Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদের ছবি ও অবয়ব ব্যবহার করে ফেসবুকে একটি প্রতারণামূলক বিজ্ঞাপন ছড়ানোর তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নির্দিষ্ট পোস্ট বা লিংকের মাধ্যমে এই এআই-জেনারেটেড ফেইক ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনলাইনে অনিয়ন্ত্রিত এসব বিজ্ঞাপনের কারণে একদিকে সাধারণ মানুষ প্রতারণার ঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে ভুক্তভোগী বিশিষ্ট ব্যক্তিত্বরা পড়ছেন চরম বিড়ম্বনায়।

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েবসাইট এবং ফেসবুকে—অর্থাৎ অনলাইনে এই ধরনের প্রতারণা গত কয়েক বছর ধরে চলছে। ফেসবুকে পরিচিত মুখ যারা, অথবা সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই ধরনের আক্রমণের শিকার হচ্ছেন নিয়মিত।”

তিনি জানান, কখনো লোভনীয় চাকরি, কখনো লাভজনক সুযোগে বিনিয়োগ, আবার কখনো স্পর্শকাতর ওষুধের লোভ দেখিয়ে ফেসবুকে এসব বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। তবে এসবের নেপথ্যে কারা রয়েছে, তা চিহ্নিত করা বেশ কঠিন। রাজিব আহমেদ বলেন, “কারা করছে তাদের বের করার উপায় আসলে আমাদের জানা নেই। এটা একমাত্র ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ বলতে পারে।”

ডিজিটাল প্ল্যাটফর্মে এমন প্রতারণামূলক এআই ভিত্তিক বিজ্ঞাপন সামনে আসলে সাধারণ ব্যবহারকারীদের কী করা উচিত, সে বিষয়েও জরুরি পরামর্শ দেন এই ই-কমার্স উদ্যোক্তা।

“এমন এআই ভিত্তিক বিজ্ঞাপন সামনে আসলে যা করা উচিত তাহল—কখনোই এদেরকে এক টাকাও দেয়া উচিত না। বরং এসব বিজ্ঞাপনের পোস্ট বা ভিডিও পোস্ট রিপোর্ট করতে হবে। আর এটাই এই মুহূর্তে প্রধান করণীয়,” বলেন তিনি।

তবে কেবল ব্যবহারকারীদের রিপোর্টিংয়ের ওপর নির্ভর করাই যে শেষ সমাধান নয়, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যাদের ভিডিও বা ছবি এভাবে এআই দিয়ে ফেইক তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারা চরম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। কারণ ফেসবুকে রিপোর্ট করার পরও মেটা কর্তৃপক্ষ চাইলে সেই সব পোস্ট বা বিজ্ঞাপন সরাতে পারে, আবার নাও সরাতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং টেক জায়ান্ট মেটার সাথে সমন্বয় বাড়ানোর জোর দাবি জানান রাজিব আহমেদ।

তিনি বলেন, “আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে আরো শক্ত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মেটার হেড অফিস অথবা এশিয়ার আঞ্চলিক অফিসের সাথে আরো যোগাযোগ বাড়াতে হবে। কারণ তা না হলে সামনের দিনগুলোতে এটা অনেক বড় সমস্যা আকারে দেখা দেবে।”

ঘটনার সত্যতা পাওয়ার পর ব্যক্তিগত পর্যায়ে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার ভিডিও সংবলিত এই ধরনের ফেইক বিজ্ঞাপন দেখার সাথে সাথে পোস্ট দিয়েছি আমার প্রোফাইলে এবং তা অনেকেই শেয়ার করেছে, অনেকে রিপোর্ট করেছে। কিন্তু ফেসবুক যদি সেই পোস্ট বা ভিডিও না সরায়, তাহলে আমাদের তরফ থেকে কিছু করার থাকে না। পুলিশকেও জানিয়েছি সাধারণ ডায়েরি বা জিডির মাধ্যমে।”

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের সাথে সাথে এমন অপরাধ আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজিব আহমেদের মতে, “এআই যেভাবে জনপ্রিয় হচ্ছে, তাতে করে সামনের দিনগুলোতে এমন ফেইক ভিডিও অনেক বেশি সহজে তৈরি করে প্রতারণার চেষ্টা চলবে। তাই এখন থেকেই এ ব্যাপারে সব দিকে সচেতন হতে হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-ক্যাবই-ক্যাব প্রতিষ্ঠাতারাজিব আহমেদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ক্যাম্পেইনসহ ইভ্যালির স্বাভাবিক কার্যক্রম সচল

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!
ই-কমার্স

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

আলিবাবাকে আবারও ‘শীর্ষে’ নিতে মাঠে ফিরলেন জ্যাক মা

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু
ই-কমার্স

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

অষ্টম বর্ষপূর্তিতে দারাজের বিশেষ ক্যাম্পেইন
ই-কমার্স

অষ্টম বর্ষপূর্তিতে দারাজের বিশেষ ক্যাম্পেইন

গোপালগঞ্জে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

গোপালগঞ্জে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুলাই ২০২৬

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix