Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘দেশে বছরে তিন হাজার কোটি টাকার অবৈধ লেনদেন করে তামাক কোম্পানি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 November 2025
‘দেশে বছরে তিন হাজার কোটি টাকার অবৈধ লেনদেন করে তামাক কোম্পানি’
Share on FacebookShare on Twitter

দেশের তামাক বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য, ঘোষণাবহির্ভূত বিক্রি, কর ফাঁকি, রফতানিতে কর ছাড় এবং কৃষকের শোষণের কারণে বছরে প্রায় তিন হাজার কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে অভিযোগ তুলেছেন জনস্বাস্থ্য ও অর্থনীতি বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের দাবি, তামাক থেকে সরকারের যে রাজস্ব আসে তার তুলনায় বহুগুণ বেশি ক্ষতি হয় জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষি অর্থনীতিতে। সব মিলিয়ে দেশে বছরজুড়ে ক্ষতির পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি। তামাক কোম্পানিগুলো কর না বাড়ানোর জন্য চোরাচালানের অজুহাত দেখালেও বাস্তবে চোরাচালানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় না এবং এর সঙ্গে প্রভাবশালী অংশের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) সম্মেলন কক্ষে ‘কোম্পানির আগ্রাসনে বাড়ছে তামাক চাষ, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় হুমকি’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে অর্থনৈতিক গবেষণা ব্যুরো, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।

সেমিনারে গবেষকরা জানান, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সস্তা তামাকপাতা উৎপাদনকারী দেশ। প্রতি কেজির দাম মাত্র ১ দশমিক ৬৮ ডলার হওয়ায় কৃষক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অথচ বহুজাতিক কোম্পানিগুলো দেশে-বিদেশে বিপুল মুনাফা অর্জন করছে। দেশে মাত্র কয়েকটি কোম্পানি পুরো সিগারেট বাজার নিয়ন্ত্রণ করছে, কিন্তু তারা যে পরিমাণ কর দেয় তার তুলনায় অবৈধ লেনদেন ও কর ফাঁকির পরিমাণ অনেক বেশি।

রফতানির ক্ষেত্রে কর মওকুফ, এমআরপির বাইরে বিক্রি এবং বাজারে দামের কারসাজির ফলে তামাক চাষে কৃষকের ওপর নির্ভরতা আরও বাড়ছে। খাদ্যশস্যের জমি ধ্বংস হয়ে তামাক উৎপাদন বাড়ছে, পাহাড়ি এলাকাতেও তামাক চাষ সম্প্রসারিত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি বলে জানান বক্তারা।

বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলো দাবি করে কর বাড়ালে চোরাচালান বাড়বে, কিন্তু বাস্তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ধরতে দেখা যায় না। তাদের অভিযোগ, সরকারের প্রভাবশালী একটি অংশ এই শিল্পকে নানাভাবে সহায়তা দিচ্ছে। এমনকি নিকোটিন কারখানা স্থাপনেরও অনুমোদন দেওয়া হচ্ছে, যা বিদ্যমান আইন লঙ্ঘন করেই করা হচ্ছে। ফলে বাজার আরও বিস্তার লাভ করছে এবং কোম্পানিগুলো নামমাত্র কর দিয়ে হাজার কোটি টাকার বেশি মুনাফা তুলছে। সিগারেটের খুচরা বাজারেও দাম বাড়ানোর অজুহাতে ভোক্তাকে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে, অথচ এই বাড়তি দাম সরকারি কোষাগারে না গিয়ে সরাসরি কোম্পানির মুনাফায় যোগ হচ্ছে।

বক্তারা জানান, তামাক চাষ কমাতে কৃষকদের বিকল্প ফসল চাষে সহায়তা জরুরি। খাদ্য নিরাপত্তা রক্ষায় উর্বর জমিতে তামাক উৎপাদন বন্ধ করা, নিকোটিন কারখানার অনুমোদন প্রত্যাহার, এমআরপি’র বাইরে বিক্রি বন্ধ, রফতানিতে কর আরোপ এবং কর ফাঁকি রোধে কঠোর নজরদারি প্রয়োজন। তাদের মতে, তামাক কোম্পানির নিয়ন্ত্রণহীন বাজার পরিচালনা থামাতে সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে, নয়তো দীর্ঘমেয়াদে এই খাত দেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে ভয়াবহ ক্ষতি ডেকে আনবে।

