Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট
Share on FacebookShare on Twitter

এতদিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স এবং ভারী সরঞ্জামের ঝামেলা। সেই ধারণা বদলে দিতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বিখ্যাত অপটিকস প্রস্তুতকারক জাইস-এর সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এখন লাখ টাকা খরচ ছাড়াই হাতে থাকা এক্স৩০০ প্রো দিয়েই দিব্যি করা যাচ্ছে পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি। জাইস-এর সহযোগিতায় তৈরি এই কিট ফোনের জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।

ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। ফোনটিতে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্ত আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দি করে। এছাড়াও, এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজোলিউশনের ছবি নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো-তে রয়েছে ১২০ এফপিএস পর্যন্ত ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা। এক্সটেন্ডার কিট যুক্ত করে মোশন শট, স্টেজ শট বা ওয়াইল্ডলাইফ ভিডিও আরও স্থির ও স্পষ্টভাবে ধারণ করা যায়। উন্নত ইমেজিং কোয়ালিটির জন্য এক্স৩০০ প্রো-তে আছে ডেডিকেটেড ভিথ্রি+ চিপ, যা কিটের সহযোগিতায় প্রতিটি ছবি ও ভিডিওতে যোগ করে প্রফেশনাল ডেপথ ও ডিটেইল।

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। এছাড়া এতে আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো-এর জন্য বিশেষভাবে তৈরি এই গ্রিপ কিটে আছে টাইপ-সি পোর্ট। যা, দ্রুত সংযোগ এবং প্রফেশনাল হ্যান্ডলিং নিশ্চিত করে। এছাড়াও, ফটো ও ভিডিও শুটিংয়ের জন্য গ্রিপে জুম লিভার, কন্ট্রোল ডায়াল, শাটার এবং ভিডিও রেকর্ডিং বাটন আছে। এছাড়াও, কিটের সাথে থাকছে ফিল্টার অ্যাডাপ্টার রিং, ডেকোরেটিভ রিং, ফোন কেস, নেক স্ট্র্যাপ এবং কুইক-রিলিজ হুক। যা, বাইরে শুটিংয়ের জন্য নিরাপদে বহন এবং সহজেই ব্যবহারে দেয় পূর্ণ অভিজ্ঞতা।

ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে প্রফেশনাল কাজকে নতুন মাত্রা দিবে ভিভো এক্স৩০০ প্রো এবং জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। সাথে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো এক্স৩০০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!
নির্বাচিত

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!

কোন অ্যাপ লুকিয়ে ফোনের ডাটা চুরি করছে বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

কোন অ্যাপ লুকিয়ে ফোনের ডাটা চুরি করছে বুঝবেন যেভাবে

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার হয় ভারতে
নির্বাচিত

গুজব রোধে হুগলিতে ইন্টারনেট বন্ধ

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

দেশের ভবিষ্যত কল্যাণে কাজ করবে রবি

মটোরোলা এজ ৫০ নিও
নির্বাচিত

মটোরোলা এজ ৫০ নিও: ২০২৫ সালে মাঝারি দামের সেরা স্টাইলিশ স্মার্টফোন?

Load More

ট্রেন্ডিং টপিক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

Techzoom.TV |
TechzoomTV