Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 May 2026
ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ
Share on FacebookShare on Twitter

দেশের ই-কমার্স খাতের অন্যতম শীর্ষ নীতি-নির্ধারক এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) টানা পাঁচ মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালের বিরুদ্ধে এবার কর ফাঁকির বড় অভিযোগ সামনে এসেছে। সরকারের বকেয়া রাজস্ব আদায়ে এবার তাঁর সব ধরনের ব্যাংক হিসাব ও লেনদেন জব্দের (ফ্রিজ) কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রাপ্ত নথি পর্যালোচনায় দেখা গেছে, আয়কর আইন, ২০২৩ এর ২২১ ধারা (যা সাবেক আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৪৩ ধারা) অনুযায়ী এই ক্রোক আদেশ জারি করা হয়েছে। সাধারণত কোনো করদাতা কর ফাঁকি দিলে কিংবা বারবার তাগিদ দেওয়ার পরও দীর্ঘ সময় বকেয়া কর পরিশোধ না করলে এনবিআর এই চূড়ান্ত আইনি পদক্ষেপ নেয়।

সরকারি খাতা-কলমে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালের কাছে রাষ্ট্রীয় কোষাগারের পাওনা বকেয়া আয়করের পরিমাণ ৯,৩৮,৩৪০/- (নয় লাখ আটত্রিশ হাজার তিনশত চল্লিশ) টাকা।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, করদাতার নামে বা যৌথ নামে ব্যাংকের অধীনস্থ যেকোনো শাখায় থাকা সব ধরনের চলতি, সঞ্চয়ী, মেয়াদি বা অন্য যেকোনো হিসাব অবিলম্বে অবরুদ্ধ করতে হবে। শুধু হিসাব জব্দই নয়, বর্তমানে তাঁর অ্যাকাউন্টে থাকা টাকা কিংবা পরবর্তীতে যেকোনো জমা থেকে এই বকেয়া ৯ লাখ ৩৮ হাজার ৩৪০ টাকা কেটে সরাসরি কর অফিসে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আইনি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল ২০১৪ সাল থেকে টানা ১০ বছর ই-ক্যাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় ই-কমার্স খাতের কর অবকাশ ও সাধারণ উদ্যোক্তাদের কর কমানোর দাবি নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্ট খাতের সচেতন ব্যক্তিরা বলছেন, যিনি নিজে বছরের পর বছর সরকারের ভ্যাট-ট্যাক্স পলিসি নিয়ে ই-ক্যাবের হয়ে এনবিআরের সাথে দেনদরবার করেছেন, তাঁর নিজের কর নথিতেই লাখ টাকার রাজস্ব বকেয়া থাকা এবং সেই কারণে ব্যাংক হিসাব জব্দ হওয়া চরম দায়িত্বহীনতা ও নৈতিকতা স্খলনের শামিল।

অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ই-কমার্স খাতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন আব্দুল ওয়াহেদ তমাল। ই-কমার্স খাতের বিভিন্ন সরকারি প্রকল্প ও নীতি নির্ধারণে তাঁর বড় ভূমিকা ছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বর ২০২৪-এ সাধারণ উদ্যোক্তাদের তীব্র ক্ষোভ ও চাপের মুখে তৎকালীন সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালসহ কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করতে বাধ্য হয়।

এছাড়াও, তমালের মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতীতে বিভিন্ন সরকারি অনুদান ও প্রজেক্টের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ রয়েছে। এবারের ব্যাংক হিসাব জব্দের ঘটনাটি তাঁর পূর্বের সেই বিতর্কগুলোকে আরও উসকে দিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক

সকলের চেয়ে অর্ধেক দামে ৫জি ফোনের প্রতিজ্ঞা হুয়াওয়ের!
প্রযুক্তি সংবাদ

সকলের চেয়ে অর্ধেক দামে ৫জি ফোনের প্রতিজ্ঞা হুয়াওয়ের!

চার ইউএসবি-সি পোর্টের চার্জার আনছে অ্যাঙ্কার
প্রযুক্তি সংবাদ

চার ইউএসবি-সি পোর্টের চার্জার আনছে অ্যাঙ্কার

জীবনযুদ্ধে সফল নারী উদ্যোক্তা রিপার গল্প
উই

জীবনযুদ্ধে সফল নারী উদ্যোক্তা রিপার গল্প

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট
উই

১৯ ফেব্রুয়ারি উই’র কালারফুল ফেস্ট

আগামী বছর স্মার্টওয়াচে স্যাটেলাইট প্রযুক্তি আনবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আগামী বছর স্মার্টওয়াচে স্যাটেলাইট প্রযুক্তি আনবে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2026

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ

Techzoom.TV |
TechzoomTV