Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 October 2025
জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
Share on FacebookShare on Twitter

রংপুরে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে জনতা ব্যাংকের কর্মকর্তা গোলাম রব্বানী (৩৫) আটক হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটক গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা এবং তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন (রোল নম্বর: ২২৮৩৮৪৬)-এর সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণের চুক্তি করেন।

পরীক্ষাকেন্দ্রে সন্দেহজনক আচরণের কারণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে প্রশাসনের নির্দেশে গোলাম রব্বানীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি বলেন, “আসামি প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন। এতে পরীক্ষার স্বচ্ছতা ব্যাহত হয়। তাই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে।”

অন্যদিকে প্রকৃত পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তাকে ভবিষ্যতে খাদ্য বিভাগের কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে।

রংপুর জেলায় ৪৬টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নেন। খাদ্য অধিদপ্তরের অধীনে চতুর্থ শ্রেণির উপ-খাদ্য পরিদর্শক পদে এই পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জনতা ব্যাংকজনতা ব্যাংক কর্মকর্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন

ই-কমার্স

রমজানে ফুডপ্যান্ডায় ছাড়

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি
ই-কমার্স

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি

বড় শুল্ক ছাড়ে কমছে মোবাইল ফোনের দাম
প্রযুক্তি বাজার

বড় শুল্ক ছাড়ে কমছে মোবাইল ফোনের দাম

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
অর্থ ও বাণিজ্য

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’

Load More

ট্রেন্ডিং টপিক

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2025

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

Techzoom.TV |
TechzoomTV