Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেপ্যাল না আসা ও বিটিআরসি’র স্বাধীনতা নিয়ে খেদ প্রকাশ আমির খসরুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
পেপ্যাল না আসা ও বিটিআরসি’র স্বাধীনতা নিয়ে খেদ প্রকাশ আমির খসরুর
Share on FacebookShare on Twitter

দুর্নীতি কমাতে সরকারি অফিসগুলোতে নাগরিকের দৈহিক উপস্থিতি বা ‘ফিজিক্যাল কন্ট্রাক্ট’ যত দ্রুত সম্ভব কমিয়ে আনার অথবা পুরোপুরি বন্ধ করার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুর্নীতি কমাতে ‘অনলাইন সার্ভিস’ এর কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন ‘সরকারি সব সেবা অনলােইনে আনতে হবে।’ খেদ প্রকাশ করেছেন ফ্রিল্যান্সারদের পেপ্যাল না আসা এবং বিটিআরসি’র স্বাধীন ভাবে কাজ করতে না পারার বিষয়ে।

দেশে আড়াই লাখ ফ্রিল্যান্সার থাকলেও এটি মনিটাইজেশন করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের মেইনস্ট্রিমে আনতে পারি নি। পেপ্যালের মতো প্লাটফর্ম না থাকায় তারা টাকাও আনতে পারছে না। একজন ফ্রিল্যান্সার যদি মাসে এক-দুই হাজার ডলার আয় করে তাহলে কেন সে তার টাকা বাইরে পাঠাতে পারবে না। তারা টাকা আনতে পারলে, বাইরেও দিতে পারবে। দরজা অর্ধেক খুলে অর্ধেক বন্ধ রাখা যাবে না। উন্মুক্ত রাখতে হবে। তাহলেই বিনিয়োগ আসবে। বিনিয়াগ পেতে হলে ট্রেড ইন পোস্ট ২৪ ঘণ্টাই খোলা থাকতে হবে। কোনো এক-তিনজন লোক বিডা চালাতে পারে না। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা দিতে হবে। অটোনমি নয়। একইভাবে বিটিআরসি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটি যদি পেশাদারিত্ব ও স্বাধীন ভাবে কাজ করে তাহলে আইটি খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগবে। তৈরি থাকা আইটি রিলেটেড ব্যবসা বিকশিত হবে। অথচ আমরা এখনো ভারো কল সেন্টার করতে পরিনি। ডেটা সেন্টার করতে পারিনি। তাই আমরা আইটি রিলেটেড বিজনেস নিয়ে বিরাট পরিকল্পনা নিয়ে আসছি।

২৭ অক্টোবর, সোমবার ঢাকার গুলশানের লেকশোর হোটেলে ‘ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫’-এর প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী। দেশের ব্যাংকে তারল্য সঙ্কট এবং সঞ্চয় কমে যাওয়া আইটি ব্যবসায় মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সেভিংস বাড়াতে আমাদের আইটি প্রতিষ্ঠানকে ক্যাপিটেল মার্কেটে নিয়ে যেতে হবে। এখান থেকে ইক্যুইটি ও বন্ড বিক্রি করতে হবে। কেননা আমরা এখন ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যেতে হবে। এজন্য আমি অনলাইন ট্রেডিং করেছি।

তিনি বলেন, ব্যুরিয়ক্রাসির কাজ হলো এক্সিকিউট করা। পলিসি করা তাদের কাজ নয়।

আমির খসরুর প্রশ্ন, আমাদের কেন সেবা পেতে সরকারি অফিসে যেতে হবে? আমাদের কেন ব্যুরিওক্র্যাটের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে হবে? সেবা পেতে কেন সরকারি অফিসে গিয়ে বসে থাকতে হবে। অফিসারের পেছনে কেন দৌড়াতে হবে? কেন আমরা আনলাইনে করছি না?

তিনি বলেন, আমরা চেষ্টা করছি। ই-গভার্নেন্সে একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট বন্ধ করতে কাজ করছি। ফিজিক্যাল কন্ট্রাক্ট যত কমাতে পারবেন তত দুর্নীতি কমবে। সবকিছু অনলাইনে করা সম্ভব হলে কেউ আর সরকারের অফিসে যাবে না। বিশ্বের কোনো সভ্য দেশে নাগরিকদেরকে ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল বা পাসপোর্ট নবায়নের মতো সাধারণ সেবার জন্য সরকারি অফিসে দৌড়াতে হয় না।

অর্থনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমলাদের জবাবদিহি করার চেয়ে তাদের কাজ ও ক্ষমতা কমিয়ে দিয়ে ‘সিরিয়াস ডিরেগুলেশন’ এর মাধ্যমে দুর্নীতি ও জটিলতা বহুলাংশে কমানো সম্ভব।

কর্মসংস্থান ও জিডিপি বাড়াতে শুধু ম্যানুফ্যাকচারিং নয়, ক্রীড়া, থিয়েটার ও আইটি খাতে বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি জেলায় স্পোর্টস কমপ্লেক্স এবং ঢাকায় থিয়েটার ডিস্ট্রিক্ট তৈরি করা গেলে লাখ লাখ কর্মসংস্থান তৈরি হবে।

আমীর খসরু চৌধুরী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক মডেল ‘একটি সেকশনের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের জন্য নয়’। তাই একটি নতুন অর্থনৈতিক ভিশন দরকার। ‘অর্থনীতির গণতন্ত্রীকরণ’ এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণ ও সুফল পাওয়ার সুযোগ থাকতে হবে। মেগা প্রজেক্টের পাশাপাশি গ্রামের কারিগর ও মৃৎশিল্পীদের মতো এসব মানুষের জন্য ইনপুট সাপোর্ট, ডিজাইনিং সহায়তা, ক্রেডিট সাপোর্ট, ব্র্যান্ডিং এবং অনলাইন সেলিং প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। তারা বাড়ি বসেই সব করবে। কারো কাছেই যেতে হবে না। এখানে সরকারকে বিনিয়োগ করতে হবে। সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটাতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন সার্ভিসপেপ্যাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছোট পর্দার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে অনর ম্যাজিক ৭ মিনি
নির্বাচিত

এক বছরে ৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রি নতুন রেকর্ড অনরের

বিবি রাসেলের ফ্যাশান শো ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ – এ মন্ত্রমুগ্ধ আম্মান
উই

বিবি রাসেলের ফ্যাশান শো ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ – এ মন্ত্রমুগ্ধ আম্মান

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!
নির্বাচিত

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অর্থপাচার তদন্তে বিএসইসি
অর্থ ও বাণিজ্য

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অর্থপাচার তদন্তে বিএসইসি

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি
নির্বাচিত

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন
প্রযুক্তি পরামর্শ

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ অক্টোবর ২০২৫

পেপ্যাল না আসা ও বিটিআরসি’র স্বাধীনতা নিয়ে খেদ প্রকাশ আমির খসরুর

Techzoom.TV |
TechzoomTV