Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ফুটবলের পর এবার করপোরেট জগতের বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টে দেশের নামকরা ১৬টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শুক্র ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম দিনে রাউন্ড সিক্সটিনের খেলায় ওয়ালটনের প্রতিপক্ষ অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ। বিকাল ৩:৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাবে। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারবে। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাবে।

এর আগে মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।

ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।

টিম অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন বলেন, ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।

টিম ম্যানেজার জোহেব আহমেদ বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছরে ডিভাইস বিক্রি কমবে ৩.৭ শতাংশ
প্রযুক্তি বাজার

চলতি বছরে ডিভাইস বিক্রি কমবে ৩.৭ শতাংশ

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি
ই-কমার্স

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি

বাজারে এলজির নতুন ৩২ ইঞ্চের মনিটর
প্রযুক্তি বাজার

বাজারে এলজির নতুন ৩২ ইঞ্চের মনিটর

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর
অর্থ ও বাণিজ্য

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

লকডাউনে ডিভাইস কেনার সুবিধার্থে পুনরায় চালু স্যামসাং’র গ্যালাক্সিশপবিডি
ই-কমার্স

লকডাউনে ডিভাইস কেনার সুবিধার্থে পুনরায় চালু স্যামসাং’র গ্যালাক্সিশপবিডি

Load More

ট্রেন্ডিং টপিক

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর
প্রযুক্তি সংবাদ

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix