Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 October 2025
আটাব
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)– এর আর্থিক লেনদেনে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংগঠনটির সাবেক সভাপতি, মহাসচিব ও অর্থসচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত আটাবের প্রশাসক মোতাকাব্বীর আহমেদ (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়)।

বুধবার (২২ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে আটাবের প্রশাসক সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ (এয়ার স্পিড প্রা. লি.), সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ (সায়মন ওভারসীজ লি.) এবং সাবেক অর্থসচিব শফিক উল্লাহ নান্টু (নোভা ট্রাভেলস)-এর কাছে অনিয়মের বিষয়ে দ্রুত ব্যাখ্যা ও সমাধান প্রদানের অনুরোধ জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আটাবের সাবেক নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪ আগস্ট ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় আটাবে প্রশাসক নিয়োগ দেয়। অফিস বন্ধ থাকার কারণে ১২ আগস্ট মোতাকাব্বীর আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি আটাবের আর্থিক লেনদেনে একাধিক অনিয়মের বিষয় লক্ষ্ করেন। এসব নিয়ে সাবেক কমিটির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আটাবের ৯১ জন সদস্যের কাছ থেকে ফেম ট্রিপ (পরিচিতিকরণ ভ্রমণ) বাবদ ৪৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা আদায় করা হয়।

গত ১৬ জুলাই ২০২৫ তারিখে প্রথম ফেম ট্রিপের টাকা গ্রহণের পূর্বে আটাবের হিসাবে ৪১ লাখ ৩৮ হাজার ৫৬৬ টাকা ছিল। কিন্তু প্রশাসক দায়িত্ব নেওয়ার সময় আটাবের হিসাবে মাত্র ৩৪ লাখ ৫ হাজার ৭৯৬ টাকা পাওয়া যায়।

প্রশাসক দায়িত্ব নেওয়ার সাত দিন পর ফেম ট্রিপে অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন আসে। ফলে অংশগ্রহণকারীদের প্রাপ্য ৪১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযোগের বিষয়ে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, ‘যিনি এ চিঠিটি ইস্যু করেছেন তিনি গতকাল থেকে আর প্রশাসক নন। আটাবে নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। দায়িত্বের শেষ দিন তিনি একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে বিতর্কিত করার জন্য চিঠিটি ইস্যু করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যেসব খরচ করেছি তার প্রতিটির ভাউচার আটাবে জমা আছে। তিনি আমাদের একবার ডেকেছিলেন, আমরা সেখানে গিয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছি। কিন্তু এ বিষয়গুলো তিনি চিঠিতে উল্লেখ করেননি।’

আরেফ অভিযোগ করে বলেন, ‘মূলত সামনে আটাবের নির্বাচন হবে। একটি সিন্ডিকেট আছে যারা চায় না আমরা নির্বাচনে ভালো করি, তারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করাচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আটাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

কিভাবে বেশি ডিসকাউন্ট পাবেন দারাজ “মোবাইল উইক” থেকে
ই-কমার্স

কিভাবে বেশি ডিসকাউন্ট পাবেন দারাজ “মোবাইল উইক” থেকে

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো
প্রযুক্তি বাজার

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

ছয় ইসলামি ব্যাংক থেকে ছাঁটাই সাড়ে চার হাজার কর্মী
অর্থ ও বাণিজ্য

ছয় ইসলামি ব্যাংক থেকে ছাঁটাই সাড়ে চার হাজার কর্মী

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

প্রিয়শপের মালিকসহ সংশ্লিষ্টদের তথ্য তলব কেন্দ্রীয় ব্যাংকের
ই-কমার্স

প্রিয়শপের মালিকসহ সংশ্লিষ্টদের তথ্য তলব কেন্দ্রীয় ব্যাংকের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2025

আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব

Techzoom.TV |
TechzoomTV