মূল প্রবন্ধ উপস্থাপনে বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য ও গবেষক সুশান্ত সিনহা জানান, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সস্তা তামাকপাতা উৎপাদনকারী দেশ। প্রতি কেজির দাম মাত্র ১.৬৮ ডলার, ফলে কৃষক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অথচ বহুজাতিক কোম্পানিগুলো দেশে-বিদেশে কোটি কোটি টাকা মুনাফা করছে। দেশে মাত্র কয়েকটি কোম্পানিই প্রায় পুরো সিগারেট বাজার নিয়ন্ত্রণ করছে। রপ্তানিতে কর মওকুফ ও দামের কারসাজির কারণে কৃষক ক্রমেই বড় কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, যা খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতির জন্য বড় হুমকি।

বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য ও ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, বছরে প্রায় তিন হাজার কোটি টাকার লুকানো লেনদেন হয়, যা করের বাইরে থেকে যায়। কোম্পানিগুলো দাবি করে—কর বাড়ালে চোরাচালান বেড়ে যাবে, দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বাস্তবে চোরাচালানে জড়িত কেউ ধরা পড়ে না। প্রভাবশালী একটি অংশ এই শিল্পকে মদদ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাহবুবুল আলম অভিযোগ করেন, সরকার নিকোটিন কারখানা চালুর অনুমোদন দিচ্ছে, যা বিদ্যমান আইনের লঙ্ঘন। পাহাড়ি এলাকা ও উর্বর কৃষিজমিতে তামাক চাষ ছড়িয়ে পড়ছে, ফলে দরিদ্রতা, জমি নষ্ট এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে—আর এই সুযোগে কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা তুলছে।

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন সেমিনারে বলেন, তামাক চাষ থেকে বছরে মোট ক্ষতির পরিমাণ দেড় লাখ কোটি টাকার মতো। শুধুমাত্র স্বাস্থ্য খাতে ক্ষতি প্রায় চল্লিশ হাজার কোটি টাকা। কৃষকের স্বাস্থ্যঝুঁকি, জমি উর্বরতা নষ্ট হওয়া, পরিবেশ দূষণ, রফতানিতে কর ছাড়, সিএসআর ব্যয়ের নামে প্রচারণা, অর্থনৈতিক সুযোগ ক্ষতি ও কর ফাঁকি—সব মিলিয়ে দেশের অর্থনীতি বিপদের মুখে পড়ছে। কৃষকরা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, আর মুনাফা তুলছে বড় কোম্পানিগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিইআর আহ্বায়ক ড. রুমানা হক বলেন, সরকার তামাক থেকে যে কর পায় তা প্রায় ২২ হাজার কোটি টাকা, কিন্তু তামাকজনিত রোগ, চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হারানোর ক্ষতি বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থাৎ জনগণের জীবন ও স্বাস্থ্য ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রুমানা হক বলেন, সিগারেট চোরাচালান তেমন ঘটে না, বরং এটি কর না বাড়ানোর অজুহাত। কর বাড়লে ভোগ কমবে, স্বাস্থ্যের ঝুঁকি কমবে এবং সরকারও বড় অংকের রাজস্ব পাবে। তিনি এমআরপি নিয়ন্ত্রণ, সঠিক কর কাঠামো বাস্তবায়ন ও বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু খালিদ, তামাক কর প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিলসহ বিভিন্ন গবেষক, সাংবাদিক ও অর্থনীতিবিদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনতামাক কোম্পানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
ই-কমার্স

শুধু ব্যাংকের মাধ্যমে লেনদেন করা ই-কমার্স গ্রাহকরা টাকা ফেরত পাবেন: ভোক্তা অধিদফতর

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ
উই

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল
ই-কমার্স

এই ইভ্যালি আপনাদের: সিইও রাসেল

ফেসবুকে ‘প্রিটি পেজ’ খুলে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার
ই-কমার্স

ফেসবুকে ‘প্রিটি পেজ’ খুলে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

দারাজে চলছে ৭০% পর্যন্ত ছাড় ও অনেক আকর্ষণীয় অফার
ই-কমার্স

দারাজে চলছে ৭০% পর্যন্ত ছাড় ও অনেক আকর্ষণীয় অফার

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন
নির্বাচিত

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যাটারির সক্ষমতা, ডিসপ্লের রিফ্রেশ রেট এবং...

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 November 2025

‘দেশে বছরে তিন হাজার কোটি টাকার অবৈধ লেনদেন করে তামাক কোম্পানি’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix