Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ দিনের মধ্যে ই-কমার্স টাস্কফোর্স, বৈশ্বিক বাজার ধরতে নতুন রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৭ দিনের মধ্যে ই-কমার্স টাস্কফোর্স, বৈশ্বিক বাজার ধরতে নতুন রোডম্যাপ ঘোষণা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ই-কমার্স খাতকে বৈশ্বিক বাজারের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করতে আগামী সাত দিনের মধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রায়হান আসিফ আসাদ। তিনি বলেছেন, দেশের ক্রস-বর্ডার ই-কমার্সকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

৬ মে, বুধবার রাজধানীর আইসিটি ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত “ক্রস-বর্ডার ই-কমার্স: অপারচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

সভায় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রায়হান আসিফ আসাদ বলেন, “তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের পরবর্তী বৃহৎ রপ্তানি সম্ভাবনার খাত হতে পারে কর্পোরেট ই-কমার্স। এজন্য আন্তর্জাতিক মানের লজিস্টিক ব্যবস্থা, সহজ কাস্টমস প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট অবকাঠামো নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের লক্ষাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে অংশীজনদের আগামী সাত দিনের মধ্যে খাতটির প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি। এই সুপারিশের ভিত্তিতে গঠিত টাস্কফোর্স দ্রুত করণীয় নির্ধারণ করবে।

রায়হান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী ই-কমার্স খাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং বিশেষ করে ডাক বিভাগের সঙ্গে ই-কমার্সের কার্যকর সংযোগ স্থাপনকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ভবিষ্যতে ‘সিঙ্গেল পেমেন্ট আইডি’ এবং বাংলা কিউআর কোডভিত্তিক একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যা ই-কমার্স খাতের অনেক বিদ্যমান জটিলতা দূর করবে।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, ডিজিটাল বাণিজ্যের বিকাশে নীতিগত সমন্বয় ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খাতটির নীতিগত ও প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার, এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক, দারাজ বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক, শপআপের প্রধান নির্বাহী কর্মকর্তা, চালডালের প্রধান পরিচালন কর্মকর্তা এবং ডিএইচএলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ক্রস-বর্ডার বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়ে মতামত দেন।

এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের ই-কমার্স বিভাগের প্রধান, জুয়েল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, আলিবাবার বাংলাদেশ প্রতিনিধি, লাইফ প্লাসের চেয়ারম্যান, খাস ফুডের প্রতিষ্ঠাতা, ই-ফার্মার্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ক্লাউড সেভেন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, আগামি ফিনটেকের প্রতিষ্ঠাতা, মুভঅন টেকনোলজিসের পরিচালক, ল্যাবএইড গ্রুপ, নওরিন মিরর এবং সি-এক্সপ্রেসের অপারেশন প্রধানও আলোচনায় অংশ নেন।

উদ্যোক্তারা আন্তর্জাতিক লজিস্টিক ব্যবস্থার দুর্বলতা, উচ্চ ব্যয়, কাস্টমস ক্লিয়ারেন্সে সময়ক্ষেপণ, সীমিত পেমেন্ট গেটওয়ে, রিটার্ন ও রিফান্ড ব্যবস্থার জটিলতা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক মার্কেটপ্লেসে প্রবেশের প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশ পোস্ট, কাস্টমস, বেসরকারি লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব উঠে আসে।

সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত টাস্কফোর্স দ্রুত কাজ শুরু করলে বাংলাদেশের ই-কমার্স খাত বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন গতি পাবে এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাতাসে থাকা করোনা শনাক্ত করবে যে য্ন্ত্র
প্রযুক্তি সংবাদ

বাতাসে থাকা করোনা শনাক্ত করবে যে য্ন্ত্র

ইভ্যালি এক্সপ্রেস শপ
ই-কমার্স

ইভ্যালি এক্সপ্রেস শপ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

আলোড়ন সৃষ্টিকারী টেকনো স্পার্ক সিরিজ
নির্বাচিত

আলোড়ন সৃষ্টিকারী টেকনো স্পার্ক সিরিজ

জুমের বিকল্প অ্যাপ তৈরি করতে পারলে কোটি টাকা পুরস্কার
নির্বাচিত

জুমের বিকল্প অ্যাপ তৈরি করতে পারলে কোটি টাকা পুরস্কার

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন
টেলিকম

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ
নির্বাচিত

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’
অটোমোবাইল

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে
বিবিধ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই
প্রযুক্তি সংবাদ

অফিশিয়ালি বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা, কার্ড ও স্ট্যাটাসে যা লিখবেন

ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা, কার্ড ও স্ট্যাটাসে যা লিখবেন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক বিস্তারে তাইওয়ানকে ‘এআই...

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপনার ওয়াইফাই কে কে চালায় জানবেন যেভাবে

আপনার ওয়াইফাই কে কে চালায় জানবেন যেভাবে

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মে ২০২৬

৭ দিনের মধ্যে ই-কমার্স টাস্কফোর্স, বৈশ্বিক বাজার ধরতে নতুন রোডম্যাপ ঘোষণা

Techzoom.TV |
TechzoomTV