিজিটাল ব্যাংক করার আগ্রহের এই কথা বিনিয়োগকারীদের জানানো হয়। কোম্পানিটি জানিয়েছে, এককভাবে নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথভাবে দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী তারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রগতি লাইফ ইনস্যুরেন্স জানিয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের সেই প্রক্রিয়ায় অংশ নিয়ে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদন করবে। যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া যায়, তবে ওই ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫ শতাংশ বিনিয়োগ করবে কোম্পানিটি। অর্থাৎ ডিজিটাল ব্যাংকের মূলধন বিনিয়োগের ৫ শতাংশের মালিকানা থাকবে প্রগতি লাইফ ইনস্যুরেন্সের হাতে।

প্রগতি লাইফ ইনস্যুরেন্স নিয়ে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ পাওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে আবির নামে একজন লেখেন, প্রায়ই প্রতিষ্ঠানটির নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ পেতে দেখি। এমন একটি প্রতিষ্ঠানকে যদি ডিজিটাল ব্যাংকের অনুমতি দেওয়া হয় তা হবে অনেক বড় ভুল।

গত কয়েক বছর আগে একটি অনলাইন সংবাদ মাধ্যমের করা ‘কোটি টাকার রাজস্ব ফাঁকি প্রগতি লাইফের’ শিরোনামের লিংক শেয়ার করে হাসান নামের এই ফেসবুক ব্যবহারকারী পোস্টে লেখেন। কিভাবে সম্ভব যাদের রাজস্ব ফাঁকি, কমিশনে অনিয়ম, হিসাবে গরমিল, সম্মেলনের নামে আর্থিক অনিয়ম, পরিচালকদের অনৈতিক সুবিধা, এজেন্ট ও এমপ্লয়ার অব এজেন্ট প্রশিক্ষণ ব্যয়ে অনিয়মসহ নানাবিধ অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাদের ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না।

সে সময় সংবাদ মাধ্যমে উঠে আসে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সরকারের কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির বিষয়টি। গ্রুপ ব্যবসা সংগ্রহের ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বিধিমালা মোতাবেক ব্যাংকের সার্ভিস চার্জের ওপর সঠিকভাবে ভ্যাট পরিশোধ না করে এ রাজস্ব ফাঁকি দিয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের লেনদেনেও ব্যাপক অনিয়মেরও অভিযোগ উঠে তখন। অনিয়মের মাধ্যমে ব্যাংক হিসাব সমন্বয় করায় প্রতিষ্ঠানটিতে মানি লন্ডারিং হওয়ার আশঙ্কা করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

প্রগতি লাইফের ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের আর্থিক অবস্থা খতিয়ে দেখে নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স নূরুল ফারুক হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস যে নিরীক্ষা প্রতিবেদন দিয়েছে। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১২, ২০১৩ ও ২০১৪ এই তিন বছরে ব্যাংক সার্ভিস চার্জের ওপর অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা। এর মধ্যে ২০১২ সালের ৬৬ লাখ ৭৬ হাজার ৭৫ টাকা, ২০১৩ সালের ৪৯ লাখ ৬০ হাজার ৫ এবং ২০১৪ সালের ৪০ লাখ ৪৩ হাজার ১৮২ টাকা রয়েছে। নিরীক্ষা প্রতিষ্ঠান জানিয়েছিল, প্রগতি লাইফের কাছে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে ভ্যাটের টাকা নির্ধারিত হিসাবে জমা করা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু প্রগতি লাইফ ১ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা ভ্যাটের বিপরীতে কোনো ট্রেজারি চালান দেখাতে পারেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্যুরেন্সডিজিটাল ব্যাংকপ্রগতি লাইফ ইনস্যুরেন্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার নিয়োগ
ই-কমার্স

দারাজে নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার নিয়োগ

বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪
প্রযুক্তি বাজার

বাজারে আসছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪

ঈদ উপলক্ষে ওয়ালটনের অত্যাধুনিক নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন
প্রযুক্তি বাজার

ঈদ উপলক্ষে ওয়ালটনের অত্যাধুনিক নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়
ছাড় ও অফার

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়

রিভার্স ই-কমার্সে দারিদ্র্য বিমোচনের স্বপ্ন: ডাক ভবনে ফয়েজ আহমদ তৈয়্যবের গুরুত্বপূর্ণ ঘোষণা
ই-কমার্স

ই-কমার্স হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার: ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের বাজারে ফ্যাবলেট আনছে হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2025

ডিজিটাল ব্যাংক করতে চায় রাজস্ব ফাঁকি দেওয়া প্রগতি লাইফ ইনস্যুরেন্স

Techzoom.TV |
TechzoomTV